সাভার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাংচুর ও লুটপাটের অভিযোগ


প্রকাশিত: ০৫:১৪ ২১ সেপ্টেম্বর ২০২৪
সাভারে ব্যবসা প্রতিষ্ঠান ও গরুর খামারে হামলা চালিয়ে লুটপাট করেছে দূর্বৃত্তরা। বুধবার দিবাগত রাতে ভাকুর্তা ইউনিয়নের সোলাই মার্কেট এলাকায় এঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী আব্দুর রহমান বাদী হয়ে এঘটনায় সাভার মডেল থানা অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এঘটনায় অভিযুক্তরা হলেন, ভাকুর্তা লুটেরচর এলাকার সোহেল (৩৫), ভাকুর্তার গোলাম মস্তফার ছেলে আসাদ উল্লাহ (৩৫), ও এবাদুল্লাহ (২৮), মৃত সিরাজ উদ্দিন সেরনের ছেলে মোসলেহ উদ্দিন মসু (৫০), মোসলেহ উদ্দিন মসুর ছেলে আমজাদ হোসেন (২৩), গোলাম মোস্তফার ছেলে মারুফ (৩০), ৭. রহমত আলী (৩০), সুজন (৩২), হিন্দু ভাকুর্তার জহিরুল ইসলাম গোয়াল ছেলে আমজাদ হোসেন (৩২), আলী আকবরের ছেলে জাকির হোসেন (৩২), মৃত মোসলেহ উদ্দিনের ছেলে রফিকুল ইসলাম (৪৫), মৃত লাট মিয়ার ছেলে আল ইসলাম (৩৫), মৃত নুর মোহাম্মদের ছেলে নজরুল ইসলাম (৪৫), সহ অজ্ঞাত আরো ১০০/১৫০ জনের বিরুদ্ধে।
অভিযোগ সূত্রে জানাযায়, ভাকুর্তা ইউনিয়নের সোলাই মার্কেট সংলগ্ন আর আর এগ্রো ফার্ম নামে একটি গরুর খামার, ইনডো ইন্টারনেট সার্ভিস নামে একটি ইন্টারনেট সংযোগ প্রতিষ্ঠান ও ভাকুর্তা মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড ব্যবসা প্রতিষ্ঠানে কিছু দিন যাবৎ উপরোক্ত বিবাদীগণ প্রতিষ্ঠানের মালিক আব্দুর রহমানকে ব্যবসায় বাঁধা প্রদানসহ বিভিন্ন ভাবে ব্যবসার ক্ষতি করার চেষ্টা ও হুমকি প্রদান করে আসছিল। তারই প্রেক্ষিতে বুধবার রাতে একটি নম্বর থেকে নিজেকে সোহেল মারুফ পরিচয় দিয়ে আব্দুর রহমানকে বিভিন্ন অশ্লীল ভাষায় গালিগালাজ করাসহ তাকে খুন জখম করার হুমকি প্রদান করে এবং ওই ব্যক্তির সাথে সমঝোতা করতে হবে বলেও জানান। তানা হলে আব্দুর রহমানকে ব্যবসা করতে দিবে না এবং তার ব্যবসা প্রতিষ্ঠান লুটপাট করাসহ আগুন দিয়ে জ্বালিয়ে দেয়ার হুমকি প্রদান করেন। পরে গভীর রাতে অভিযুক্তরা বিভিন্ন দেশীয় অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে বে-আইনী জনতাবদ্ধে এসে তার অফিস ও খামারের দরজার তালা ভেঙ্গে অফিস ভাংচুর ও লুটপাট করে গরুসহ বিভিন্ন মালামাল পিক-আপ গাড়ী যোগে লুট করে নিয়ে যায়। পরে খবর পেয়ে তাৎক্ষণিক আব্দুর রহমান অফিসে এসে দেখে অফিসের তালা ভাঙ্গা ও অফিসের মালামাল ভাংচুর করে অফিসে থাকা ৩০ হাজার টাকা মুল্যের ষ্টীলের আলমিরা, ইন্টারনেট সংযোগের কাজে ব্যবহৃত ৩টি ওএসটি সার্ভার মেশিন যার মূল্য ৪ লক্ষ ৫০ হাজার টাকা, ৩ লক্ষ টাকা মূল্যের নেট ওয়ার্ক এক্সেসরিজ মূল্য ২টি আইপিএস ১লক্ষ ৯০ হাজার টাকা, ২ লক্ষ টাকার অফিসের চেয়ার, টেবিল, সোফাসহ বিভিন্ন আসবাবপত্র, ৭৫ হাজার টাকার ১টি মাইকোটেক মেশিন, ১ লক্ষ টাকার সিসিটিভি ক্যামেরা ও ডিভাইস, খামারের ৪টি ষাড় গরু যার অনুমান মূল্য ৬ লক্ষ টাকা, ২টি সিলিং ফ্যান ৭ হাজার টাকাসহ মোট ১৮ লক্ষ ৭২ হাজার টাকার মালামাল বিবাদীরা লুট করে নিয়ে যায়। এবং বিভিন্ন মালামাল ভাংচুর করে অনুমানিক আরো ৫ লক্ষ টাকার ক্ষতি করেছে। এ ছাড়াও তার অফিসের বাড়ীয় মালিক হাজী মোঃ ইয়াকুব আলী (৫৫) ও তার কর্মচারী মোঃ আনোয়ারুল ইসলাম মজিব (৩৫) ঘটনার সময় তারা বিবাদীদের বাঁধা দেয়ার চেষ্টা করলে ১ ও ২ নং বিবাদী লাঠি দ্বারা এলোপাথারী মারপিট করে অফিস কর্মচারীর শরীরের বিভিন্ন স্বানে জখম করাসহ হুমকি প্রদান করেছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- ১ কোটি টাকার বেশি সম্পদের উৎস জানতে বিপ্লব কুমারকে নোটিশ দেওয়ার সিদ্ধান্ত দুদকের
- মিরপুরে স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুরের সময় পুলিশ কী করেছে, প্রশ্ন তাসনিম জারার
- তুরস্কের বিপক্ষে গোল করেই চোট এমবাপ্পের, নতুন বুট নিয়ে উঠছে প্রশ্ন
- সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: বিএনপিকে দায়ী করে কটাক্ষ, ভিন্ন বক্তব্য পুলিশের
- তরঙ্গশক্তি মহড়ায় ভারতে ৬ মার্কিন এফ-৩৫, সঙ্গে ২০০ জনের বেশি বিমানসেনা
- ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষে আহত
- সাভারে ‘স্বৈরাচারের জায়গা হবে না’, বললেন ছাত্রদল নেতা তাজ খান নাঈম
- শ্রীপুরে জমিতে স্থাপনা নির্মাণে বাধা, ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ
- নাসির উদ্দিন পাটোয়ারীর পাঞ্জাবি ছিঁড়ে ফেলার হুঁশিয়ারি ছাত্রদল নেতা তমিজের
- প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র উৎপাদনের লাইসেন্স পাবে ইউক্রেন, জানালেন জেলেনস্কি
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- এআই জগতের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করল টাইম
- দিল্লিতে আওয়ামী লীগ–সংশ্লিষ্টদের সেমিনারের অনুমতি দেয়নি পুলিশ
- ব্যাংকক নয়, যৌন পর্যটনের নতুন কেন্দ্র হয়ে উঠছে টোকিও
- ঢালিউডের কিং শাকিব খানের ব্লকবাস্টার সিনেমা থেকে বিয়ে-বিতর্ক
- ৩৫০ রানে অপরাজিত হৃদয়, বাংলাদেশের ক্রিকেটে নতুন ইতিহাস
- ইরানে ফের মার্কিন হামলা, নিহত ১৮ ও আহত ১৪২
- প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ
- র্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের উন্নয়নকর্মী রুনা খান
- কোক স্টুডিওর শুটিং শেষে ক্ষতিগ্রস্ত ৫০০ বছরের পুরোনো বড় সরদার বাড়ি


