• শনিবার , ০৪ জুলাই, ২০২৬ | ২০ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

দেশজুড়ে

দৈনিক করতোয়া পত্রিকার এজেন্ট মোস্তাফিজুর রহমানের ইন্তেকাল

দৈনিক করতোয়া পত্রিকার এজেন্ট মোস্তাফিজুর রহমানের ইন্তেকাল

দৈনিক করতোয়া পত্রিকার কুড়িগ্রাম জেলা এজেন্ট মোস্তাফিজুর রহমান গত মঙ্গলবার রাত পৌনে ৮টায় নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মোস্তাফিজুর রহমান উলিপুর উপজেলার পান্ডুল ইউনিয়নের মিনাবাজার এলাকার সাবেক ইউপি সদস্য মৃত ওসমান আলী সরকারের তৃতীয় পুত্র। তিনি দীর্ঘ চার যুগ ধরে দৈনিক করতোয়া পত্রিকার সাথে সম্পৃক্ত ছিলেন। বুধবার (১১ সেপ্টেম্বর) সকাল ১০ টায় মিনাবাজার তনুরাম ঈদগাহ মাঠে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়। তাঁর বয়স হয়েছিল ৬২ বছর। স্ত্রী, এক পুত্র ও এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।