বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ, সিদ্ধান্ত বিসিবির


প্রকাশিত: ০৪:০৩ ৪ জানুয়ারী ২০২৬
আসন্ন আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। রোববার (৪ জানুয়ারি) দুপুরে বিসিবির ১৭ জন বোর্ড পরিচালককে নিয়ে অনুষ্ঠিত এক জরুরি সভায় এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। ভারতের মাটিতে বাংলাদেশের ক্রিকেটারদের নিরাপত্তা ও সাম্প্রতিক কূটনৈতিক-ক্রিকেট বাস্তবতা বিবেচনায় রেখেই এমন অবস্থান নিয়েছে বোর্ড।
মূলত বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনার পর থেকেই বিষয়টি নতুন করে আলোচনায় আসে। শনিবার রাতেও বিসিবির পরিচালকেরা এ নিয়ে অনলাইনে বৈঠকে বসেছিলেন। সে সময় অধিকাংশ পরিচালকই কঠোর কোনো পদক্ষেপ না নেওয়ার পক্ষে মত দিয়েছিলেন। তবে পরবর্তীতে সরকারের হস্তক্ষেপ ও সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনার পর বোর্ড তাদের আগের অবস্থান থেকে সরে এসে সিদ্ধান্ত পরিবর্তন করে।
এ বিষয়ে জানতে চাইলে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমূল আবেদীন বলেন, “এ বিষয়ে খুব শিগগিরই আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিসিবির অবস্থান পরিষ্কার করা হবে।” তিনি জানান, সিদ্ধান্তটি তাৎক্ষণিক আবেগের নয়, বরং সার্বিক পরিস্থিতি বিবেচনা করেই নেওয়া হয়েছে।
মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর থেকেই বিশ্বকাপ চলাকালীন বাংলাদেশের ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দেয়। এই প্রেক্ষাপটে বিসিবি মনে করছে, বর্তমান পরিস্থিতিতে ভারতে খেলতে যাওয়াটা ঝুঁকিপূর্ণ হতে পারে। তাই আইসিসিকে ভেন্যু পরিবর্তনের অনুরোধ জানিয়ে আনুষ্ঠানিক চিঠি পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বোর্ড।
উল্লেখ্য, ২০২৬ আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের যৌথ আয়োজক ভারত ও শ্রীলঙ্কা। প্রকাশিত সূচি অনুযায়ী, আগামী ৭ ফেব্রুয়ারি টুর্নামেন্টের উদ্বোধনী দিনে ভারতের কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামার কথা ছিল বাংলাদেশের। গ্রুপ পর্বে বাংলাদেশের বাকি তিনটি ম্যাচও কলকাতা ও মুম্বাইয়ে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
এরই মধ্যে বিশ্বকাপ সামনে রেখে রোববার সকালেই ১৫ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করেছে বিসিবি। লিটন দাসকে অধিনায়ক করে ঘোষিত এই দল নিয়েই বিশ্বকাপে অংশ নেওয়ার কথা ছিল। তবে বিসিবির সর্বশেষ সিদ্ধান্তে বাংলাদেশের বিশ্বকাপ অংশগ্রহণ ও ভেন্যু নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে, যা আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনেও আলোচনার জন্ম দিয়েছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - খেলাধুলা
- কেজিতে ৩ টাকা পর্যন্ত বাড়ল চালের দাম, ডিম-মুরগির বাজারেও স্বস্তি নেই
- মুম্বাইয়ে আটক হওয়ার পর শরীরে আঘাতের চিহ্ন দেখালেন আমির খানের ভাতিজি
- রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি, জামায়াত নেতার উপদেষ্টার বিরুদ্ধে রাশেদ খাঁনের অভিযোগ
- ভবিষ্যৎ ফুটবলের ১০ তারকা বেছে নিলেন মেসি, তালিকায় কারা?
- দিল্লিতে ফের বিক্ষোভের প্রস্তুতি, পুলিশকে ২৪ ঘণ্টার সময় দিল ককরোচ জনতা পার্টি
- জ্বালানিনিরাপত্তায় সৌদি আরবের দীর্ঘমেয়াদি সহায়তা চায় বাংলাদেশ
- রোনালদোকে নভেম্বরেই পর্তুগাল দলে ফেরাতে চান ফুটবল ফেডারেশন সভাপতি
- নেপালে ফের ভয়াবহ আকস্মিক বন্যা, ভেসে গেল ঘরবাড়ি ও সেতু
- ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু সোমবার, বাড়ি বাড়ি যাবেন সরকারি কর্মীরা
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প



