রাতের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ উদ্ধার করল বিজিবি


প্রকাশিত: ০৯:৪৪ ২৭ নভেম্বর ২০২৫
নেত্রকোণার সীমান্তবর্তী উপজেলা দুর্গাপুরের সীমান্ত এলাকা থেকে মালিকবিহীন ৭১ বোতল বিদেশি মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ হওয়া মদের মধ্যে রয়েছে ৪৭ বোতল ‘ম্যানশন হাউজ’ ও ২৪ বোতল ‘সিগনেচার’ ব্র্যান্ডের ভারতীয় মদ। এগুলো পরবর্তীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হবে।
বুধবার (২৬ নভেম্বর) বিকেল পৌনে ৫টায় প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল এ এস এম কামরুজ্জামান (পিবিজিএম)।
আগের দিন মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে দুর্গাপুর সীমান্ত এলাকা থেকে এসব মদ জব্দ করা হয়।
৩১ বিজিবি অধিনায়ক জানান, নিজস্ব গোয়েন্দা সংবাদের ভিত্তিতে নলুয়াপাড়া বিওপি’র (বর্ডার অবজারভেশন পোস্ট) আট সদস্যের একটি বিশেষ টহল দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।
অভিযানের সময় বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১১৬০/৮-এস থেকে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের ভেতরে, দুর্গাপুর ইউনিয়নের গোপালপুর নামক এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মোট ৭১ বোতল মদ জব্দ করা হয়।
বিজিবির এ কর্মকর্তা আরও জানান, জব্দকৃত মদ নিয়মিত আইনি প্রক্রিয়ার মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হবে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- অস্ট্রেলিয়ার কাছে ৩-০ ব্যবধানে ধবলধোলাই বাংলাদেশ নারী ক্রিকেট দল
- এলপিজি ব্যবসায়ীদের দুই দিনের ধর্মঘট প্রত্যাহার, খোলা থাকবে দোকান
- ৬০ বছর বয়সে বাবা হতে চান সালমান খান, জানালেন মনের ইচ্ছা
- দেশের টাকা লুটে বিদেশে বিলাসী জীবন কাটাচ্ছেন ফ্যাসিবাদের দোসররা: রিজভী
- ভারতের জেন জি আন্দোলনে বাংলাদেশ অনুপ্রেরণা: ছাত্রনেত্রী নেহা বোরা
- দেশের আট বিভাগে হচ্ছে ডিজিটাল ফরেনসিক ল্যাব, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
- কাজের সুযোগ দিতে শারীরিক সম্পর্কের প্রস্তাব, বিস্ফোরক অভিযোগ অভিনেত্রী নীতি টেলরের
- বাংলাদেশের বিপক্ষে ব্যাটিংয়ে চোট, মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
- ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য বিশেষ ঋণ সুবিধা, সুযোগ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক
- ভারতের আন্দোলনের পেছনে বাংলাদেশের সংশ্লিষ্টতার অভিযোগ দিলীপ ঘোষের
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- সালাহউদ্দিনের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন হাসনাতের, চাইলেন স্বচ্ছ হিসাব




