আমতলীতে সড়কের ঝুঁকিপূর্ণ স্থানের আগাছা পরিষ্কার অভিযান!


প্রকাশিত: ০৬:২০ ২৪ অক্টোবর ২০২৫
আমতলীতে সড়ক দুর্ঘটনা প্রতিরোধ এবং জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে পটুয়াখালী–কুয়াকাটা মহাসড়কের ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে ব্যাপক আগাছা ও ঝোপঝাড় পরিষ্কার অভিযান অনুষ্ঠিত হয়েছে। প্রায় শতাধিক স্বেচ্ছাসেবী এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
শুক্রবার সকাল ১০টায় ঢাকা–কুয়াকাটা মহাসড়কের ঘটখালী এলাকা থেকে অভিযানের সূচনা হয়। স্থানীয় সমাজসেবক ও যুবদল নেতা মোমেন আকনের উদ্যোগে এ কর্মসূচিতে অংশ নেন আমতলীর বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের তরুণরা। অংশগ্রহণকারী সংগঠনের মধ্যে উল্লেখযোগ্য—আমতলী এসএসসি ২০০৭ ব্যাচ, স্বপ্ন ছোঁয়া স্বেচ্ছাসেবী সংগঠন, আমরা আমতলীবাসী, আমতলী উপজেলা যুবদল, আমতলী কলেজ ছাত্রদল, চাওড়া ইউনিয়ন যুবদল, বাংলাদেশ ছাত্র শিবির, ইসলামী যুব আন্দোলন, স্থানীয় সাংবাদিক ও সাধারণ জনগণ।
দুই ঘণ্টার অভিযানে প্রায় পাঁচ কিলোমিটার সড়কের দুই পাশে জমে থাকা আগাছা ও ঝোপঝাড় পরিষ্কার করা হয়। অভিযানটি সমাপ্ত হয় আমতলী ফায়ার সার্ভিস স্টেশনের সামনে। স্বেচ্ছাসেবীরা জানান, এ ধরনের উদ্যোগ নিয়মিতভাবে চলমান থাকবে।
স্থানীয়রা তরুণদের এই উদ্যোগকে প্রশংসার চোখে দেখছেন। তারা বলেন, “সরকারের দায়িত্ব হলেও তরুণদের আন্তরিক প্রচেষ্টায় মহাসড়কটি অনেকাংশে নিরাপদ হয়েছে।”
আমতলী সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এইচ এম কাওসার মাদবর জানান, প্রায় ৩৭ কিলোমিটার দীর্ঘ ঢাকা–কুয়াকাটা মহাসড়কের বিভিন্ন মোড়ে সড়ক দুর্ঘটনা নিয়মিত ঘটছে। এলাকাটি কুয়াকাটা পর্যটনকেন্দ্রের প্রধান প্রবেশপথ হওয়ায় যানবাহনের চাপ দিন দিন বাড়ছে। তিনি বলেন, এখানে ছয় লেনের আধুনিক সড়ক নির্মাণের সময় এসেছে।
মোমেন আকন বলেন, “সড়ক দুর্ঘটনা প্রতিরোধ সবার দায়িত্ব। প্রিয়জন হারানোর বেদনায় থেকেই আমরা এই উদ্যোগ নিয়েছি। সামান্য সচেতনতা ও সম্মিলিত প্রচেষ্টা একটি প্রাণ বাঁচাতে পারে। আশা করি, দেশের অন্যান্য তরুণরাও এগিয়ে আসবেন।”
পটুয়াখালী সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আতিক উল্যাহ বলেন, “যে কাজ মূলত আমাদের দায়িত্ব, সেটি তরুণরা করেছে—এটি সত্যিই প্রশংসনীয়। এ ধরনের উদ্যোগ সড়ক দুর্ঘটনা কমাতে সহায়ক হবে। তরুণরা যদি এমনভাবে স্বেচ্ছায় এগিয়ে আসে, দেশ আরও এগিয়ে যাবে।”
উল্লেখ্য, পটুয়াখালী–কুয়াকাটা মহাসড়কের প্রায় ৩৭ কিলোমিটার এলাকা দীর্ঘদিন ধরে ঝোপঝাড় ও আগাছার কারণে দুর্ঘটনার ঝুঁকিতে ছিল। ছয় মাস আগে বিষয়টি নিয়ে জাতীয় দৈনিকে প্রতিবেদন প্রকাশিত হলেও সড়ক ও জনপথ বিভাগ কোন কার্যকর ব্যবস্থা নেয়নি।
এমএনবিডি/এইচ. এম. কাওসার মাদবার
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- কেজিতে ৩ টাকা পর্যন্ত বাড়ল চালের দাম, ডিম-মুরগির বাজারেও স্বস্তি নেই
- মুম্বাইয়ে আটক হওয়ার পর শরীরে আঘাতের চিহ্ন দেখালেন আমির খানের ভাতিজি
- রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি, জামায়াত নেতার উপদেষ্টার বিরুদ্ধে রাশেদ খাঁনের অভিযোগ
- ভবিষ্যৎ ফুটবলের ১০ তারকা বেছে নিলেন মেসি, তালিকায় কারা?
- দিল্লিতে ফের বিক্ষোভের প্রস্তুতি, পুলিশকে ২৪ ঘণ্টার সময় দিল ককরোচ জনতা পার্টি
- জ্বালানিনিরাপত্তায় সৌদি আরবের দীর্ঘমেয়াদি সহায়তা চায় বাংলাদেশ
- রোনালদোকে নভেম্বরেই পর্তুগাল দলে ফেরাতে চান ফুটবল ফেডারেশন সভাপতি
- নেপালে ফের ভয়াবহ আকস্মিক বন্যা, ভেসে গেল ঘরবাড়ি ও সেতু
- ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু সোমবার, বাড়ি বাড়ি যাবেন সরকারি কর্মীরা
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প




