মেসিকে ছাড়া খেলতে নেমে শেষ ষোলো থেকে বিদায় মিয়ামির


প্রকাশিত: ০২:০০ ১৪ আগস্ট ২০২৪
মেসিকে ছাড়া খেলতে নেমে শেষ ষোলো থেকে বিদায় মিয়ামির
এক লিওনেল মেসিই টেনে নিচ্ছিলেন ইন্টার মিয়ামিকে। গত বছর এই ক্লাবে যোগ দেওয়ার পর মিয়ামি জেতে লিগস কাপ। মেসি ছিলেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়। তার হাত ধরেই মিয়ামি তাদের ইতিহাসের প্রথম ট্রফি পায়।
সেই মেসি এখন চোটের কারণে মাঠের বাইরে। ইন্টার মিয়ামিও ধুঁকছে। লিগস কাপের শেষ ষোলো থেকেই ছিটকে গেছে মেসিবিহীন মিয়ামি। মেজর লিগ সকারের বর্তমান চ্যাম্পিয়ন কলম্বাস ক্রুর কাছে ৩-২ গোলে হেরে লিগ কাপ থেকে বিদায় নিয়েছে দলটি।
অথচ ৬২ মিনিট পর্যন্ত ম্যাচে ২-০ গোলে এগিয়ে ছিল ইন্টার মিয়ামি। সেখান থেকে ১৩ মিনিটের মধ্যে তিন গোল দিয়ে নাটকীয় এক জয় তুলে নেয় কলম্বাস।
প্যারাগুয়ের মিডফিল্ডার মাতিয়াস রোহাসের দশম মিনিটে করা গোলে এগিয়ে গিয়েছিল মিয়ামি। ৬২ মিনিটে আরেক প্যারাগুইয়ান দিয়েগো গোমেজের গোলে ব্যবধান দ্বিগুণ করে তারা।
সেখান থেকে অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়ায় কলম্বাস। ৬৭ মিনিটে যুক্তরাষ্ট্রের স্ট্রাইকার ক্রিস্টিয়ান রামিরেজ ও ৬৯ মিনিটে গোল করেন দিয়েগো রসি। ১১ মিনিট পর উরুগুয়ের ফরোয়ার্ড রসির আরেকটি গোল জয় এনে দেয় কলম্বাসকে
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - খেলাধুলা
- ইসলামী ব্যাংকে বিজ্ঞপ্তি ও পরীক্ষা ছাড়া ৮৫৪২ নিয়োগ: বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন
- হাবিব ওয়াহিদ: ‘কৃষ্ণ’ থেকে বাংলা গানে এক নতুন শব্দের যাত্রা
- পূজা দাদলানীর ওড়না দিয়ে মুখ মুছলেন শাহরুখ, ভিডিও ঘিরে আলোচনা
- শ্রীলঙ্কাকে ৫–১ গোলে হারিয়ে এশিয়ান গেমস হকিতে বাংলাদেশের প্রথম জয়
- অস্ট্রেলিয়ার মেডিকেয়ার পোর্টালে ওপেনএআই এজেন্টের অননুমোদিত প্রবেশ: আলবানিজ
- জুবাইদা রহমানের বক্তব্য জাতিসংঘের নারী নেতৃত্ব প্ল্যাটফর্মে
- সাভারে ডিবি পরিচয়ে মুক্তিপণ আদায়ের অভিযোগ, জিয়া প্রজন্ম দলের নেতাসহ গ্রেপ্তার ২
- আগামী ৬ মাসে ‘বিস্ময়কর’ গরমের প্রভাবে ৪ লাখ ৫১ হাজার অতিরিক্ত মৃত্যুর আশঙ্কা
- ১ পয়সাও অতিরিক্ত বাসভাড়া নিলে বাতিল হবে রুট পারমিট
- স্কুলের সামনে শটগান নিয়ে কিশোরের হামলা, আহত ১১ শিক্ষার্থী
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- অকালে হারানো বাংলা চলচ্চিত্রের চিরসবুজ মহানায়ক সালমান শাহ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- এআই জগতের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করল টাইম
- ব্রাজিলের সঙ্গে খেললেই বদলাবে না বাংলাদেশের ফুটবল, বললেন আমিনুল
- দেশজুড়ে আরও পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস
- দিল্লিতে আওয়ামী লীগ–সংশ্লিষ্টদের সেমিনারের অনুমতি দেয়নি পুলিশ
- নেপালে আবারও বড় বন্যার শঙ্কা, কাটেনি উজানের জলপ্রবাহের বাধা
- ব্যাংকক নয়, যৌন পর্যটনের নতুন কেন্দ্র হয়ে উঠছে টোকিও




