আমতলী সাংবাদিক ইউনিয়নের ২০২৬ সালের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন


প্রকাশিত: ০৯:১৪ ২৮ ডিসেম্বর ২০২৫
আমতলী সাংবাদিক ইউনিয়নের ২০২৬ সালের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক বাংলাদেশ প্রতিদিন-এর আমতলী উপজেলা প্রতিনিধি পরিতোষ কর্মকার এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক সংবাদ-এর আমতলী উপজেলা প্রতিনিধি এইচ এম কাওসার মাদবর।
আমতলী উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত নির্বাচনে মোট ২০ জন ভোটারের মধ্যে ১৯ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সভাপতি পদে পরিতোষ কর্মকার নির্বাচিত হন, যেখানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন মোঃ জয়নুল আবেদীন। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে এইচ এম কাওসার মাদবর বিজয়ী হন; এ পদে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন মোঃ ফখরুদ্দিন তহসিন।
নির্বাচনে সহ-সভাপতি পদে ইকবাল তালুকদার ও মোঃ বশির আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মোঃ রাশিমুল হক রিমন, অর্থ সম্পাদক পদে ইমরান হোসেন, সাংগঠনিক সম্পাদক পদে পিএম সাজ্জাদ হোসাইন শরীফ, দপ্তর ও পাঠাগার সম্পাদক পদে মোঃ মাছুম বিল্লাহ এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মিথুন কর্মকার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ জসিম উদ্দিন সিকদার।
নির্বাচনের আগে আমতলী সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোঃ জসিম উদ্দিন সিকদারের সভাপতিত্বে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মোঃ তুহিন মৃধা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ আমতলী শাখার সভাপতি মাওলানা ওমর ফারুক জেহাদী, চাওড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর সহকারী অধ্যাপক দলিল উদ্দিন আর্শেদী, আমতলী থানার এসআই কমল চন্দ্র দে, আমতলী প্রেসক্লাবের সাবেক সভাপতি খায়রুল বাশার বুলবুল, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুহু—উল আলম নবীন, চ্যানেল আমতলীর পরিচালক সাইফুল্লাহ নাশির এবং বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি সুমন রশিদ।
মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন সাংবাদিক পরিতোষ কর্মকার, মোঃ জয়নুল আবেদীন, মোঃ হোসাইন আলী কাজী, এইচ এম কাওসার মাদবর, ফখরুদ্দিন তহসিনসহ অন্যান্য অতিথিবৃন্দ। বক্তারা পেশাদার সাংবাদিকতা, সাংবাদিকদের ঐক্য এবং সংগঠনের মর্যাদা রক্ষার ওপর গুরুত্বারোপ করেন।
নবনির্বাচিত নেতৃবৃন্দ তাদের প্রতিক্রিয়ায় বলেন, আমতলীতে বস্তুনিষ্ঠ ও পেশাদার সাংবাদিকতা চর্চা, সাংবাদিকদের অধিকার সুরক্ষা এবং সংগঠনের ঐক্য ও মর্যাদা অটুট রাখতে তারা সম্মিলিতভাবে কাজ করবেন।
#এইচ এম কাওসার মাদবর
বিজ্ঞাপন
- কেজিতে ৩ টাকা পর্যন্ত বাড়ল চালের দাম, ডিম-মুরগির বাজারেও স্বস্তি নেই
- মুম্বাইয়ে আটক হওয়ার পর শরীরে আঘাতের চিহ্ন দেখালেন আমির খানের ভাতিজি
- রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি, জামায়াত নেতার উপদেষ্টার বিরুদ্ধে রাশেদ খাঁনের অভিযোগ
- ভবিষ্যৎ ফুটবলের ১০ তারকা বেছে নিলেন মেসি, তালিকায় কারা?
- দিল্লিতে ফের বিক্ষোভের প্রস্তুতি, পুলিশকে ২৪ ঘণ্টার সময় দিল ককরোচ জনতা পার্টি
- জ্বালানিনিরাপত্তায় সৌদি আরবের দীর্ঘমেয়াদি সহায়তা চায় বাংলাদেশ
- রোনালদোকে নভেম্বরেই পর্তুগাল দলে ফেরাতে চান ফুটবল ফেডারেশন সভাপতি
- নেপালে ফের ভয়াবহ আকস্মিক বন্যা, ভেসে গেল ঘরবাড়ি ও সেতু
- ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু সোমবার, বাড়ি বাড়ি যাবেন সরকারি কর্মীরা
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প