নেত্রকোনা ৫ আসনের বিএনপির প্রার্থী আবু তাহের তালুকদারের অশ্লীল ভিডিও ফাঁস, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল


প্রকাশিত: ১১:৩৪ ১ ফেব্রুয়ারী ২০২৬
নেত্রকোণা সংসদীয় আসন-৫ (পূর্বধলা) থেকে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রাথমিক সম্ভাব্য প্রার্থী আবু তাহের তালুকদারকে ঘিরে তীব্র বিতর্ক ও অসন্তোষ দেখা দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার একাধিক আপত্তিকর ও অশ্লীল ভিডিও ছড়িয়ে পড়ার পর স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ আরও বেড়েছে।
নেতাকর্মীদের অভিযোগ, ফ্যাসিবাদী শাসনামলে ক্ষমতাসীন দলের দোসরদের অর্থের বিনিময়ে পুনর্বাসন, বিএনপির বিভিন্ন কমিটিতে বিতর্কিত ব্যক্তিদের স্থান দেওয়া এবং কর্মীদের অপরাধমূলক কর্মকাণ্ডে উৎসাহিত করে দায় অন্য রাজনৈতিক দলের ওপর চাপানোর পরিকল্পনায় জড়িত ছিলেন আবু তাহের তালুকদার। একই সঙ্গে তার নৈতিক চরিত্রের অধঃপতনের একাধিক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে বলে দাবি করেন তারা।
আরও অভিযোগ রয়েছে, গত বছরের ৫ আগস্ট ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের পরপরই বিভিন্ন অসাধু উপায়ে বিপুল সম্পদের মালিক হন আবু তাহের তালুকদার। এই সময়ের মধ্যে তিনি নেত্রকোণা ও রাজধানীর উত্তরায় বাড়ির মালিক হন বলে স্থানীয়ভাবে আলোচনা রয়েছে।
নেতাকর্মীরা বলছেন, বিতর্কিত ব্যক্তিকে ধানের শীষ প্রতীকের প্রার্থী করা হলে নিশ্চিত বিজয়ী এই আসন প্রতিপক্ষের হাতে চলে যাওয়ার আশঙ্কা রয়েছে। তারা পূর্বধলায় সব শ্রেণি-পেশার মানুষের কাছে গ্রহণযোগ্য ও বিতর্কহীন প্রার্থী মনোনয়নের দাবি জানান।
অভিযোগের বিষয়ে আবু তাহের তালুকদার বলেন, “আমার বিরুদ্ধে কিছু দুষ্টু লোক মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন অভিযোগ ছড়াচ্ছে। এসব অপপ্রচার করে আমার বিজয় ঠেকানো যাবে না। আমি বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত হব।” তিনি দাবি করেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মহাসচিব বিষয়টি জানতেন বলেই তাকে মনোনয়ন দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, মনোনয়ন প্রত্যাশীরা ব্যর্থ হয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ও অপপ্রচার চালাচ্ছে। দলের অভ্যন্তরীণ প্রতিপক্ষই এসব ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেন তিনি।
এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস হওয়া এক ভিডিওতে আবু তাহের তালুকদারকে নেতাকর্মীদের অপরাধমূলক কর্মকাণ্ডে উৎসাহ দিতে দেখা যায় বলে অভিযোগ উঠেছে। ওই ভিডিওতে তিনি নেতাকর্মীদের অপরাধ ধামাচাপা দেওয়ার অঙ্গীকার করেন বলেও দাবি করা হয়। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর এলাকায় ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- ১৫ আগস্ট খালেদা জিয়ার জন্মদিনে সারা দেশে দোয়া ও মিলাদ করবে বিএনপি
- জ্বালানির জন-মালিকানা: বাংলাদেশের ন্যায্য জ্বালানি রূপান্তর নিয়ে সাভারে নীতি সংলাপ
- চট্টগ্রামে গ্যাস না পেয়ে সিএনজি অটোরিকশা চালকদের সড়ক অবরোধ
- স্ক্রিনশট ফাঁস করে কুরুচিকর মন্তব্যের জবাব দিলেন অভিনেত্রী বাঁধন
- বিএনপি ও সরকারের তিন গুরুত্বপূর্ণ পদে সম্ভাব্য উত্তরসূরি যারা
- ১৭ রানে পিছিয়ে থেকে মধ্যাহ্ন বিরতিতে বাংলাদেশ, চাপে অস্ট্রেলিয়া
- বিষাক্ত ইনজেকশন প্রয়োগে একই দিনে তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর
- সরকার নয়, রাষ্ট্রের বিরুদ্ধে ন্যারেটিভ তৈরি করলে কঠোর পদক্ষেপ: তথ্য প্রতিমন্ত্রী
- আদালতে এসে জামিন পেলেন তানজিন তিশা
- গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমেদ রাষ্ট্রপতি হতেন: জামায়াত
- সাদিক কায়েম কি জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন? গুঞ্জনের বিষয়ে যা জানাল দল
- ম্যারাডোনা থেকে মেসি: ৪০ বছরের ব্যবধানে ইংল্যান্ডের বিপক্ষে একই ২-১ জয়ের ইতিহাস
- অনার্স পর্যন্ত মেয়েদের বিনামূল্যে শিক্ষা, মেধাবীদের জন্য স্কলারশিপের ঘোষণা প্রধানমন্ত্রীর
- অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন দীঘি !
- ম্যাজিক চুলায় ভাত রাঁধতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু
- লামিনে ইয়ামালের সাফল্যের পেছনে দাদির ত্যাগের গল্প, যেভাবে বদলে গেল জীবন
- প্রথমবারের মতো হাইড্রোজেনচালিত ট্রেন চালু করল ভারত
- ১৫০০ কোটি টাকার ‘সুফল’ প্রকল্পে দুর্নীতি: বন অধিদপ্তরে দুদকের অভিযান ও নথি তলব
- জামায়াত ফেরেশতাদের দল নয়, আমাদেরও ভুলত্রুটি হতে পারে: বিরোধীদলীয় নেতা
- এক বছরের মধ্যে জুলাই গণহত্যার সব তদন্ত শেষ করার আশা চিফ প্রসিকিউটরের




