বাংলাদেশ কেমিষ্টস এন্ড ড্রাগিষ্টস সমিতি টাঙ্গাইল শাখার উদ্যোগে প্রতিবাদ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত


প্রকাশিত: ০৭:২৭ ১৮ সেপ্টেম্বর ২০২৪
বাংলাদেশ কেমিষ্টস এন্ড ড্রাগিষ্টস সমিতি টাঙ্গাইল জেলা শাখার উদ্যোগে প্রতিবাদ ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ সেপ্টেম্বর) সকালে টাঙ্গাইল প্রেসক্লাব মিলনায়তনে এ প্রতিবাদ ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। মত বিনিময় সভায় আবুসাইদ চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল পৌর কাউন্সিলর ও শহর বিএনপির সভাপতি মেহেদী হাসান আলীম।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ কেমিষ্টস এন্ড ড্রাগিষ্টস সমিতি টাঙ্গাইল জেলা শাখার সাবেক সাধারন সম্পাদক আলহাজ¦ আতাউর রহমান জিন্নাহ। বক্তব্য রাখেন, সংগঠণের সাবেক সহসভাপতি আবু তাহের চৌধুরী, ললিতা মেডিকেল হলের সত্বাধিকারী সুব্রত দত্ত, ইতি ফার্মেসীর সত্বাধিকারী নাসির উদ্দিন ও উৎসব ফার্মেসীর সত্বাধিকারী নাজমুল হোসেন প্রমুখ। প্রতিবাদ সভায় বক্তারা বলেন, বিগত ১৮ বছর যাবত সংগঠণের দায়িত্বে থাকা নেতৃবৃন্দরা নির্বাচন না দিয়ে স্বেচ্চাচারিতার মাধ্যমে অবৈধ ভাবে ক্ষমতা দখল করে বিভিন্ন অজুহাতে ঔষুধ ব্যবসায়ীদের নিকট হতে অবৈধ ভাবে টাকা উত্তোলন করে নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারা করে নিয়েছে তারা। শুধু তাই নয় ফার্মাসিষ্ট প্রশিক্ষণের নামে কেমিষ্টদের কাছ থেকে বাড়তি টাকাও হাতিয়ে নিয়েছে তারা। এছাড়াও নতুন ড্রাগস লাইসেন্স করে দেয়ার নাম করে বিপুল পরিমান অর্থআত্বস্বাৎ করেছে এই নেতারা। সমিতির নাম ভাঙ্গিয়ে বিভিন্ন ঔষুধ কম্পানীর কাছ থেকে অন্যায় ভাবে চাঁদা উত্তোলণ করে ক্ষমতার অপব্যবহার করে বেজাল ও নিম্নমানের নকল ঔষুধ ব্যবসায়ীদের বেচতে বাধ্য করা হয়েছে। তাই এ সকল অসংগতি নিরসনকল্পে বৈধ ড্রাগ লাইসেন্সধারীদের সরাসরি ভোটের মাধ্যমে নতুন কমিটি গঠণের দাবী তোলেন উপস্থিত নেতাকর্মী ও বৈধ ড্রাগ লাইসেন্সধারী সদস্যরা। উক্ত দাবীর প্রেক্ষিতে সবার সম্মতিক্রমে পূর্বের কমিটি ভেঙে দিয়ে আবুসাইদ চৌধুরীকে প্রধান করে ১৮ সদস্যের একটি আহবায়ক কমিটি গঠণ করা হয়েছে। আগামী তিন মাসের মধ্যে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- সালাহউদ্দিনের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন হাসনাতের, চাইলেন স্বচ্ছ হিসাব
- ভারত-ব্রাজিল ঐতিহাসিক লড়াই আজ, খেলা দেখবেন যেভাবে
- তাইজে হুথিদের লক্ষ্য করে ৭১ হামলার দাবি ইয়েমেনি বাহিনীর
- রূপপুরে যাচ্ছে ইউরেনিয়ামের চালান, নিরাপত্তায় সেনাবাহিনী
- মদিনায় ড্রোন হামলার নিন্দায় ওআইসি, সংহতি জানাল আরব দেশগুলো
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- তৃণমূল থেকে মন্ত্রিসভা মীর শাহে আলমের রাজনৈতিক সংগ্রাম ও উত্থানের উপাখ্যান
- শুটিংয়ে দুর্ঘটনায় আহত অমিতাভ বচ্চন, কেবিসি মঞ্চে ঘটে গেল বিপত্তি
- সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি পাচ্ছেন আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসি
- আসামে রেলস্টেশন থেকে বাংলাদেশি সন্দেহে ৯ নাগরিক আটক
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- গানে বাজিমাত BUP-এর, সাউথইস্ট Cultural Fest 3.0-তে প্রথম রানারআপ
- প্রধানমন্ত্রীকে গালিগালাজের অভিযোগে গ্রেপ্তার সিফাতকে ছেড়ে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প
- দিলারা জামানের বাড়ি দখলের খবর ছড়াল, আসল ঘটনা জানালেন অভিনেত্রী
- নাসীরুদ্দীন পাটোয়ারীর পরিকল্পিত ব্যক্তি আক্রমণের শিকার মির্জা আব্বাস: রাশেদ খাঁন
- বাংলাদেশ দলে কাটছাঁট, আসিয়ান কাপের স্কোয়াড থেকে বাদ ৬ ফুটবলার
- আর্জেন্টিনার জার্সিতে আবারও দেখা যেতে পারে মেসিকে, হতে পারে বিদায়ী ম্যাচ
- মেসির পর অবসরে আরেক বিশ্বকাপজয়ী ফুটবলার




