সোনার লড়াই ফ্রান্স–স্পেনের

ছবি সংগৃহীত

প্রকাশিত: ১২:০৩ ৬ আগস্ট ২০২৪
মিসরকে ৩-১ গোল হারিয়ে অলিম্পিক ফুটবলে ফাইনালে উঠেছে স্বাগতিক ফ্রান্স। পিছিয়ে পড়েও জন ফিলিপ্পে মাতেতার জোড়া গোল ও মিশেল ওলিসের গোলে জয় পেয়েছে দলটি। সোনার লড়াইয়ে ফাইনালে তারা খেলবে স্পেনের বিপক্ষে।
প্রথম গোল হজম করে হারের শঙ্কায় ছিল থিয়েরি অঁরির ফ্রান্স। ৬২ মিনিটে কাল প্রথম গোল করেন মিসরের মাহমুদ সাবের। তবে ম্যাচের সাত মিনিট বাকি থাকতে ফ্রান্সের হয়ে গোল করে সমতায় ফেরান ক্রিস্টাল প্যালেস স্ট্রাইকার মাতেতা। ওলিসের বাড়ানো বলে গোল করেন তিনি।
ম্যাচ যায় অতিরিক্ত সময়ে। এরপর ৯৯ মিনিটে ফ্রান্সের হয়ে দ্বিতীয় গোল করেন মাতেো। টুর্নামেন্টে মাতেতার গোল এখন চারটি। ওলিস গোল করেন ম্যাচের ১০৮ মিনিটে। সেখানেই ম্যাচের ভাগ্য লেখা হয়ে যায়।
ফ্রান্স ফুটবল দল এর আগে অলিম্পিকে সোনার পদক জিতেছিল ১৯৮৪ সালে। অর্থাৎ ৪০ বছর পর সোনার পদক জেতার সুযোগ ফ্রান্স ফুটবল দলের সামনে। স্পেনও অলিম্পিকে সর্বশেষ সোনার পদক জেতে ৩২ বছর আগে, ১৯৯২ সালে। সর্বশেষ টোকিও অলিম্পিকে তাদের স্বপ্ন ভাঙে ব্রাজিলের কাছে হেরে। আগামী শুক্রবার ফাইনালে মুখোমুখি হবে দুই দল। মিসর ও মরক্কো খেলবে আগামী বৃহস্পতিবার।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - খেলাধুলা
- সালমান শাহের অসমাপ্ত সিনেমায় বিনা পারিশ্রমিকে কাজ করতে চেয়েছিলেন আমিন খান
- এলপিজি সংকটে ভোগান্তি, ১,৫৮৫ টাকার সিলিন্ডার বিক্রি ২,২০০ টাকায়
- রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র সংস্কারে ৫০ লাখ টাকা দেওয়ার ঘোষণা জামায়াতের
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ পরিত্যক্ত, সেমিফাইনালে প্রতিপক্ষ পাকিস্তান
- স্টারশিপ প্রথমবার কক্ষপথে, ২৬ স্যাটেলাইট স্থাপনের পর সাগরে বিস্ফোরণ
- দেশে এলপিজি সংকট নেই বলে দাবি অপারেটরদের, সরবরাহে নজর রাখার নির্দেশ
- জুলাই আন্দোলনের সমন্বয়ক সারজিস আলমের গল্প
- বিএনপি নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্ট
- নরওয়েকে হারিয়েও সতীর্থদের সঙ্গে উদ্যাপনে থাকলেন না রোনালদো
- উজ্জয়িনীতে শাহী মসজিদের অংশ ভাঙার পরিকল্পনা ঘিরে সংঘর্ষ
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- এআই জগতের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করল টাইম
- দিল্লিতে আওয়ামী লীগ–সংশ্লিষ্টদের সেমিনারের অনুমতি দেয়নি পুলিশ
- ৩৫০ রানে অপরাজিত হৃদয়, বাংলাদেশের ক্রিকেটে নতুন ইতিহাস
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- ইরানে ফের মার্কিন হামলা, নিহত ১৮ ও আহত ১৪২
- র্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের উন্নয়নকর্মী রুনা খান
- প্রধানমন্ত্রীকে গালিগালাজের অভিযোগে গ্রেপ্তার সিফাতকে ছেড়ে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের
- প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ
- কলকাতার শিয়ালদহ স্টেশনের পাশে ফুডকোর্টে ভয়াবহ আগুন, আতঙ্কে যাত্রীরা




