ককটেল বিস্ফোরণে শ্রীপুরে দুই নারীসহ আহত ৪

গাজীপুরের শ্রীপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় দুই নারীসহ চার জন আহত হয়েছে। এসময় হামলাকারীরা হাতবোমা বিস্ফোরণ ঘটায় এবং দেশীয় অস্ত্রের মহড়া দিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। উভয় পক্ষ বিরোধপূর্ণ জমি নিয়ে গাজীপুর আদালতে মামলা দায়ের করেছে। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকালে শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের নগরহাওলা (তরমুজপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন সাহেরা খাতুন (৫৫), খাদিজা বেগম (৪০), সোহরাব (৫০) এবং খায়রুল ইসলাম (৩৫)। তাদের মধ্যে গুরুতর আহত সাহেরা খাতুনকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রাখা হয়েছে। অন্যান্যরা এ হাসপাতাল থেকেই প্রাথমিক চিকিৎসা নিয়েছে।
স্থানীয়রা জানান, ধনুয়া গ্রামের মৃত নজুম উদ্দিনের ছেলে আজগর আলীর সাথে পাশের নগরহাওলা (তরমুজপাড়া) গ্রামের আব্দুল মতিনের সাথে দীর্ঘদিন যাবত জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। জমি ভোগ দখলে থাকা আব্দুল মতিন জমির চারপাশে সীমানা প্রাচীর নির্মাণ কাজ করছে। প্রতিপক্ষ আজগর আলী সীমানা প্রাচীর নির্মাণে বাধা দেয়। এসময় আব্দুল মতিনের ছেলে সোহাগের নেতৃত্বে ২০/২৫জন সহযোগী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আজগর আলীর লোকজনের উপর হামলা করে। তাদের হামলায় দুই নারীসহ চার জন আহত হয়। খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ভুক্তভোগী আজগর আলী বলেন, আমি পৈত্রিক সূত্রে ওই জমির মালিক। কিন্তু আব্দুল মতিন অবৈধ প্রভাব খাটিয়ে আমার জমি জোরপূর্বক ভোগ দখল করে আছে। জমি আব্দুল মতিনের কাছ থেকে দখলে নিতে চাইলেই তার ভাড়াটে লোকজন বাধা দেয়। আমি এ ঘটনার বিচার চাই।
অভিযুক্ত আব্দুল মতিন বলেন, ওই বিরোধীয় জমি নিয়ে গাজীপুর আদালতে মামলা চলমান রয়েছে। মামলা নিষ্পত্তি না হওয়ার আগেই আজগর আলী ভাড়াটে লোকজন নিয়ে অবৈধভাবে জোরপূর্বক জমি দখল নেয়।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মন্ডল বলেন, জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের উত্তেজনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এ ঘটনায় উভয় পক্ষ পরস্পরকে অভিযুক্ত করে শ্রীপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছে। পুলিশ ঘটনা তদন্ত করার পর নিশ্চিত হওয়া যাবে জমির প্রকৃত মালিক কে। তিনি বলেন ককটেল বিষ্ফোরনের ঘটনা ঘটেনি।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- ৩৫০ রানে অপরাজিত হৃদয়, বাংলাদেশের ক্রিকেটে নতুন ইতিহাস
- ইরানে ফের মার্কিন হামলা, নিহত ১৮ ও আহত ১৪২
- শাপলা চত্বরের গণহত্যা: দীপু মনি-লতিফ সিদ্দিকীসহ ১১ আসামি ট্রাইব্যুনালে
- প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ
- হুসেইন মুহম্মদ এরশাদের শাসন, স্বৈরাচার বিতর্ক ও পতনের গল্প
- টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে দুর্নীতির মামলার শুনানি পিছিয়ে জানুয়ারিতে
- বিয়ের পাঁচ মাসের মাথায় বিচ্ছেদের ঘোষণা র্যাপার বাদশার
- ডিসেম্বরে আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত-এনসিপির লংমার্চের ঘোষণা: রাশেদ খাঁন
- বার্সেলোনার ৯১ বছরের পুরোনো রেকর্ড ভাঙলেন লামিনে ইয়ামাল
- এআই জগতের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করল টাইম
- বিপিএল এ বছর নাও হতে পারে: তামিম ইকবাল
- নাসিরুদ্দিন শাহকে ‘শিয়াল’ বলে কঙ্গনা রানাওয়াতের কটাক্ষ
- রুহুল কবীর রিজভী কে? শিক্ষা, রাজনৈতিক জীবন ও বর্তমান দায়িত্ব
- ‘পশ্চিমবঙ্গকে কারাগারে পরিণত করেছে বিজেপি’, অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- দেশের বারোটা বাজবে আর আমরা আঙুল চুষব না: শফিকুর রহমান
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমেদ রাষ্ট্রপতি হতেন: জামায়াত
- কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৩২, জরুরি অবস্থা জারি
- রোনালদো এখন আর্জেন্টিনার জামাই!




