ইবির মুট কোর্ট সোসাইটির সভাপতি রায়হান, সম্পাদক তাজরীন


প্রকাশিত: ০২:০১ ২৪ ডিসেম্বর ২০২৫
ইসলামী বিশ্ববিদ্যালয় মুট কোর্ট সোসাইটির নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে আইন বিভাগের ২০১৯-২০ বর্ষের রায়হান বিশ্বাস ও সাধারণ সম্পাদক উম্মে আসরাতুন তাজরীন মনোনীত হয়েছেন। বুধবার (২৪ ডিসেম্বর) বিভাগের সভাপতি অধ্যাপক ড. হালিমা খাতুন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা যায়।
নবগঠিত কমিটির অন্য সদস্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি তালুকদার এম সোলায়মান, সহ-সভাপতি মোহাম্মদ ইমাম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক তন্ময় ঘোষ, মোয়াব্বেজ রহমান জীম, সাংগঠনিক সম্পাদক শাওয়ানা শামীম, সহ-সাংগঠনিক সম্পাদক নাজমুল করিম অর্নব, কোষাধ্যক্ষ ফজলে রাব্বী রিমন, সহ-কোষাধ্যক্ষ হুমায়রা আছিমা, দপ্তর সম্পাদক তাহসিনা রায়শা, সহ-দপ্তর সম্পাদক মুসফিকা বাতেন, গবেষণা ও অধ্যয়ন সম্পাদক আল জিহাদ জনি ও আব্দুল্লাহ আল আসাদ, সহ-গবেষণা ও অধ্যয়ন সম্পাদক সাদমান সৌমিক এনান ও সোহানুর রহমান, মিডিয়া ও জনসংযোগ সম্পাদক সাদমান খান নাহি, সহ-মিডিয়া ও জনসংযোগ সম্পাদক ফারহান ইশরাক, তথ্য ও যোগাযোগ সম্পর্ক সম্পাদক মুহিদ উল ইসলাম, সহ-তথ্য ও যোগাযোগ সম্পর্ক সম্পাদক আকাশ শিকদার, ইভেন্ট এফেয়ার্স সম্পাদক সোলায়মান হোসাইন, জান্নাতুল করিম সূচি, এক্সেট্রনাল এফেয়ার্স সম্পাদক রিয়াদ হাসান রাব্বি, সহ-এক্সট্রেনাল সম্পাদক আরেফিন সাব্বির।
এছাড়াও এই কমিটির চিফ সোসাইটি মডারেটর হিসেবে মনোনীত হয়েছেন আইন বিভাগের সভাপতি অধ্যাপক ড. হালিমা খাতুন এবং নির্বাহী সোসাইটি মডারেটর হিসেবে মনোনীত হয়েছেন একই বিভাগের অধ্যাপক ড. রেহেনা পারভিন।
নবগঠিত কমিটির সভাপতি রায়হান বিশ্বাস বলেন, আইন বিভাগ ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের মর্যাদা জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে আরও উজ্জ্বল করা এবং শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা উন্নয়নই আমাদের লক্ষ্য। ইতোমধ্যে সদস্যদের সমন্বয়ে বিভিন্ন টিম গঠন করে জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ নিশ্চিত করা হয়েছে এবং সাবেক মুটার অ্যালামনাই ও ঢাকা বিশ্ববিদ্যালয় মুট কোর্ট সোসাইটির জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের এডজুডিকেটর হিসেবে যুক্ত করে আন্তঃসেশন প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে; ভবিষ্যতে আরও বৃহৎ কর্মপরিকল্পনা বাস্তবায়নের প্রস্তুতিও রয়েছে।
উল্লেখ্য, গত ২৬শে জুলাই IUMCS-এর উদ্যোগে আইন বিভাগের অর্থায়নে ইবিতে প্রথম আন্তঃসেশন ইন্টারন্যাশনাল ল' মুট কোর্ট কম্পিটিশন অনুষ্ঠিত হয়, যেখানে ইসলামী বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক মুটার এলামনাইদের সমন্বয়ে যারা বর্তমানে বিভিন্ন জেলা আদালতে বিচারক হিসেবে কর্মরত আছেন তাদের এডজুডিকেটর রেখে প্রতিযোগিতার ফলাফল নির্ধারণ করা হয়। সেখানে উপস্থিত আইন অনুষদের সাবেক ডিন প্রফেসর ড. খন্দকার তৌহিদুল আনাম স্যার ও বর্তমান আইন বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. হালিমা খাতুন আংশিক কমিটি ঘোষণা করেছেন। পরবর্তীতে গত ২৪শে ডিসেম্বর সেই প্রতিযোগিতার সার্টিফিকেট বিতরনী অনুষ্ঠান সম্পন্ন হয় এবং সোসাইটি'র এডভাইজরি প্যানেলের পক্ষ থেকে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা পাঠ করেন প্রফেসর ড. সেলিম তোহা স্যার। বর্তমানে সোসাইটির চিফ এক্সিকিউটিভ মডারেটর হিসেবে দায়িত্বে আছেন বিভাগীয় সভাপতি প্রভেসর ড. হালিমা খাতুন ও জেনারেল এক্সেকিউটিভ মডারেটর হিসেবে দায়িত্বে আছেন প্রফেসর ড. রেহেনা পারভিন।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - শিক্ষা
- লঘুচাপের প্রভাবে উপকূলে ঝড়ের আশঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- ‘তদন্ত করলে প্রত্যেক ছাত্র উপদেষ্টার নামে দুর্নীতির প্রমাণ পাওয়া যাবে’: নুর
- বলিউডকে ‘ভেড়ার পাল’ বলে কটাক্ষ কারিনা কাপুরের
- পাকিস্তানকে হারিয়ে টানা তৃতীয়বার এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কা
- সৌদিতে হুতিদের হামলা, প্রশ্নের মুখে মক্কা চুক্তির কার্যকারিতা
- ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু আজ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- প্রেক্ষাগৃহে ‘কালিন ভাইয়া’র ঝড়, প্রথম সপ্তাহেই ২০০ কোটি
- সরকারি ব্যয় আরও কমাতে বলেছে আইএমএফ, বাংলাদেশের জন্য সতর্কবার্তা
- যে গল্প জানলে নতুন করে চিনবেন ড. মুহম্মদ জাফর ইকবালকে
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- বিষাক্ত ইনজেকশন প্রয়োগে একই দিনে তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ২০-২৫ আগস্ট ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
