আখতারুজ্জামানের হাত ধরে জামায়াতে যোগ দিলেন বিএনপিসহ বিভিন্ন শ্রেণি-পেশার দুই শতাধিক মানুষ


প্রকাশিত: ১০:৪১ ২৪ জানুয়ারী ২০২৬
কিশোরগঞ্জের কটিয়াদীতে বিএনপির সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা ও সদ্য বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করা মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনের হাত ধরে বিএনপিসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় দুই শতাধিক মানুষ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।
শুক্রবার (২৩ জানুয়ারি) বিকাল থেকে রাত সাড়ে ৭টা পর্যন্ত কটিয়াদী উপজেলার চান্দপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামে মেজর রঞ্জনের নিজ বাড়িতে এ যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় মেজর আখতারুজ্জামানের উপস্থিতিতে যোগদানকারীরা জামায়াতের সহযোগী সদস্য ফর্ম পূরণ করে আনুষ্ঠানিকভাবে সদস্যপদ লাভ করেন।
জানা গেছে, গত ১৩ ডিসেম্বর বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জন। এরপর থেকেই তিনি স্থানীয় পর্যায়সহ ঢাকায় জামায়াতের বিভিন্ন কর্মসূচি ও অনুষ্ঠানে নিয়মিত অংশগ্রহণ করে বক্তব্য প্রদানসহ সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন।
এছাড়াও তিনি কিশোরগঞ্জ-২ (কটিয়াদী–পাকুন্দিয়া) আসনে জামায়াতে মনোনীত ১০ দলীয় ঐক্য জোটের প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নেন। গত বৃহস্পতিবার তিনি ঢাকা-১১ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীর পক্ষে আয়োজিত এক নির্বাচনী জনসভায় গুরুত্বপূর্ণ বক্তব্য দেন।
নিজ এলাকায়ও তিনি নেতাকর্মী ও সমর্থকদের জামায়াতে ইসলামীতে যোগদানের বিষয়ে সক্রিয় ভূমিকা পালন করে যাচ্ছেন। তার আহ্বানে সাড়া দিয়ে কটিয়াদী উপজেলার বিভিন্ন এলাকা থেকে বিএনপিসহ সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন পেশাজীবী, ব্যবসায়ী, সাবেক ইউপি সদস্য এবং দুইজন সনাতন ধর্মাবলম্বীসহ প্রায় দুই শতাধিক মানুষ জামায়াতে ইসলামীতে যোগদান করেন।
এ বিষয়ে বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জন বলেন, দেশ ও মানুষের কল্যাণে আদর্শভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠার লক্ষ্যেই তিনি জামায়াতে ইসলামীতে যুক্ত হয়েছেন। তিনি আরও বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের মনোনীত প্রার্থীর পক্ষে তিনি নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছেন।
মেজর রঞ্জন বলেন, দেশকে সঠিক পথে এগিয়ে নিতে হলে সৎ ও আদর্শভিত্তিক নেতৃত্ব প্রয়োজন। সেই লক্ষ্যেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন এবং মানুষকেও সেই আহ্বান জানাচ্ছেন। ইতোমধ্যে তার আহ্বানে সাড়া দিয়ে বহু মানুষ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।
এ সময় জামায়াতে ইসলামীর সহশ্রাম-ধূলদিয়া ও চান্দপুর ইউনিয়নের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মেজর রঞ্জন জানান, ইনশাআল্লাহ আগামীকাল বিকেলেও এই যোগদান কর্মসূচি অব্যাহত থাকবে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- রিয়াদ বিমানবন্দরে তৃতীয় দফা হামলার দাবি হুথিদের, ক্ষতিগ্রস্ত বিমান
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের নগ্ন ভাস্কর্য ‘অরেঞ্জ প্লেগ’
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- রজনীকান্তের ‘জেলার ২’ থেকে বাদ ১০০ মিনিটের বেশি দৃশ্য
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প
- র্যাব বিলুপ্ত, যাত্রা শুরু এসআরবির; বদলাবে পোশাক-লোগো-যানবাহনের রং
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- ‘জিন্নাহর বাবা মাছ বিক্রি করতেন, তিনি ছিলেন হিন্দু’: ফজলুর রহমানের দাবি, ইতিহাস কী বলে
- বাংলাদেশের কূটনীতি ও রাজনীতিতে আলোচিত নাম সাকিব আলী
- মেসির রেকর্ড ছুঁলেন রাফিনিয়া, ৭ গোলের রাতে ইতিহাস গড়ল বার্সেলোনা
- বিদেশি শিক্ষার্থীদের জন্য বড় ধাক্কা, পরিবার আনার সুযোগ সীমিত করছে অস্ট্রেলিয়া
- বিনামূল্যে এআই প্রশিক্ষণ দিচ্ছে সরকার




