নারায়ণগঞ্জের কুখ্যাত অস্ত্রধারী সন্ত্রাসী ‘বল্টু আমজাদ’ গ্রেফতার


প্রকাশিত: ০৯:৩৪ ২ ফেব্রুয়ারী ২০২৬
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৪ নম্বর ওয়ার্ডের দেউলি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে কুখ্যাত অস্ত্রধারী সন্ত্রাসী ও চাঁদাবাজ বল্টু আমজাদকে গ্রেফতার করেছে বন্দর থানা পুলিশ।
রোববার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে তার নিজ দোকান থেকে তাকে আটক করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বল্টু আমজাদ এলাকায় অস্ত্র প্রদর্শন, চাঁদাবাজি ও ত্রাস সৃষ্টি করে আধিপত্য বিস্তার করে আসছিলেন।
গত ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর তিনি আত্মগোপনে চলে যান। তবে অভিযোগ রয়েছে, আত্মগোপনে থাকলেও স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তিকে ম্যানেজ করে আড়াল থেকে পুনরায় অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনার চেষ্টা করছিলেন।
গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত বল্টু আমজাদ এলাকায় আওয়ামী লীগের একজন সক্রিয় সহযোগী হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে নারী নির্যাতনসহ একাধিক মামলা থানায় নথিভুক্ত রয়েছে।
এদিকে, গ্রেফতারের সময় তার বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ড ও অস্ত্র প্রদর্শনের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
বন্দর থানা পুলিশ জানায়, বল্টু আমজাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি এলাকায় সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতারে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- প্রায় এক মাস চিকিৎসা শেষে মালয়েশিয়া থেকে দেশে ফিরলেন মির্জা আব্বাস
- ক্রিকেটারদের পাসপোর্ট-আইফোনসহ ৮ লাগেজ উধাও, তদন্তে পুলিশ
- ইরানে ‘মাদার অব অল বোম্বস’ ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের, বাড়ছে উত্তেজনা
- নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ, দ্বিতীয় ইউনিট চালুর লক্ষ্য জুনে
- অস্ট্রেলিয়ার কাছে ৩-০ ব্যবধানে ধবলধোলাই বাংলাদেশ নারী ক্রিকেট দল
- এলপিজি ব্যবসায়ীদের দুই দিনের ধর্মঘট প্রত্যাহার, খোলা থাকবে দোকান
- ৬০ বছর বয়সে বাবা হতে চান সালমান খান, জানালেন মনের ইচ্ছা
- দেশের টাকা লুটে বিদেশে বিলাসী জীবন কাটাচ্ছেন ফ্যাসিবাদের দোসররা: রিজভী
- ভারতের জেন জি আন্দোলনে বাংলাদেশ অনুপ্রেরণা: ছাত্রনেত্রী নেহা বোরা
- দেশের আট বিভাগে হচ্ছে ডিজিটাল ফরেনসিক ল্যাব, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- সালাহউদ্দিনের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন হাসনাতের, চাইলেন স্বচ্ছ হিসাব
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা



