পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় আবারও একটি মর্টারশেল উদ্ধার


প্রকাশিত: ০৬:২৫ ১১ ফেব্রুয়ারী ২০২৬
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় আবারও একটি মর্টারশেল উদ্ধার করা হয়েছে। উপজেলার সদর ইউনিয়নের রনচন্ডী বাজারের একটি ভাঙারির দোকান থেকে পরিত্যক্ত অবস্থায় মর্টারশেলটি উদ্ধার করে পুলিশ।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে তেঁতুলিয়া উপজেলার ৩ নম্বর সদর ইউনিয়নের রনচন্ডী বাজারের ‘ভাই ভাই’ ভাঙারির দোকানে মর্টারশেল সদৃশ বস্তুটি দেখতে পান স্থানীয়রা। পরে বিষয়টি জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ জানানো হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুপুর দেড়টার দিকে পঞ্চগড় ব্যাটালিয়নের (১৮ বিজিবি) বনচন্ডী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৪৪৬/৩-এস থেকে প্রায় ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বস্তুটি শনাক্ত করা হয়। খবর পেয়ে তেঁতুলিয়া মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মর্টারশেলটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
তেঁতুলিয়া মডেল থানার ওসি রাশেদুল ইসলাম জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে মর্টারশেল সদৃশ বস্তুটি জব্দ করে পুলিশের হেফাজতে রাখা হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে এবং সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিটকে জানানো হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভারত-ভুটান থেকে আমদানি করা পাথরের চালানের সঙ্গে এটি আসতে পারে। এর আগে বাংলাবান্ধা স্থলবন্দরের পাথর সাইট থেকেও একাধিকবার অনুরূপ মর্টারশেল উদ্ধার করে নিষ্ক্রিয় করা হয়েছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও নৌ অবরোধে তীব্র ওষুধ সংকটে ইরান
- হাটহাজারীতে সেনাবাহিনীর ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনা, নিহত ২
- সংসদে অগ্নিঝরা কণ্ঠস্বর আশরাফ উদ্দিন নিজান
- খাটের বক্সে ৯০ হাজার ইয়াবা, ৩৫ লাখ টাকা উদ্ধার
- প্রথম দিনে টাকা ফেরত পেলেন সম্মিলিত ইসলামী ব্যাংকের ৬ হাজার গ্রাহক
- বিগ ব্যাশে খেলতে নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তি ছাড়লেন চ্যাপম্যান
- নোরা ফাতেহির বিরুদ্ধে ৩ কোটি টাকার মানহানির মামলা
- মক্কা প্রতিরক্ষা চুক্তিতে ইরানকে অন্তর্ভুক্তির প্রস্তাব রাশিয়ার
- জাতিসংঘ অধিবেশনে আজ সভাপতির দায়িত্ব নেবেন খলিলুর রহমান
- প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগে গ্রেপ্তার সিফাতের জামিন নামঞ্জুর
- রুহুল কবীর রিজভী কে? শিক্ষা, রাজনৈতিক জীবন ও বর্তমান দায়িত্ব
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- নাসিরুদ্দিন শাহকে ‘শিয়াল’ বলে কঙ্গনা রানাওয়াতের কটাক্ষ
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৩২, জরুরি অবস্থা জারি
- গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমেদ রাষ্ট্রপতি হতেন: জামায়াত
- সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির পরিবার পাবে বিশেষ অনুদান
- রোনালদো এখন আর্জেন্টিনার জামাই!
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে



