পাঁচ কপাটের স্লুইজের টেন্ডার, বন্ধের দাবীতে মানববন্ধন।


প্রকাশিত: ০৭:১৬ ২৩ সেপ্টেম্বর ২০২৪
খাল নেই,কিন্তু বরগুনা পানি উন্নয়ন বোর্ড লোচা মরা খালে পাঁচ কপাটের স্লুইজের টেন্ডার করেছে। লোচা খালে স্লুইজ গেট নিমার্ণ করা হলে অন্তত ওই এলাকার অন্তত পাঁচ শতাধিক পরিবার তাদের পরিবার পরিজন নিয়ে পথে বসতে হবে। দ্রুত স্লুইজ গেট অনাত্র সরিয়ে নিমার্ণের দাবী জানিয়েছেন তারা। এ স্লুইজের নির্মাণ কাজ বন্ধের দাবীতে সোমবার সকালে লোচা গ্রামে ঘন্টাব্যাপী মানববন্ধন করেছে এলাকাবাসী। মানববন্ধনে অন্তত পাঁচ শতাধিক নারী—পুরুষ অংশ নেয়।
আমতলী উপজেলা নিবার্হী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম বলেন, লোচা খালে স্লুইজগেট নিমার্ণের প্রয়োজন নেই। ওই স্লুইজ অনাত্র সরিয়ে নেয়ার জন্য বরগুনা পানি উন্নয়ন বোর্ডের নিবার্হী প্রকৌশলীকে অবহিত করেছি।
জানাগেছে, আমতলী উপজেলার আমতলী সদর ইউনিয়ন ও পৌরসভার মধ্য দিয়ে লোচা খাল। ওই খালের একাংশে অন্তত এক’শ বছর আগে পানি উন্নয়ন বোর্ড বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নিমার্ণ করে। বাঁধ নিমার্ণ করায় খাল ভরাট হয়ে গেছে। ওই খালের মধ্যে অন্তত পাঁচ শতাধিক পরিবার বাসাবাড়ী নিমার্ণ করে বসবাস করছেন। ওই খালের তেমন চিহৃ নেই। কিন্তু বরগুনা পানি উন্নয়ন বোর্ড ওই খালে পাঁচ কপাটের স্লুইজ নিমার্ণের টেন্ডার কাজ সম্পন্ন হয়েছে। অল্প দিনের মধ্যে স্লুইজ নিমার্ণ কাজ শুরু হবে। স্থানীয়দের অভিযোগ লোচা খালের এলাকার মানুষের সঙ্গে কোন আলোচনা না করেই বরগুনা পানি উন্নয়ন বোর্ড পাঁচ কপাটের স্লুইজ নিমার্ণ কাজের প্রাক্কলন তৈরি করে টেন্ডার দিয়েছেন। তাদের আরো অভিযোগ শত বছর আগে খাল ভরাট হয়ে গেছে। খালের মধ্যে অন্তত পাচ শতাধিক পরিবার বাস বাড়ি নিমার্ণ করে বসবাস করে আসছেন। দ্রুত এ খালের স্লুইজ নিমার্ণ বন্ধ করে পার্শবতী উৎসীতলা প্রবাহমান খালে পাঁচ কপাটের স্লুইজ নিমার্ণের দাবী জানিয়েছেন তারা। লোচা মরা খালের স্লুইজ গেট নিমার্ণ বন্ধের দাবীতে সোমবার লোচাগ্রামে এলাকাবাসী মানববন্ধন করেছেন। কাউন্সিলর জিএম মুছার সভাপতিত্বে ঘন্টাব্যপী মানববন্ধনে বক্তব্য রাখেন সাবেক কাউন্সিলর ফখর উদ্দিন ফকু, নাশির উদ্দিন হাওলাদার, মোঃ আউয়াল গাজী, শিউলী বেগম, মোসাঃ বেগম ও রেনু আক্তার।
মানববন্ধনে বক্তারা বলেন, ১০০ বছর আগে লোচা খালের মাথায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নিমার্ণ করে পানি উন্নয়ন বোর্ড। এরপর থেকে ওই খাল ভরাট হয়ে গেছে। খালের মধ্যে অন্তত পাঁচ শতাধিক পরিবার বাসাবাড়ী নিমার্ণ করে বসবাস করে আসছেন। ওই খালের ১০০ গজ দুরে উৎসীতলা প্রবাহমান খাল রয়েছে। ওই খালে এক কপাটের স্লুইজ রয়েছে। লোচা খালে স্লুইজ নিমার্ণ বন্ধ ও উৎসীতলা খাল সংস্কারের দাবী জানিয়েছেন তারা।
বরগুনা পানি উন্নয়ন বোর্ডের নিবার্হী প্রকৌশলী মোঃ রাকিব বলেন, বিষয়টি আমি জেনেছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- মেসির বিদায়ী ম্যাচে ‘পাঁচটা মনুমেন্টালও ভরে যেত’: স্কালোনি
- গাজার ধ্বংসযজ্ঞের ছবি প্রকাশ, জরুরি সহায়তা চাইলেন অ্যাঞ্জেলিনা জোলি
- আকাশেই গতিপথ বদলাতে পারে এআই ক্ষেপণাস্ত্র, পরীক্ষা উত্তর কোরিয়ার
- ২০৩০ সালের মধ্যে বিশ্বের শীর্ষ ৩০ অর্থনীতিতে বাংলাদেশ: ইইউ রাষ্ট্রদূত
- মাল্টার কেজি ৫২০ টাকা কেন, ব্যবসায়ীদের কাছে ব্যাখ্যা চাইলেন বাণিজ্যমন্ত্রী
- প্রথম দিনেই ৯৫ কোটি, বক্স অফিসে রেকর্ড গড়ল ‘দৃশ্যম ৩’
- সালাহউদ্দিনের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন হাসনাতের, চাইলেন স্বচ্ছ হিসাব
- ভারত-ব্রাজিল ঐতিহাসিক লড়াই আজ, খেলা দেখবেন যেভাবে
- তাইজে হুথিদের লক্ষ্য করে ৭১ হামলার দাবি ইয়েমেনি বাহিনীর
- রূপপুরে যাচ্ছে ইউরেনিয়ামের চালান, নিরাপত্তায় সেনাবাহিনী
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- প্রধানমন্ত্রীকে গালিগালাজের অভিযোগে গ্রেপ্তার সিফাতকে ছেড়ে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের
- গানে বাজিমাত BUP-এর, সাউথইস্ট Cultural Fest 3.0-তে প্রথম রানারআপ
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প
- দিলারা জামানের বাড়ি দখলের খবর ছড়াল, আসল ঘটনা জানালেন অভিনেত্রী
- বাংলাদেশ দলে কাটছাঁট, আসিয়ান কাপের স্কোয়াড থেকে বাদ ৬ ফুটবলার
- মেসির পর অবসরে আরেক বিশ্বকাপজয়ী ফুটবলার
- র্যাব বিলুপ্ত, যাত্রা শুরু এসআরবির; বদলাবে পোশাক-লোগো-যানবাহনের রং
- মক্কা প্রতিরক্ষা চুক্তিতে ইরানকে অন্তর্ভুক্তির প্রস্তাব রাশিয়ার




