‘ইসলাম পরিপন্থী’ অভিযোগে বিচারগানের আয়োজন বন্ধ করে দিল প্রশাসন


প্রকাশিত: ০৪:২২ ২৩ অক্টোবর ২০২৫
ফরিদপুরের নগরকান্দায় ‘ইসলাম পরিপন্থী’ অভিযোগের ভিত্তিতে বন্ধ করে দেওয়া হয়েছে ঐতিহ্যবাহী বিচারগানের একটি আয়োজন। বুধবার (২২ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার তালমা ইউনিয়নের রসুলপুর বাজারে এ বিচারগান অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু অনুষ্ঠান শুরুর আগে উপজেলা প্রশাসনের নির্দেশে তা বাতিল করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, তালমা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য সোলেমান ফকির ছিলেন এ আয়োজনের উদ্যোক্তা। অনুষ্ঠান উপলক্ষে মঞ্চ, প্যান্ডেল তৈরি এবং দুই দিন ধরে মাইকিংসহ সব প্রস্তুতি সম্পন্ন করা হয়। তবে কিছু স্থানীয় ধর্মপ্রাণ মানুষ অভিযোগ করেন, বিচারগানটি মূলত “যাত্রাপালা”র মতো এবং ইসলাম পরিপন্থী উপস্থাপনা থাকতে পারে।
এই অভিযোগের পর নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দবির উদ্দিন ঘটনাস্থলে গিয়ে অনুষ্ঠানটি বন্ধের নির্দেশ দেন। তাঁর নির্দেশে প্যান্ডেল খুলে ফেলা হয় এবং অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হয়।
আয়োজক সোলেমান ফকির বলেন, “এটা আমাদের এলাকার বহু পুরনো ঐতিহ্য। স্থানীয়দের অনুরোধেই আমি এই আয়োজন করেছিলাম। কিন্তু কিছু হুজুর এটাকে ‘যাত্রাপালা’ বলে প্রচার করে ইউএনও সাহেবের কাছে অভিযোগ করেন। এরপরই অনুষ্ঠানটি বন্ধ করে দেওয়া হয়।”
নগরকান্দা ইউএনও দবির উদ্দিন বলেন, “এ ধরনের সাংস্কৃতিক আয়োজনের জন্য জেলা প্রশাসকের অনুমতি নিতে হয়। কিন্তু তারা অনুমতি ছাড়াই অনুষ্ঠানটি আয়োজনের চেষ্টা করছিলেন। বিকেলে দেড় শতাধিক মানুষ এসে অভিযোগ করেন, অনুষ্ঠানটি ইসলাম পরিপন্থী এবং এর কারণে এলাকায় অশান্তি সৃষ্টি হতে পারে। বিষয়টি জেলা প্রশাসককে জানানো হলে তাঁর নির্দেশে অনুষ্ঠানটি বন্ধ করা হয়।”
বাংলাদেশের গ্রামীণ সংস্কৃতিতে বিচারগান একটি জনপ্রিয় লোকসংগীত ধারা, যেখানে গান ও সংলাপের মাধ্যমে সামাজিক, নৈতিক বা ধর্মীয় বিষয় নিয়ে যুক্তিতর্ক উপস্থাপন করা হয়। এটি অনেকটা কবিগানের মতো—গান, তর্ক, ও আধ্যাত্মিক ভাবধারার মিশ্রণে তৈরি এক ধরণের পালাগান।
তবে সাম্প্রতিক সময়ে এই ধারার অনেক আয়োজনেই ধর্মীয় সংবেদনশীলতা বা অনুমতির অভাবকে কেন্দ্র করে বিরোধ দেখা দিচ্ছে। স্থানীয় সংস্কৃতি ও ধর্মীয় অনুভূতির ভারসাম্য রক্ষা করা এখন প্রশাসনের জন্যও একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- শিশুকে যৌন নির্যাতনের প্রতিবাদে তেঁতুলিয়ায় মহাসড়ক অবরোধ, গ্রেপ্তার-শাস্তির দাবি
- ঢালিউডের কিং শাকিব খানের ব্লকবাস্টার সিনেমা থেকে বিয়ে-বিতর্ক
- শ্রীপুরে উঠান বৈঠকে জনতার মুখোমুখি মেয়র প্রার্থী নাসিম মন্ডল
- ব্যাংকক নয়, যৌন পর্যটনের নতুন কেন্দ্র হয়ে উঠছে টোকিও
- বিকেলে ২৮৯৪ মেগাওয়াট লোডশেডিংয়ের আশঙ্কা, রাতেও বাড়তে পারে ভোগান্তি
- সালাহউদ্দিন আহমদকে গুমের মামলায় জিয়াউল আহসান গ্রেপ্তার
- জামায়াতের তুলনায় আওয়ামী লীগের অপরাধ লঘুই বলা যায়: রাশেদ খাঁন
- ঢালিউডের মিষ্টি মেয়ে শাবনূর যার অভিনয়ে মুগ্ধ এক প্রজন্ম
- ইনফান্তিনোর বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে উয়েফা
- এস-৪০০-এর ভয়ে ভারতে গুপ্তচর ও স্লিপার সেল সক্রিয় করেছিল পাকিস্তান
- ১০ দিনের যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সেপ্টেম্বরে জাতিসংঘ অধিবেশনে ভাষণ
- ২০২৭ ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের ভেন্যু চূড়ান্ত, তিন দেশের ১২ স্টেডিয়ামে মিলবে বিশ্বমঞ্চের রোমাঞ্চ
- লন্ডনে রহস্যময় তরুণীর সঙ্গে আরিয়ান, নতুন প্রেমের গুঞ্জন
- ‘ঢাকাই চলচ্চিত্রে এত চমৎকার অভিষেকের কথা ভাবিনি’: উচ্ছ্বসিত মধুমিতা সরকার
- নৌপথের সুরক্ষায় বাংলাদেশসহ ১৪ দেশকে নিয়ে সৌদি আরবের নতুন সামুদ্রিক জোট
- ফের বাড়তে পারে বৃষ্টির দাপট, বেশ কিছু এলাকায় অতিভারী বর্ষণের শঙ্কা
- তারেক রহমানের পরামর্শেই ফেসবুক প্রোফাইল লাল করা হয়, দাবি ছাত্রদল নেতার
- নাসিরুদ্দিন শাহকে ‘শিয়াল’ বলে কঙ্গনা রানাওয়াতের কটাক্ষ
- রুহুল কবীর রিজভী কে? শিক্ষা, রাজনৈতিক জীবন ও বর্তমান দায়িত্ব
- সরকারে থাকলেও রাজপথের সংগ্রাম ও জনগণের রাজনীতি ভুলিনি: ইশরাক হোসেন




