বিসিবির সভা আগামীকাল, পদত্যাগপত্র দিতে পারেন নাজমুল


প্রকাশিত: ০১:২৫ ২০ আগস্ট ২০২৪
আগামীকাল বাংলাদেশ ক্রিকেটে বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের সভা। বিসিবির কার্যালয়ে নয়, সভাটি হবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সভাকক্ষে। ধারণা করা হচ্ছে, এই সভাতেই বিসিবি সভাপতি নাজমুল হাসানের পদত্যাগপত্র পেশ করা হবে এবং সেটি গৃহীত হবে।
এ সভাতেই নতুন সভাপতি হিসেবে কারও নাম ঘোষণা করা হতে পারে। শোনা যাচ্ছে, বিসিবির নতুন সভাপতি হতে পারেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ফারুক আহমেদ।
এর আগে গতকাল বিসিবির পরিচালকের পদ থেকে পদত্যাগ করেছেন জালাল ইউনুস। নাজমুলের বর্তমান ক্রিকেট বোর্ডে তিনি ক্রিকেট পরিচালনা প্রধানের দায়িত্বে ছিলেন। জালাল ইউনুস বিসিবিতে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) মনোনীত পরিচালক হিসেবে ছিলেন। এনএসসি থেকেই তাঁকে পদত্যাগ করতে বলা হয়েছিল।
এনএসসি থেকে পদত্যাগ করতে বলা হয়েছিল সংস্থাটির মনোনীত বিসিবির আরেক পরিচালক আহমেদ সাজ্জাদুল আলমকেও। কিন্তু তিনি এখনো পদত্যাগ করেননি।
জালাল ইউনুসের শূন্য পদেই হয়তো ফারুক আহমেদকে পরিচালক হিসেবে আনা হবে। এরপর পরিচালনা পর্ষদের ভোটে সভাপতি নির্বাচন করা হবে। সেই নির্বাচনে ফারুক সভাপতি নির্বাচিত হবেন বলে ধারণা করা হচ্ছে।
এই প্রক্রিয়ায় যাওয়ার আগে অবশ্য নাজমুলকে পদত্যাগ করতে হবে। ধারণা করা হচ্ছে, আগামীকালের সভায়ই হয়তো তাঁর পদত্যাগপত্র পাওয়া যাবে। তবে সূত্র জানিয়েছে, এখন পর্যন্ত বিসিবিতে তিনি পদত্যাগপত্র দেননি। অন্য কোথাও দিয়েছেন কি না, সেটিও জানা যায়নি।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - খেলাধুলা
- অস্ট্রেলিয়ার কাছে ৩-০ ব্যবধানে ধবলধোলাই বাংলাদেশ নারী ক্রিকেট দল
- এলপিজি ব্যবসায়ীদের দুই দিনের ধর্মঘট প্রত্যাহার, খোলা থাকবে দোকান
- ৬০ বছর বয়সে বাবা হতে চান সালমান খান, জানালেন মনের ইচ্ছা
- দেশের টাকা লুটে বিদেশে বিলাসী জীবন কাটাচ্ছেন ফ্যাসিবাদের দোসররা: রিজভী
- ভারতের জেন জি আন্দোলনে বাংলাদেশ অনুপ্রেরণা: ছাত্রনেত্রী নেহা বোরা
- দেশের আট বিভাগে হচ্ছে ডিজিটাল ফরেনসিক ল্যাব, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
- কাজের সুযোগ দিতে শারীরিক সম্পর্কের প্রস্তাব, বিস্ফোরক অভিযোগ অভিনেত্রী নীতি টেলরের
- বাংলাদেশের বিপক্ষে ব্যাটিংয়ে চোট, মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
- ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য বিশেষ ঋণ সুবিধা, সুযোগ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক
- ভারতের আন্দোলনের পেছনে বাংলাদেশের সংশ্লিষ্টতার অভিযোগ দিলীপ ঘোষের
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- সালাহউদ্দিনের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন হাসনাতের, চাইলেন স্বচ্ছ হিসাব




