বাংলাদেশ-ভারত ম্যাচের ভেন্যু বদল


প্রকাশিত: ০১:৩২ ১৪ আগস্ট ২০২৪
২০২৪-২৫ মৌসুমে ভারতের আন্তর্জাতিক সূচি শুরু হবে বাংলাদেশের বিপক্ষে সিরিজ দিয়ে। যেখানে টি-টোয়েন্টি এবং টেস্ট ফরম্যাটে মুখোমুখি হবে দুই দল। সিরিজের একটি ম্যাচের ভেন্যু বদল করা হয়েছে মঙ্গলবার।
বাংলাদেশ ও ভারতের মধ্যকার প্রথম টি-টোয়েন্টি ম্যাচ হওয়ার কথা ছিল ৬ অক্টোবর ধর্মশালায়। দিন এক থাকলেও ম্যাচের ভেন্যু পরিবর্তন করা হয়েছে।
ধর্মশালায় মাঠের পরিকাঠামো উন্নয়ন এবং সংস্কারের কাজ করছে হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন। আর সেই কারণেই এই ম্যাচের ভেন্যু পরিবর্তন করা হয়েছে গোয়ালিয়রে।
গোয়ালিয়রে সম্প্রতি একটি নতুন ক্রিকেট স্টেডিয়াম তৈরি করা হয়েছে। নাম শ্রীমন্ত মাধবরাও সিন্ধিয়া ক্রিকেট স্টেডিয়াম। ভারত-বাংলাদেশ ম্যাচ দিয়ে ওই স্টেডিয়ামের উদ্বোধন হবে।
২০১০ সালে শেষ ম্যাচ হয়েছিল গোয়ালিয়রে। সেই ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত এবং দক্ষিণ আফ্রিকা। সেই ম্যাচ ক্রিকেট ইতিহাসে জায়গা করে নিয়েছিল। ওই ম্যাচেই ডেল স্টেইনদের বিপক্ষে শচিন টেন্ডুলকার প্রথম ক্রিকেটার হিসেবে ওয়ানডে ক্রিকেটে দ্বিশতরান করে নজির গড়েছিলেন।
এদিকে বদলে গেছে ভারত-ইংল্যান্ড সিরিজের ম্যাচের ভেন্যুও। দুই ম্যাচের ভেন্যু পূর্ব ঘোষণা করা সূচি অনুযায়ী অদলবদল করা হয়েছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - খেলাধুলা
- সালমান শাহের অসমাপ্ত সিনেমায় বিনা পারিশ্রমিকে কাজ করতে চেয়েছিলেন আমিন খান
- এলপিজি সংকটে ভোগান্তি, ১,৫৮৫ টাকার সিলিন্ডার বিক্রি ২,২০০ টাকায়
- রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র সংস্কারে ৫০ লাখ টাকা দেওয়ার ঘোষণা জামায়াতের
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ পরিত্যক্ত, সেমিফাইনালে প্রতিপক্ষ পাকিস্তান
- স্টারশিপ প্রথমবার কক্ষপথে, ২৬ স্যাটেলাইট স্থাপনের পর সাগরে বিস্ফোরণ
- দেশে এলপিজি সংকট নেই বলে দাবি অপারেটরদের, সরবরাহে নজর রাখার নির্দেশ
- জুলাই আন্দোলনের সমন্বয়ক সারজিস আলমের গল্প
- বিএনপি নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্ট
- নরওয়েকে হারিয়েও সতীর্থদের সঙ্গে উদ্যাপনে থাকলেন না রোনালদো
- উজ্জয়িনীতে শাহী মসজিদের অংশ ভাঙার পরিকল্পনা ঘিরে সংঘর্ষ
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- এআই জগতের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করল টাইম
- দিল্লিতে আওয়ামী লীগ–সংশ্লিষ্টদের সেমিনারের অনুমতি দেয়নি পুলিশ
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- ৩৫০ রানে অপরাজিত হৃদয়, বাংলাদেশের ক্রিকেটে নতুন ইতিহাস
- ইরানে ফের মার্কিন হামলা, নিহত ১৮ ও আহত ১৪২
- র্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের উন্নয়নকর্মী রুনা খান
- প্রধানমন্ত্রীকে গালিগালাজের অভিযোগে গ্রেপ্তার সিফাতকে ছেড়ে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের
- প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ
- কলকাতার শিয়ালদহ স্টেশনের পাশে ফুডকোর্টে ভয়াবহ আগুন, আতঙ্কে যাত্রীরা




