‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মহাসড়কে আগুন, নলডাঙ্গা থেকে ককটেল–পেট্রলবোমা উদ্ধার


প্রকাশিত: ১২:৫৪ ৩ জানুয়ারী ২০২৬
নাটোরের নলডাঙ্গায় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে নাটোর–নওগাঁ আঞ্চলিক মহাসড়কে আগুন জ্বালানোর ঘটনা ঘটেছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে সেখানে অভিযান চালিয়ে ককটেল ও পেট্রলবোমাসহ বিভিন্ন আলামত উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২ জানুয়ারি) রাত আনুমানিক ৯টার দিকে নলডাঙ্গা উপজেলার মহিষমাড়ি এলাকায় নাটোর–নওগাঁ আঞ্চলিক মহাসড়কে এ ঘটনা ঘটে।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আযম জানান, একদল দুর্বৃত্ত সড়কের ওপর আগুন ধরিয়ে দিয়ে ‘জয় বাংলা’ স্লোগান দেয়। এ সময় পুলিশ ঘটনাস্থলের দিকে এগিয়ে গেলে তারা দ্রুত পালিয়ে যায়। পরে তল্লাশি চালিয়ে ঘটনাস্থল থেকে ৫টি ককটেল, ৫টি পেট্রলবোমা এবং নাটোর–২ আসনের সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের ছবি সংবলিত একটি ব্যানার উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, উদ্ধার করা ককটেলগুলো নিরাপদভাবে নিষ্ক্রিয় করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নাশকতার উদ্দেশ্যেই একটি চক্র এ ধরনের কর্মকাণ্ড চালিয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের লক্ষ্যে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- সাভারে ‘স্বৈরাচারের জায়গা হবে না’, বললেন ছাত্রদল নেতা তাজ খান নাঈম
- শ্রীপুরে জমিতে স্থাপনা নির্মাণে বাধা, ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ
- নাসির উদ্দিন পাটোয়ারীর পাঞ্জাবি ছিঁড়ে ফেলার হুঁশিয়ারি ছাত্রদল নেতা তমিজের
- প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র উৎপাদনের লাইসেন্স পাবে ইউক্রেন, জানালেন জেলেনস্কি
- জাতিসংঘ সফর শেষে নিউইয়র্ক ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- অসুস্থ রিফাত চৌধুরীর চিকিৎসায় আর্থিক সহায়তা দিলেন জায়েদ খান
- রোনালদোর সুযোগ নষ্টের রাতে ফেলিক্সের গোলে জিতল পর্তুগাল
- জাতিসংঘে ভাষণের কয়েক ঘণ্টার মধ্যেই নিউইয়র্ক ছাড়লেন নেতানিয়াহু
- জাতিসংঘে ‘ইউনিভার্সাল কার্ড’ চালুর পরিকল্পনা জানালেন তারেক রহমান
- ইসলামী ব্যাংকে বিজ্ঞপ্তি ও পরীক্ষা ছাড়া ৮৫৪২ নিয়োগ: বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন
- এআই জগতের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করল টাইম
- ঢালিউডের মিষ্টি মেয়ে শাবনূর যার অভিনয়ে মুগ্ধ এক প্রজন্ম
- দিল্লিতে আওয়ামী লীগ–সংশ্লিষ্টদের সেমিনারের অনুমতি দেয়নি পুলিশ
- ব্যাংকক নয়, যৌন পর্যটনের নতুন কেন্দ্র হয়ে উঠছে টোকিও
- ঢালিউডের কিং শাকিব খানের ব্লকবাস্টার সিনেমা থেকে বিয়ে-বিতর্ক
- ৩৫০ রানে অপরাজিত হৃদয়, বাংলাদেশের ক্রিকেটে নতুন ইতিহাস
- ইরানে ফের মার্কিন হামলা, নিহত ১৮ ও আহত ১৪২
- র্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের উন্নয়নকর্মী রুনা খান
- প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ
- প্রধানমন্ত্রীকে গালিগালাজের অভিযোগে গ্রেপ্তার সিফাতকে ছেড়ে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের


