• মঙ্গলবার , ০৫ মে, ২০২৬ | ২১ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

দেশজুড়ে

পানিতে জীবন রক্ষার কৌশল শেখাচ্ছেন ওয়াল্ড কনসার্ন বাংলাদেশ

পানিতে জীবন রক্ষার কৌশল শেখাচ্ছেন ওয়াল্ড কনসার্ন বাংলাদেশ

নদ-নদীর দেশ বাংলাদেশ। একসময় এ দেশের বুক চিড়ে বয়ে যেতো ছোট-বড় অসংখ্য নদী। জীবন-জীবিকার অনেক কিছুই ছিল একসময় নদীকেন্দ্রিক। ফলে এ দেশের মানুষ হাঁটা-চলা শেখার মতোই জীবনের অতি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে শিখতো সাঁতার। কিন্তু নদ-নদী কিংবা জলাধার সংকুচিত হয়ে যাওয়া বড় বড় শহরে, এমনকি মফস্বল শহরেও সাঁতার শেখার সুযোগ সীমিত হয়ে গেছে। অনেকে সাঁতার শেখার গুরুত্ব সম্পর্কে ভুলে যাচ্ছেন। কিন্তু বিভিন্ন দুর্যোগের সময় সাঁতার যে কত গুরুত্বপূর্ণ তা উপলব্ধি করা যায়। প্রায় প্রতি বছর নৌকাডুবিতে কিংবা পানিতে ডুবে অসংখ্য মৃত্যুর খবর দেখতে পাওয়া যায়।