টাঙ্গাইলে বড় বাশালিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ


প্রকাশিত: ০১:০৯ ২৩ সেপ্টেম্বর ২০২৪
টাঙ্গাইল সদর উপজেলার বড় বাশালিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. লুৎফর রহমানের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম ও দুর্ণীতির অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয়দের মাঝে চরম অসন্তোষ ও ক্ষোভ বিরাজ করছে।
সরেজমিনে জানা যায়, সরকারি নিষেধাজ্ঞা বিদ্যমান থাকা সত্ত্বেও বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান উপবৃত্তিধারী শিক্ষার্থীদের কাছ থেকে দীর্ঘদিন যাবত অনৈতিক ও নিয়ম বহির্ভূতভাবে মাসিক বেতন ও বিদ্যালয়ের আনুসাঙ্গিক ফি’র নামে বিপুল পরিমান অর্থ গ্রহণ করে আসছেন। এ বিষয়ে উপবৃত্তি সুবিধাভোগী শিক্ষার্থী ও অভিভাবকরা বেতন প্রদানে অস্বীকৃতি জানালে উপ-বৃত্তির তালিকা হতে তাদের নাম কর্ত্তনের ভয়ভীতি প্রদর্শন করে থাকেন বলে ভূক্তভোগীরা জানিয়েছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক বিদ্যালয়ের শিক্ষার্থীর এক অভিভাবক জানান, বিদ্যালয় ম্যানেজিং কমিটিকে কুক্ষিগত করে ধরে রাখতে অযৌক্তিকভাবে মনোনয়ন ফরমের মূল্য ৩’ হাজার টাকা করা হয়েছিল। যা সাধারণ অভিভাবকদের নাগালের বাইরে ছিল।
নাম প্রকাশ না করার শর্তে একাধিক শিক্ষক জানান, সরকারী নীতিমালা বিদ্যমান থাকা সত্ত্বেও “অভ্যন্তরীন অডিট” করানো হয় না। বিদ্যালয়ের “অভ্যন্তরীন অডিট” না হওয়ার সুযোগেই প্রধান শিক্ষক নানারকম কুটকৌশল অবলম্বন করে অর্থ আত্মসাৎ করে আসছেন। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে বিদ্যালয় আঙিনায় সাধারণ ক্লাস ফাঁকি দিয়ে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে প্রধান শিক্ষক ও প্রধান শিক্ষককে উৎকোচ দিয়ে অন্যান্য বেশ কয়েকজন শিক্ষক প্রাইভেট পড়িয়ে থাকেন।
ভূক্তভোগী শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের দাবী- দুর্ণীতি, অনিয়ম ও স্বেচ্ছাচারিতার কারণে অভিযুক্ত প্রধান শিক্ষককে অনতিবিলম্বে অপসারণ করা হোক।
এ বিষয়ে বড় বাশালিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রুৎফর রহমান জানান, শিক্ষার্থী স্বল্পতা ও বিদ্যালয়ের আর্থিক অস্বচ্ছলতার কারণে ম্যানেজিং কমিটির সিদ্ধান্তক্রমে উপবৃত্তিধারী শিক্ষার্থীদের বেতন গ্রহণ করা হয়। শ্রেণিকক্ষে প্রাইভেট পড়ানোর বিষয়ে তিনি বলেন, স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে বর্তমানে প্রাইভেট পড়ানো বন্ধ রাখা হয়েছে।
বড় বাশালিয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও টাঙ্গাইলের জেলা প্রশাসক শরিফা হক জানান, এ বিষয়ে আমার কাছে কোন তথ্য আসেনি। তদুপরি আমি সবেমাত্র যোগদান করেছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- মেসির বিদায়ী ম্যাচে ‘পাঁচটা মনুমেন্টালও ভরে যেত’: স্কালোনি
- গাজার ধ্বংসযজ্ঞের ছবি প্রকাশ, জরুরি সহায়তা চাইলেন অ্যাঞ্জেলিনা জোলি
- আকাশেই গতিপথ বদলাতে পারে এআই ক্ষেপণাস্ত্র, পরীক্ষা উত্তর কোরিয়ার
- ২০৩০ সালের মধ্যে বিশ্বের শীর্ষ ৩০ অর্থনীতিতে বাংলাদেশ: ইইউ রাষ্ট্রদূত
- মাল্টার কেজি ৫২০ টাকা কেন, ব্যবসায়ীদের কাছে ব্যাখ্যা চাইলেন বাণিজ্যমন্ত্রী
- প্রথম দিনেই ৯৫ কোটি, বক্স অফিসে রেকর্ড গড়ল ‘দৃশ্যম ৩’
- সালাহউদ্দিনের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন হাসনাতের, চাইলেন স্বচ্ছ হিসাব
- ভারত-ব্রাজিল ঐতিহাসিক লড়াই আজ, খেলা দেখবেন যেভাবে
- তাইজে হুথিদের লক্ষ্য করে ৭১ হামলার দাবি ইয়েমেনি বাহিনীর
- রূপপুরে যাচ্ছে ইউরেনিয়ামের চালান, নিরাপত্তায় সেনাবাহিনী
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- প্রধানমন্ত্রীকে গালিগালাজের অভিযোগে গ্রেপ্তার সিফাতকে ছেড়ে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের
- গানে বাজিমাত BUP-এর, সাউথইস্ট Cultural Fest 3.0-তে প্রথম রানারআপ
- দিলারা জামানের বাড়ি দখলের খবর ছড়াল, আসল ঘটনা জানালেন অভিনেত্রী
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প
- বাংলাদেশ দলে কাটছাঁট, আসিয়ান কাপের স্কোয়াড থেকে বাদ ৬ ফুটবলার
- মেসির পর অবসরে আরেক বিশ্বকাপজয়ী ফুটবলার
- র্যাব বিলুপ্ত, যাত্রা শুরু এসআরবির; বদলাবে পোশাক-লোগো-যানবাহনের রং
- মক্কা প্রতিরক্ষা চুক্তিতে ইরানকে অন্তর্ভুক্তির প্রস্তাব রাশিয়ার




