উপাচার্যের দাবিতে লাগাতার মহাসড়ক অবরোধ


প্রকাশিত: ০২:১০ ২২ সেপ্টেম্বর ২০২৪
অবিলম্বে ইসলামী বিশ্ববিদ্যালয়ে( ইবি) উপাচার্য নিয়োগের দাবিতে তৃতীয় দিনের মতো খুলনা-কুষ্টিয়া মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা।
রবিবার (২২ সেপ্টেম্বর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে এ বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটকের সামনে গিয়ে শেষ হয়। পরে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। এতে দীর্ঘ সময় মহাসড়ক অবরোধ করে রাখায় সড়কের দুইপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা-'সবাই যখন মর্গে, ইবি কেন মর্গে,'ইবিয়ানদের লক্ষ্য, ভিসি হবে দক্ষ', 'রাবি, ঢাবি ভিসি পায়, ইবি কেনো পিছিয়ে যায়', 'ভিসি নিয়ে নয় ছয়, আর নয় আর নয়', 'সংস্কারমনা ভিসি চাই' 'দুর্নীতিমুক্ত ভিসি চাই', 'সৎ ও সাহসী ভিসি চাই', 'সেশনজটর কবর চাই' সহ বিভিন্ন শ্লোগান দেয়।
সমাবেশে শিক্ষার্থীরা বলেন, সমাবেশ শিক্ষার্থীরা বলেন, এক যুগ আগে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়গুলো উপাচার্য পেয়ে গেছে। সেখানে ইসলামী বিশ্ববিদ্যালয় স্বাধীন বাংলাদেশের প্রথম বিশ্ববিদ্যালয়, তাতে এখনো কেন ভিসি নিয়োগ হচ্ছে না। যদি অতি দ্রুত ভিসি নিয়োগ না দেওয়া হয় তাহলে আমরা আরো কঠোর হতে বাধ্য হবো। আমরা আমাদের ক্লাসে ফিরতে চাই, মাঠে নয়।
অনতিবিলম্বে ইবিতে উপাচার্য নিয়োগের ব্যবস্থা করতে হবে। সৎ, দক্ষ, শিক্ষার্থীবান্ধব ও একাডেমিশিয়ান উপাচার্য চাই। কোন দুর্নীতিবাজ যেন ইবির উপাচার্য না হয়।
তারা আরো বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয় তার প্রতিষ্ঠাকালীন লক্ষ্য ও উদ্দেশ্য থেকে ছিটকে পড়েছে। সেই উদ্দেশ্য বাস্তবায়ন করবে এমন উপাচার্য নিয়োগের দাবি জানাচ্ছি। আমরা এমন উপাচার্য চাই না যিনি পূর্বে দুর্নীতির সাথে যুক্ত ছিল। অতিতের সকল কর্মকাণ্ড দেখে যোগ্য ব্যক্তিকে উপাচার্য হিসেবে নিয়োগ দিতে হবে। যে সব সময় শিক্ষার্থীদের পাশে থেকে বিশ্ববিদ্যালয়ের সমস্যা সমাধানে কাজ করবে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- মদিনায় ড্রোন হামলার নিন্দায় ওআইসি, সংহতি জানাল আরব দেশগুলো
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- তৃণমূল থেকে মন্ত্রিসভা মীর শাহে আলমের রাজনৈতিক সংগ্রাম ও উত্থানের উপাখ্যান
- শুটিংয়ে দুর্ঘটনায় আহত অমিতাভ বচ্চন, কেবিসি মঞ্চে ঘটে গেল বিপত্তি
- সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি পাচ্ছেন আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসি
- আসামে রেলস্টেশন থেকে বাংলাদেশি সন্দেহে ৯ নাগরিক আটক
- পদত্যাগপত্র জমা দিতে সংসদে সংরক্ষিত নারী আসনের এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি
- আশুলিয়ায় আওয়ামী লীগের আতাল এখন বিএনপি নেতা
- দুই ভাই-বোন চেয়ারম্যান, বাড়ছে দুই প্রাইভেট ব্যাংকের খেলাপি ঋণ
- মিরপুরে সংঘর্ষের ঘটনায় সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- ৩৫০ রানে অপরাজিত হৃদয়, বাংলাদেশের ক্রিকেটে নতুন ইতিহাস
- ইরানে ফের মার্কিন হামলা, নিহত ১৮ ও আহত ১৪২
- প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ
- গানে বাজিমাত BUP-এর, সাউথইস্ট Cultural Fest 3.0-তে প্রথম রানারআপ
- প্রধানমন্ত্রীকে গালিগালাজের অভিযোগে গ্রেপ্তার সিফাতকে ছেড়ে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প
- চিত্রনায়িকা শাবানার সংগ্রাম, সাফল্য ও রুপালি পর্দা ছাড়ার গল্প
- দিলারা জামানের বাড়ি দখলের খবর ছড়াল, আসল ঘটনা জানালেন অভিনেত্রী




