• বুধবার , ১৪ অক্টোবর, ২০২৬ | ২৯ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতের জেন জি আন্দোলনে বাংলাদেশ অনুপ্রেরণা: ছাত্রনেত্রী নেহা বোরা

ভারতের জেন জি আন্দোলনে বাংলাদেশ অনুপ্রেরণা: ছাত্রনেত্রী নেহা বোরা

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০৩:১২ ১৪ অক্টোবর ২০২৬

ভারতে চলমান তরুণদের নেতৃত্বাধীন আন্দোলনে বাংলাদেশের শিক্ষার্থীদের সংগ্রাম অনুপ্রেরণা জুগিয়েছে বলে মন্তব্য করেছেন ভারতীয় ছাত্রনেত্রী নেহা বোরা। তাঁর মতে, দুই দেশের তরুণদের আন্দোলনে শিক্ষা, মতপ্রকাশের স্বাধীনতা এবং ধর্মীয় মৌলবাদের বিরুদ্ধে অবস্থানের ক্ষেত্রে মিল রয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ষষ্ঠ জাতীয় সম্মেলন উপলক্ষে প্রকাশিত একটি ভিডিও বার্তায় এমন বক্তব্য দেন বলে জানিয়েছে ইত্তেফাক।
অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (আইসা) সর্বভারতীয় সভাপতি নেহা বোরা বলেন, বাংলাদেশের শিক্ষার্থীরা যেভাবে ধর্মীয় মৌলবাদের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন, ভারতের তরুণরাও সেভাবে নরেন্দ্র মোদি সরকারের বিভিন্ন নীতির বিরুদ্ধে আন্দোলন করছেন।

বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে সমালোচনামূলক চিন্তা ও স্বাধীন মতপ্রকাশের ওপর চাপ তৈরির অভিযোগের সঙ্গে ভারতের শিক্ষাঙ্গনের পরিস্থিতির তুলনা করেন তিনি।
একই সঙ্গে দক্ষিণ এশিয়ার তরুণদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান এই ছাত্রনেত্রী। তাঁর মতে, একটি উন্নত ভবিষ্যৎ গড়তে প্রতিবেশী দেশগুলোর শিক্ষার্থীদের অভিজ্ঞতা বিনিময় ও ঐক্য গুরুত্বপূর্ণ।
এদিকে ভারতের সাম্প্রতিক বিক্ষোভে অংশ নিয়ে আলোচনায় এসেছেন নেহা বোরা। প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ ও ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া বাতিলের দাবিতে চলমান আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করছেন তিনি।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সের প্রতিবেদনেও নেহা বোরাকে ভারতের তরুণ নেতৃত্বাধীন প্রতিবাদ আন্দোলনের অন্যতম পরিচিত মুখ হিসেবে তুলে ধরা হয়েছে।

বিজ্ঞাপন