ওসমান হাদিকে নিয়ে আপত্তিকর মন্তব্য, বিএনপি নেত্রীর ক্ষমা চাওয়ার দাবি


প্রকাশিত: ০৯:৪৮ ২৪ ডিসেম্বর ২০২৫
আততায়ীর গুলিতে নিহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে ‘গিনিপিগ’ বলে মন্তব্য করায় বিএনপির স্বনির্ভরবিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য নিলুফার চৌধুরী মনির বিরুদ্ধে তীব্র সমালোচনার ঝড় উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তার বক্তব্যকে অমর্যাদাকর আখ্যা দিয়ে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক ও নাগরিক সংগঠনের নেতারা।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাতে আব্দুন নূর তুষারের সঞ্চালনায় চ্যানেল নাইন আয়োজিত বিশেষ সংলাপ অনুষ্ঠান ‘চলে যাওয়া মানে প্রস্থান নয়’-এ অংশ নিয়ে নিলুফার চৌধুরী মনি বলেন, ‘হাদিকে আমার কাছে এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ গিনিপিগ ছাড়া আর কিছুই মনে হয় নাই।’ তার এই মন্তব্য অনুষ্ঠান চলাকালীনই বিতর্কের সৃষ্টি করে।
এ সময় সঞ্চালক আব্দুন নূর তুষার আলোচকদের উদ্দেশে ওসমান হাদিকে নিয়ে কোনো আপত্তিকর বক্তব্য না দেওয়ার অনুরোধ জানান। পরে এক প্রশ্নের জবাবে নিলুফার চৌধুরী মনি দাবি করেন, ওসমান হাদিকে ব্যবহার করে কোনো মহল রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের চেষ্টা করেছে এবং বিষয়টির সঙ্গে নির্বাচন বানচালের প্রচেষ্টা জড়িত থাকতে পারে।
তবে মনির বক্তব্যের তাৎক্ষণিক প্রতিবাদ জানান জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব অ্যাডভোকেট হুমায়রা নূর। তিনি বলেন, ওসমান হাদি কোনো নিবন্ধিত রাজনৈতিক দলের নেতা ছিলেন না এবং ইনকিলাব মঞ্চ কোনো রাজনৈতিক দল নয়; এটি একটি সামাজিক সংগঠন। তিনি সমাজের দুর্নীতি, অপতৎপরতা ও গণতন্ত্রবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা রেখেছিলেন।
হুমায়রা নূর আরও বলেন, ওসমান হাদির জানাজায় মানুষের উপস্থিতি নিয়ে প্রশ্ন তোলা অত্যন্ত কষ্টদায়ক। জানাজায় অংশ নেওয়া মানুষ কোনো রাজনৈতিক দলের ডাকে নয়, একজন মানুষের প্রতি শ্রদ্ধা জানাতেই সেখানে উপস্থিত হয়েছিলেন।
সংলাপে আরও অংশ নেন এনডিএমের চেয়ারম্যান ববি হাজ্জাজ, জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি মোহাম্মদ আব্দুল মান্নান, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য ডা. জাহেদ উর রহমান এবং সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য ডা. সাজেদুল হক রুবেল।
এদিকে মনির বক্তব্যের নিন্দা জানিয়ে এনসিপির যুগ্ম সদস্যসচিব জয়নাল আবেদিন শিশির ফেসবুকে লেখেন, শহীদ ওসমান হাদিকে নিয়ে এমন মন্তব্য অমর্যাদাকর এবং তা অবিলম্বে প্রত্যাহার করে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানান।
ইউনাইটেড পিপলস বাংলাদেশের (আপ বাংলাদেশ) আহ্বায়ক আলী আহসান জুনায়েদও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়ে বলেন, একজন দায়িত্বশীল রাজনৈতিক নেত্রীর কাছ থেকে এমন বক্তব্য অনভিপ্রেত। একই সঙ্গে তিনি এ বিষয়ে বিএনপির অবস্থান স্পষ্ট করার আহ্বান জানান।
এ ছাড়া আপ বাংলাদেশের চিফ কো-অর্ডিনেটর রাফে সালমান রিফাতসহ বিভিন্ন রাজনৈতিক ও নাগরিক সংগঠনের নেতারা সামাজিক যোগাযোগমাধ্যমে নিলুফার চৌধুরী মনির বক্তব্যের কঠোর সমালোচনা করেছেন।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- কেজিতে ৩ টাকা পর্যন্ত বাড়ল চালের দাম, ডিম-মুরগির বাজারেও স্বস্তি নেই
- মুম্বাইয়ে আটক হওয়ার পর শরীরে আঘাতের চিহ্ন দেখালেন আমির খানের ভাতিজি
- রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি, জামায়াত নেতার উপদেষ্টার বিরুদ্ধে রাশেদ খাঁনের অভিযোগ
- ভবিষ্যৎ ফুটবলের ১০ তারকা বেছে নিলেন মেসি, তালিকায় কারা?
- দিল্লিতে ফের বিক্ষোভের প্রস্তুতি, পুলিশকে ২৪ ঘণ্টার সময় দিল ককরোচ জনতা পার্টি
- জ্বালানিনিরাপত্তায় সৌদি আরবের দীর্ঘমেয়াদি সহায়তা চায় বাংলাদেশ
- রোনালদোকে নভেম্বরেই পর্তুগাল দলে ফেরাতে চান ফুটবল ফেডারেশন সভাপতি
- নেপালে ফের ভয়াবহ আকস্মিক বন্যা, ভেসে গেল ঘরবাড়ি ও সেতু
- ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু সোমবার, বাড়ি বাড়ি যাবেন সরকারি কর্মীরা
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প




