কুড়িগ্রামে নিখোঁজ হওয়া ৪ শিশুর পরিবারকে অর্থ সহায়তা

কুড়িগ্রামের নাগেশ্বরীতে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া ৪ শিশুর মরদেহ নদের ভাটির বিভিন্ন এলাকা থেকে উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় ওই ৪ শিশুর পরিবারকে অর্থ সহায়তার চেক প্রদান করেছেন নাগেশ্বরী উপজেলা প্রশাসন।
বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কার্যালয়ে ওই পরিবারের মাঝে জনপ্রতি ৮ হাজার টাকার চেক প্রদান করেন নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিব্বির আহমেদ।
এ সময় নারায়ণপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মোস্তফা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য ১১ সেপ্টেম্বর বুধবার নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর ইউনিয়নের বাগমারা এলাকায় ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে ৪জন শিশু নিখোঁজ হয়। পরদিন বৃহস্পতিবার সকালে একজনের মরদেহ উদ্ধার এবং দুপুরের দিকে চিলমারী উপজেলার রানীগঞ্জ এলাকা থেকে একজন এবং মোল্লাপাড়া এলাকা থেকে একজনের মরদেহ ভাসতে দেখে উদ্ধার করে স্থানীয়রা।
এছাড়াও আরেকজনের মরদেহ শুক্রবার উদ্ধার হয়। নিহত ৪ জন শিশু হলেন নারায়ণপুর ইউনিয়নের বাঘমারা গ্রামের আহাদ আলী বড় মেয়ে আঁখি মনি (১১) ও ছেলে আতিক হাসান (৮), নজরুল ইসলামের ছেলে নাজমুল হাসান (০৮) ও আলম মিয়ার ছেলে জুয়েল রানা (৮)। উপজেলা নির্বাহী অফিসার সিব্বির আহমেদ জানান, বিষয়টি অত্যন্ত দুঃখের ও বেদনাদায়ক। আমি শোক সন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর শোক প্রকাশ করছি। পরবর্তীতে জেলা প্রশাসনের পক্ষ থেকে ওই পরিবারগুলোকে সহযোগিতা করা হবে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- ইসরায়েলি পর্যটকদের বিরুদ্ধে থাইল্যান্ডে বিক্ষোভ, ভিসার মেয়াদ কমানোর দাবি
- শেখ হাসিনা সরকারকে শান্তিতে থাকতে দেবেন না, আশঙ্কা তথ্য উপদেষ্টার
- যুবদলের ব্যানার উড়ে পৌঁছাল ভারতের আসামে, তদন্তে পুলিশ
- জন্মদিনে মান্নাতের সামনে হাজারো ভক্ত, ভালোবাসায় সাড়া দিলেন শাহরুখ খান
- সুইজারল্যান্ডে বিক্ষোভ ঘিরে সংঘর্ষ, আগুন-ভাঙচুরের পর গ্রেপ্তার ২
- বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত বিএনপির এলিজা জামান
- খোকসায় নিজ গুদাম থেকে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- মুখ দিয়ে বরফ সরিয়ে অদ্ভুত বিশ্ব রেকর্ড গড়লেন মার্কিন নাগরিক
- তাহসিফ হত্যা মামলা: বন্ধু দীপের বিরুদ্ধে প্রাথমিক প্রমাণ, গ্রেপ্তার বারের তরুণীও
- গণভোটের রায় মানছে না সরকার, স্বৈরশাসন চাপানোর অভিযোগ জামায়াত আমিরের
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- রিয়াদ বিমানবন্দরে তৃতীয় দফা হামলার দাবি হুথিদের, ক্ষতিগ্রস্ত বিমান
- কেজিতে ৩ টাকা পর্যন্ত বাড়ল চালের দাম, ডিম-মুরগির বাজারেও স্বস্তি নেই
- ভারতের জেন জি আন্দোলনে বাংলাদেশ অনুপ্রেরণা: ছাত্রনেত্রী নেহা বোরা
- ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য বিশেষ ঋণ সুবিধা, সুযোগ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক


