ইরাককে হারিয়ে আশা বাঁচিয়ে রাখল আর্জেন্টিনা


প্রকাশিত: ০৪:২৯ ২৮ জুলাই ২০২৪
আগের ম্যাচে নাটকীয়ভাবে হারের পর এই ম্যাচে ঘুরে দাঁড়াতেই হতো আর্জেন্টিনাকে। কোয়ার্টার ফাইনালের সম্ভাবনা টিকিয়ে রাখতে জিততে হতো ইরাকের বিপক্ষে। লিওঁ স্টেডিয়ামে আজ দরকারি কাজটিই করেছে হাভিয়ের মাচেরানোর দল। প্যারিস অলিম্পিকে ছেলেদের ফুটবলে গ্রুপ পর্বের খেলায় ইরাককে ৩-১ গোলে হারিয়েছে আর্জেন্টিনা।
লাতিন আমেরিকান দলটির হয়ে গোল করেছেন থিয়াগো আলমাদা, লুসিয়ানো গুনদো ও ইগনাসিও ফার্নান্দেজ। আর্জেন্টিনার প্রথম গোলের পর ইরাকের হয়ে সমতা আনা গোলটি করেন আইমান হোসেন।
ম্যাচে আর্জেন্টিনা প্রথম এগিয়ে যায় ১৩ মিনিটে। হুলিয়ান আলভারেজের বাড়ানো বল থেকে গোল করেন আলমাদা। ম্যাচের ৩৯ মিনিটে আরেকটি গোলের সম্ভাবনা তৈরি করেন তিনি, তবে বল পোস্ট ঘেঁষে চলে যায়। প্রথমার্ধের যোগ করা সময়ে সমতা নিয়ে আসে ইরাক। পেনাল্টি বক্সের ভেতর থেকে নেওয়া হেডে বল জালে পাঠান আইমান। কাতারের লিগে খেলা এই স্ট্রাইকার আগের ম্যাচে ইউক্রেনের বিপক্ষেও গোল করেছিলেন। যে ম্যাচ ২-১ ব্যবধানে জিতে কোয়ার্টারের ফাইনালের সম্ভাবনাও তৈরি করেছে দলটি।
তবে ৩ পয়েন্টের জন্য মরিয়া আর্জেন্টিনা ম্যাচের ৬২ মিনিটেই দ্বিতীয় গোল আদায় করে নেয়। কেভিন জেননের ক্রস থেকে হেডে বল জালে জড়ান গুনদো। দুজনই গোলের মিনিট দেড়েক আগে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নেমেছিলেন। আর্জেন্টিনা অবশ্য এক গোলে এগিয়ে থেকেও পুরোপুরি স্বস্তিতে ছিল না। গুনদো, নিকোলাস ওতামেন্দি আর গিলিয়ানো সিমিওনেরা একের পর এক শট নিলেও ইরাকের রক্ষণ ভাঙতে পারেননি।
তবে একের পর এক আক্রমণের ধারায় ৮৫ মিনিটে চলে আসে তৃতীয় গোল। জেননের কাছ থেকে পাওয়া বক্সের বাইরে বল পেয়েছিলেন এজেকুয়েল ফার্নান্দেজ। বাঁ পায়ের জোরালো শটে পোস্টের বাঁ দিকের কোনা দিয়ে জালে পাঠান তিনি। ম্যাচের বাকি সময় নিজেদের জাল অক্ষত রেখে ৩ পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ে আর্জেন্টিনা। এ জয়ে সাময়িকভাবে হলেও গোল ব্যবধানে ‘বি’ গ্রুপের পয়েন্ট তালিকায় শীর্ষে উঠে এসেছে মাচেরানোর দল। দিনের অন্য ম্যাচে মরক্কো-ইউক্রেন ফলে নির্ভর করবে আর্জেন্টিনার শীর্ষস্থান টিকে থাকবে কি না।
‘সি’ গ্রুপের ম্যাচে ডমিনিকান রিপাবলিককে ৩-১ গোলে হারিয়েছে স্পেন। স্প্যানিশদের হয়ে গোল করেন ফারমিন লোপেজ, আলেহান্দ্রো বায়েনা ও মিগুয়েল গুতিরেজ। এই জয়ে কোয়ার্টার ফাইনাল অনেকটাই নিশ্চিত করেছে স্পেন। আগের ম্যাচে উজবেকিস্তানের বিপক্ষে ২-১ গোলে জয় থাকায় ২ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে স্পেনই গ্রুপের শীর্ষে। এই গ্রুপে অন্য কোনো দল এখনো জয় পায়নি।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - খেলাধুলা
- ক্যারিয়ার, বিয়ে ও সন্তান নিয়ে বিশের শেষ দিকে এত মানসিক চাপ কেন?
- জনতা ব্যাংকের ওয়েবসাইটে সাইবার হামলা
- খোকসায় পুলিশের অভিযানে জাকির হাসান মাসুদসহ ওয়ারেন্টভুক্ত দুই আসামি গ্রেপ্তার
- এনসিপির জাতীয় নারীশক্তির নতুন আহ্বায়ক মাহমুদা মিতু
- লাল কার্ডের পর প্রতিপক্ষকে দেখে নেওয়ার হুমকি নেইমারের
- বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে টম ক্রুজের ‘ডিগার’, বড় লোকসানের শঙ্কা
- ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে লাখো মানুষের বিক্ষোভ, গ্রেপ্তার প্রায় ১ হাজার
- রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী
- আসিফ আকবরের গাড়িতে গুলি চালানো অশুভ সংকেত: ওমর সানী
- স্বামীর আলিঙ্গনে ভেঙে গেল স্ত্রীর ৫টি পাঁজর, নেপথ্যে ভয়ংকর স্বাস্থ্যঝুঁকি
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- সালাহউদ্দিনের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন হাসনাতের, চাইলেন স্বচ্ছ হিসাব
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- রিয়াদ বিমানবন্দরে তৃতীয় দফা হামলার দাবি হুথিদের, ক্ষতিগ্রস্ত বিমান
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু




