আইপিএল ঘিরে তীব্র উত্তেজনা : শিবসেনার নেতার হুমকিতে মোস্তাফিজের নিরাপত্তা শঙ্কা!

প্রকাশিত: ০৯:৪৩ ২ জানুয়ারী ২০২৬
আসন্ন আইপিএল শুরুর আগেই মাঠের বাইরের উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে। এই বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছেন বাংলাদেশ জাতীয় দলের তারকা পেসার মোস্তাফিজুর রহমান। আইপিএলের নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে তাকে দলে ভেড়ায় বলিউড সুপারস্টার শাহরুখ খানের মালিকানাধীন দল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)।
বর্তমানে বাংলাদেশ ও ভারতের রাজনৈতিক সম্পর্ক কিছুটা বৈরী অবস্থায় থাকায় মোস্তাফিজকে দলে নেওয়ার সিদ্ধান্ত নিয়ে ভারতের বিভিন্ন রাজনৈতিক মহলে সমালোচনা শুরু হয়েছে। এর আগে উত্তরপ্রদেশের বিজেপির কট্টরপন্থী নেতা সঙ্গীত সোম শাহরুখ খানকে ‘গাদ্দার’ বা দেশদ্রোহী আখ্যা দিয়ে বিতর্ক উসকে দেন।
এবার সেই বিতর্ক আরও তীব্র রূপ নিয়েছে। বাংলাদেশের হিন্দু ধর্মাবলম্বীদের ওপর নিপীড়নের অভিযোগ তুলে মোস্তাফিজকে কেকেআর দল থেকে বাদ দেওয়ার দাবি জানিয়েছেন ভারতের হিন্দুত্ববাদী রাজনৈতিক দল শিবসেনার নেতা সঞ্জয় নিরুপম। একই সঙ্গে তিনি বাংলাদেশি এই ক্রিকেটারকে পরোক্ষভাবে হুমকিও দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া এক বক্তব্যে সঞ্জয় নিরুপম বলেন, “যখন পুরো দেশ বাংলাদেশের ওপর ক্ষুব্ধ ও রাগান্বিত, তখন কোনো বাংলাদেশির সঙ্গে ভারতীয় নাগরিকদের ন্যূনতম যোগাযোগও নেই। এমন পরিস্থিতিতে কেউ এলে সে জনরোষের শিকার হতে পারে।”
তিনি আরও বলেন, “যদি শাহরুখ খানের দলে কোনো বাংলাদেশি ক্রিকেটার থাকে, তবে তিনি বড় টার্গেট হওয়ার আগেই আমাদের অনুরোধ তাকে যেন দল থেকে বাদ দেওয়া হয়। এটি তার নিজের জন্য ভালো হবে এবং একই সঙ্গে ভারতের স্বার্থও রক্ষা পাবে।”
শিবসেনা নেতার এমন মন্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই বিষয়টিকে খেলাধুলার সঙ্গে রাজনীতি জড়িয়ে অপ্রয়োজনীয় উত্তেজনা তৈরির চেষ্টা বলে মন্তব্য করছেন। পাশাপাশি আইপিএল চলাকালে মোস্তাফিজুর রহমানের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টিও গভীর উদ্বেগের কেন্দ্রবিন্দুতে রয়েছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - খেলাধুলা
- আদালতে এসে জামিন পেলেন তানজিন তিশা
- গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমেদ রাষ্ট্রপতি হতেন: জামায়াত
- অস্ট্রেলিয়াকে ১৯৮ রানে গুটিয়ে দিল বাংলাদেশ, হাসানের ৬ উইকেট
- মার্কিন ক্ষেপণাস্ত্র পেলেই রাশিয়ায় হামলা চালাবেন জেলেনস্কি
- বিএনপি মহাসচিব ও স্থায়ী কমিটির পদ থেকে পদত্যাগ করেছেন মির্জা ফখরুল
- চাঁদাবাজি মামলায় চট্টগ্রামের শীর্ষ ‘সন্ত্রাসী’ ডেভিড ইমন পাঁচ দিনের রিমান্ডে
- নাসিরুদ্দিন শাহকে ‘শিয়াল’ বলে কঙ্গনা রানাওয়াতের কটাক্ষ
- দেশীয় এভিয়ান ইনফ্লুয়েঞ্জা ও গোটপক্সের ভ্যাকসিন যাচ্ছে খামারি পর্যায়ে
- ‘আমার সহধর্মিণী আমার জীবনের সর্বশ্রেষ্ঠ প্রাপ্তি’: মির্জা ফখরুল
- রোনালদো এখন আর্জেন্টিনার জামাই!
- নরসিংদীতে শিশুর পা মুচড়ে দেওয়ার ঘটনায় মামলা, স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হচ্ছে
- নবম পে-স্কেলের সুপারিশ চূড়ান্তে আজ সচিব কমিটির বৈঠক
- সাদিক কায়েম কি জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন? গুঞ্জনের বিষয়ে যা জানাল দল
- অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন দীঘি !
- ম্যারাডোনা থেকে মেসি: ৪০ বছরের ব্যবধানে ইংল্যান্ডের বিপক্ষে একই ২-১ জয়ের ইতিহাস
- ম্যাজিক চুলায় ভাত রাঁধতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু
- লামিনে ইয়ামালের সাফল্যের পেছনে দাদির ত্যাগের গল্প, যেভাবে বদলে গেল জীবন
- অনার্স পর্যন্ত মেয়েদের বিনামূল্যে শিক্ষা, মেধাবীদের জন্য স্কলারশিপের ঘোষণা প্রধানমন্ত্রীর
- প্রথমবারের মতো হাইড্রোজেনচালিত ট্রেন চালু করল ভারত
- রাত ১.০০ টায় মুখোমুখি আর্জেনটিনা - ইংল্যান্ড




