টাঙ্গাইলে টিসিবির ৪৯ বস্তা চাল গুদামজাত করায় জব্দ


প্রকাশিত: ০৫:৫৪ ২২ সেপ্টেম্বর ২০২৪
ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহিমা বিনতে আখতার টাঙ্গাইলের ভূঞাপুরে টিসিবির ৪৯ বস্তা চাল বিতরণ না করে গুদামজাত করায় সেগুলো জব্দ করা করেছেন। ডিলারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করে ইউএনও জব্দকৃত চালের বস্তাগুলো ডিলারের অধীনে রেখে চলে আসেন।
শনিবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার গোবিন্দাসী উচ্চ বিদ্যালয়ের একটি ভবন থেকে ৩০ কেজি ওজনের ৪৯ বস্তা চাল রাফি চকদার নামের টিসিবির ডিলারের কাছ থেকে জব্দ করা হয়। পরে চালগুলো ওই ডিলারের সহকারী চাল ব্যবসায়ী সিরাজের হেফাজতে রাখা হয়। টিসিবির ডিলার রাফি গোবিন্দাসী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দুলাল হোসেন চকদারের ছেলে।
জানা গেছে, গত শনিবার উপজেলার গোবিন্দাসী উচ্চ বিদ্যালয় মাঠে ট্রেডিং টিসিবির কার্ডধারীদের মাঝে পণ্য বিতরণ করা হয়। এতে কার্ডধারীরা তেল, ডাল নিলেও চাল নেয়নি। নিয়ম অনুযায়ী ডিলার পণ্য বিক্রি করতে না পারলে সেগুলো উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করে তার কাছে অবিক্রিত পণ্য বুঝিয়ে দেবে। কিন্তু টিসিবির ডিলার অবিক্রিত চালগুলো বাইরে বিক্রির জন্য গুদামজাত করে রাখেন। পরে অভিযানের খবর পেয়ে ডিলার বরাদ্দ পাওয়া চালের মধ্যে অর্ধেক চাল সরিয়ে নিতে পারলেও ৪৯ বস্তা চাল সরাতে পারেননি। পরে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহিমা বিনতে আখতার চালগুলো জব্দ করে ওই ডিলারের সহকারীর হেফাজতে রাখার নির্দেশ দেয়। এর আগে একটি গোয়েন্দা সংস্থা চাল গুদামজাত ও বিক্রির বিষয়টি ভারপ্রাপ্ত ইউএনওকে অবগত করেন।
ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহিমা বিনতে আখতার জানান, টিসিবির কার্ডধারীরা তেল, ডাল নিলেও চাল নেয়নি। ফলে সেগুলো অবিক্রিত রয়ে যায়। পরে খবর সেখানে গিয়ে ৪৯ বস্তা চাল পাওয়া যায়। চালগুলো খাদ্য গুদামে জমা দিতে বলা হয়েছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- রোনালদোকে নভেম্বরেই পর্তুগাল দলে ফেরাতে চান ফুটবল ফেডারেশন সভাপতি
- নেপালে ফের ভয়াবহ আকস্মিক বন্যা, ভেসে গেল ঘরবাড়ি ও সেতু
- ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু সোমবার, বাড়ি বাড়ি যাবেন সরকারি কর্মীরা
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- রিয়াদ বিমানবন্দরে তৃতীয় দফা হামলার দাবি হুথিদের, ক্ষতিগ্রস্ত বিমান
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের নগ্ন ভাস্কর্য ‘অরেঞ্জ প্লেগ’
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন




