বাংলাদেশ টেস্টের আগে পাকিস্তান দলে আরেক ধাক্কা


প্রকাশিত: ১২:৩৯ ১৯ আগস্ট ২০২৪
রাওয়ালপিন্ডি টেস্টে পাকিস্তান দলে স্পিনার নেই। দুই স্পিনার আবরার আহমেদ এবং কামরান গুলাম নেই বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে। বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে চারদিনের আনঅফিসিয়াল টেস্টে তাদের দুজনের ডাক পড়েছে। স্বাভাবিকভাবেই বাংলাদেশের বিপক্ষে পেস আক্রমণের দিকেই বিশেষভাবে নির্ভরশীল পাকিস্তান।
তবে সেই নির্ভরতার জায়গায় এসেছে ধাক্কা। অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে দুর্দান্ত পারফর্ম করে আলো ছড়ানো পেস বোলিং অলরাউন্ডার আমের জামাল এবার ছিটকে গেলেন বাংলাদেশের বিপক্ষে টেস্ট থেকে। ডানহাতি এই ফাস্ট বোলারকে পুরো সিরিজেই মিস করবে পাকিস্তান।
আমের জামালকে দুই ম্যাচের সিরিজে রাখা হয়েছিল ফিটনেস ফিরে পাওয়ার শর্তে। বর্তমানে এই পিঠের ইনজুরির কারণে লাহোরের ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে আছেন। সেখানেই চলছে তার পুনর্বাসন প্রক্রিয়া। সুস্থ হলেই তিনি যুক্ত হতেন দলের সঙ্গে। কিন্তু শেষ পর্যন্ত তাকে আর যুক্ত করা হচ্ছে না। সুস্থতার জন্য তাকে ছাড়াই এই সিরিজে নামবে পাকিস্তান।
পিসিবির বিজ্ঞপ্তিতে লেখা হয়েছে, ‘তাকে স্কোয়াডে নেওয়া হয়েছিল তবে ফিটনেসের ওপর নির্ভর করত খেলবে কি না। তাকে পরামর্শ দেওয়া হয়েছে, লাহোরের ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে গিয়ে ফিটনেস নিয়ে কাজ করতে। এ বছর কাউন্টি ক্রিকেট খেলার সময় আমির জামাল পিঠের চোটে আক্রান্ত হয়েছিলেন।
জামালকে স্কোয়াড থেকে অব্যাহতি দেওয়া হলেও তার বদলি হিসেবে কাউকে নেওয়া হয়নি। এমনকি এ নিয়ে ৩ ক্রিকেটারকে স্কোয়াড থেকে ছেড়ে দিলেও নতুন করে কাউকে দলে ডাকেনি পাকিস্তান।
আমের জামাল ছিটকে যাওয়ার পর পাকিস্তানের পেস বিভাগে বাংলাদেশের বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্টের জন্য আছেন শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, মির হামজা, মোহাম্মদ আলী, ও খুররম শেহজাদ। প্রথম টেস্টে তাদের অন্তত চারজনের থাকা নিশ্চিত। শেষ পর্যন্ত তারা কোন পেসারকে খেলায় সেটি জানা যাবে ২১ আগস্ট।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - খেলাধুলা
- সালমান শাহের অসমাপ্ত সিনেমায় বিনা পারিশ্রমিকে কাজ করতে চেয়েছিলেন আমিন খান
- এলপিজি সংকটে ভোগান্তি, ১,৫৮৫ টাকার সিলিন্ডার বিক্রি ২,২০০ টাকায়
- রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র সংস্কারে ৫০ লাখ টাকা দেওয়ার ঘোষণা জামায়াতের
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ পরিত্যক্ত, সেমিফাইনালে প্রতিপক্ষ পাকিস্তান
- স্টারশিপ প্রথমবার কক্ষপথে, ২৬ স্যাটেলাইট স্থাপনের পর সাগরে বিস্ফোরণ
- দেশে এলপিজি সংকট নেই বলে দাবি অপারেটরদের, সরবরাহে নজর রাখার নির্দেশ
- জুলাই আন্দোলনের সমন্বয়ক সারজিস আলমের গল্প
- বিএনপি নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্ট
- নরওয়েকে হারিয়েও সতীর্থদের সঙ্গে উদ্যাপনে থাকলেন না রোনালদো
- উজ্জয়িনীতে শাহী মসজিদের অংশ ভাঙার পরিকল্পনা ঘিরে সংঘর্ষ
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- এআই জগতের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করল টাইম
- দিল্লিতে আওয়ামী লীগ–সংশ্লিষ্টদের সেমিনারের অনুমতি দেয়নি পুলিশ
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- ৩৫০ রানে অপরাজিত হৃদয়, বাংলাদেশের ক্রিকেটে নতুন ইতিহাস
- ইরানে ফের মার্কিন হামলা, নিহত ১৮ ও আহত ১৪২
- র্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের উন্নয়নকর্মী রুনা খান
- প্রধানমন্ত্রীকে গালিগালাজের অভিযোগে গ্রেপ্তার সিফাতকে ছেড়ে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের
- প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ
- কলকাতার শিয়ালদহ স্টেশনের পাশে ফুডকোর্টে ভয়াবহ আগুন, আতঙ্কে যাত্রীরা




