• রবিবার , ৩০ আগস্ট, ২০২৬ | ১৫ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

টাঙ্গাইলে অনুষ্ঠিত হয়ে গেলো চকগোপাল প্রিমিয়ারলীগ জুনিয়র ফুটবল ফাইনাল খেলা

টাঙ্গাইলে অনুষ্ঠিত হয়ে গেলো চকগোপাল প্রিমিয়ারলীগ জুনিয়র ফুটবল ফাইনাল খেলা

টাঙ্গাইল সদর উপজেলার হুগড়া ইউনিয়নে অনুষ্ঠিত হয়ে গেলো চকগোপাল প্রিমিয়ারলীগ জুনিয়র ফুটবল ফাইনাল খেলা ২০২৪। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টার সময় চকগোপাল প্রাইমারী স্কুল মাঠে এ ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। চকগোপাল কলকাকলী সংঘ আয়োজিত খেলায় চকগোপাল স্ট্র্র্রাইকার্স বনাম সুন্দরবন সুপার সিক্স অংশগ্রহন করে। উক্ত ফাইনাল খেলায় সভাপতির আসন গ্রহন কনে চকগোপালের বিসিষ্ট শিক্ষানুরাগী ও সমাজ সেবক আলহাজ¦ কদম আলী। খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী।