ঈশ্বরদীতে সাবেক ইউপি চেয়ারম্যান তুহিনসহ যুবদল নেতাদের মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ

পাবনার ঈশ্বরদী উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও দাশুড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শরিফুল ইসলাম তুহিন সহ কারান্তরীণ যুবদল নেতাদের মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যার আগে ঈশ্বরদী উপজেলার দরগা বাজার উচ্চ বিদ্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করেন উপজেলা ও ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতাকর্মীরা। মিছিলটি স্থানীয় সড়ক প্রদক্ষিণ করে বাজার চত্বরে সমাবেশে মিলিত হয়।
এ সময় বক্তব্য দেন, কেন্দ্রীয় শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক সাথী আক্তার, দাশুড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সামাদ সুলভ মালিথা, ঈশ্বরদী উপজেলা যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রকি, ঈশ্বরদী উপজেলা বিএনপির সদস্য আব্দুর রাজ্জাক, দাশুড়িয়া ইউনিয়ন আহ্বায়ক সাইফুল ইসলাম, সদস্য সচিব বিপুল মোল্লা, ঈশ্বরদী উপজেলা যুবদলের সদস্য আনোয়ার হোসেন বাচ্চু প্রমুখ।
বক্তারা বলেন, ২০০৩ সালে একটি হত্যা মামলায় ষড়যন্ত্রমুলকভাবে দাশুড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও জনপ্রিয় নেতা শরিফুল ইসলাম তুহিনসহ বেশ কয়েকজন যুবদল নেতাকে ফাঁসিয়ে দেয় একটি মহল। মিথ্যা মামলা করে সাধারণ মানুষের কাছ থেকে তাকে বিচ্ছিন্ন করে দিয়েছে ষড়যন্ত্রকারীরা। মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হয়ে তিনি বর্তমানে কারাগারে রয়েছেন। ইতিমধ্যে তার সাজার মেয়াদ ২০ বছর পার হয়েছে। তাই আইনী প্রক্রিয়ায় দ্রুত শরিফুল ইসলাম তুহিনসহ অন্যান্য যুবদল নেতাদের মুক্তি দিতে অন্তবর্তীকালীন সরকারের কাছে জোর দাবি জানান নেতাকর্মীরা। তা না হলে কঠোর আন্দোলন চালিয়ে যাওয়ার হুশিয়ারি দেন তারা।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- আগামী ৬ মাসে ‘বিস্ময়কর’ গরমের প্রভাবে ৪ লাখ ৫১ হাজার অতিরিক্ত মৃত্যুর আশঙ্কা
- ১ পয়সাও অতিরিক্ত বাসভাড়া নিলে বাতিল হবে রুট পারমিট
- স্কুলের সামনে শটগান নিয়ে কিশোরের হামলা, আহত ১১ শিক্ষার্থী
- রিমান্ডে নতুন তথ্য দিলেন প্রথম স্ত্রী, মরিয়মের মৃত্যু মামলায় তদন্তে বাড়ছে গুরুত্ব
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প
- ডিজেলে লিটারপ্রতি প্রায় ৯০ টাকা লোকসান, জানাল বিপিসি
- ‘তুই ছাড়া...’, শুভশ্রীর পোস্টে ফের আলোচনায় দেব-শুভশ্রী
- সম্প্রচারস্বত্বে স্বার্থের দ্বন্দ্বের অভিযোগ, তদন্তে পিএসজি সভাপতি
- হরমুজে মার্কিন MQ-1 ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের
- জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- অকালে হারানো বাংলা চলচ্চিত্রের চিরসবুজ মহানায়ক সালমান শাহ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- এআই জগতের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করল টাইম
- ফিরছেন অজয় দেবগন, আসছে ‘দৃশ্যম’-এর শেষ অধ্যায়
- ব্রাজিলের সঙ্গে খেললেই বদলাবে না বাংলাদেশের ফুটবল, বললেন আমিনুল
- দেশজুড়ে আরও পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস
- দিল্লিতে আওয়ামী লীগ–সংশ্লিষ্টদের সেমিনারের অনুমতি দেয়নি পুলিশ
- শিয়ালের কামড়ে পঞ্চগড়ে ৭ জন আহত, এলাকায় আতঙ্ক



