হুমকির মুখে আইপিএল থেকে মোস্তাফিজকে বাদ দিল ভারতীয় ক্রিকেট বোর্ড


প্রকাশিত: ০১:২২ ৩ জানুয়ারী ২০২৬
আইপিএল ২০২৬ মৌসুমে বাংলাদেশের তারকা পেসার মোস্তাফিজুর রহমানকে স্কোয়াড থেকে ছেড়ে দিতে কলকাতা নাইট রাইডার্সকে (কেকেআর) নির্দেশ দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। সাম্প্রতিক সামগ্রিক পরিস্থিতি এবং ভারত–বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় নিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিসিসিআইয়ের শীর্ষ পর্যায়ের এক কর্মকর্তা। একই সঙ্গে মোস্তাফিজের পরিবর্তে নতুন খেলোয়াড় দলে ভেড়ানোর অনুমতিও ফ্র্যাঞ্চাইজিটিকে দেওয়া হয়েছে।
ভারতীয় বার্তা সংস্থা এএনআইকে দেওয়া এক বিবৃতিতে বিসিসিআইয়ের সেক্রেটারি দেবজিত সাইকিয়া বলেন, ‘বর্তমানে যে সামগ্রিক পরিস্থিতি বিরাজ করছে, তার প্রেক্ষিতে কেকেআরকে তাদের স্কোয়াড থেকে বাংলাদেশের খেলোয়াড় মোস্তাফিজুর রহমানকে ছাড়তে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি, বিকল্প খেলোয়াড় নেওয়ার ক্ষেত্রেও ফ্র্যাঞ্চাইজিটিকে অনুমতি দেওয়া হবে।’ তার বক্তব্যে মূলত দুই দেশের মধ্যকার সাম্প্রতিক রাজনৈতিক বাস্তবতার প্রতিফলন দেখা যায়।
গত ১৬ ডিসেম্বর অনুষ্ঠিত আইপিএলের মিনি-নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে মোস্তাফিজুর রহমানকে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স। নিলামে চেন্নাই সুপার কিংস ও কেকেআরের মধ্যে তাকে নিয়ে তীব্র প্রতিযোগিতা হয়। শেষ পর্যন্ত কেকেআরই তাকে দলে নেয়, যা আইপিএলের ইতিহাসে কোনো বাংলাদেশি ক্রিকেটারের সর্বোচ্চ দামে বিক্রির রেকর্ড হিসেবে বিবেচিত হয়।
তবে নিলামের পর থেকেই বিষয়টি ভারতে রাজনৈতিক বিতর্কের জন্ম দেয়। কেকেআরের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রকাশ্যে অবস্থান নেন বিভিন্ন রাজনৈতিক ও ধর্মীয় ব্যক্তিত্ব। ভারতের ধর্মীয় আধ্যাত্মিক গুরু দেবকীনন্দন ঠাকুর শাহরুখ খানের সমালোচনা করে বলেন, ‘বাংলাদেশে হিন্দুরা চরম নির্যাতনের শিকার হচ্ছেন। এমন পরিস্থিতিতে ওই দেশ থেকে একজন ক্রিকেটারকে দলে নেওয়া অমানবিক।’
এই সমালোচনায় যুক্ত হন অল ইন্ডিয়া ইমাম অর্গানাইজেশনের প্রধান ইমাম উমর আহমেদ ইলিয়াস। তিনি শাহরুখ খানকে জাতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানান। একই সঙ্গে শিব সেনা নেতা সঞ্জয় নিরুপম মন্তব্য করেন, ‘বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশি কোনো খেলোয়াড়ের সঙ্গে যুক্ত থাকা ঝুঁকিপূর্ণ হতে পারে। ভারতের স্বার্থ ও নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নেওয়া জরুরি।’
অন্যদিকে কংগ্রেস নেত্রী সুপ্রিয়া শ্রিনাতে এই বিতর্কের দায় বিসিসিআই ও আইসিসির ওপর চাপিয়ে প্রশ্ন তোলেন, ‘বাংলাদেশি খেলোয়াড়দের আইপিএলের নিলাম তালিকায় অন্তর্ভুক্ত করল কে—এর জবাব বিসিসিআই ও আইসিসিকেই দিতে হবে।’
সব মিলিয়ে রাজনৈতিক চাপ, কূটনৈতিক সংবেদনশীলতা এবং ক্রমবর্ধমান সমালোচনার মুখে শেষ পর্যন্ত বিসিসিআই হস্তক্ষেপ করে। এর ফলেই আইপিএল ২০২৬ মৌসুমে কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে মোস্তাফিজুর রহমানকে আর দেখা যাচ্ছে না।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - খেলাধুলা
- জ্বালানির জন-মালিকানা: বাংলাদেশের ন্যায্য জ্বালানি রূপান্তর নিয়ে সাভারে নীতি সংলাপ
- চট্টগ্রামে গ্যাস না পেয়ে সিএনজি অটোরিকশা চালকদের সড়ক অবরোধ
- স্ক্রিনশট ফাঁস করে কুরুচিকর মন্তব্যের জবাব দিলেন অভিনেত্রী বাঁধন
- বিএনপি ও সরকারের তিন গুরুত্বপূর্ণ পদে সম্ভাব্য উত্তরসূরি যারা
- ১৭ রানে পিছিয়ে থেকে মধ্যাহ্ন বিরতিতে বাংলাদেশ, চাপে অস্ট্রেলিয়া
- বিষাক্ত ইনজেকশন প্রয়োগে একই দিনে তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর
- সরকার নয়, রাষ্ট্রের বিরুদ্ধে ন্যারেটিভ তৈরি করলে কঠোর পদক্ষেপ: তথ্য প্রতিমন্ত্রী
- আদালতে এসে জামিন পেলেন তানজিন তিশা
- গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমেদ রাষ্ট্রপতি হতেন: জামায়াত
- অস্ট্রেলিয়াকে ১৯৮ রানে গুটিয়ে দিল বাংলাদেশ, হাসানের ৬ উইকেট
- সাদিক কায়েম কি জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন? গুঞ্জনের বিষয়ে যা জানাল দল
- ম্যারাডোনা থেকে মেসি: ৪০ বছরের ব্যবধানে ইংল্যান্ডের বিপক্ষে একই ২-১ জয়ের ইতিহাস
- অনার্স পর্যন্ত মেয়েদের বিনামূল্যে শিক্ষা, মেধাবীদের জন্য স্কলারশিপের ঘোষণা প্রধানমন্ত্রীর
- অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন দীঘি !
- ম্যাজিক চুলায় ভাত রাঁধতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু
- লামিনে ইয়ামালের সাফল্যের পেছনে দাদির ত্যাগের গল্প, যেভাবে বদলে গেল জীবন
- প্রথমবারের মতো হাইড্রোজেনচালিত ট্রেন চালু করল ভারত
- ১৫০০ কোটি টাকার ‘সুফল’ প্রকল্পে দুর্নীতি: বন অধিদপ্তরে দুদকের অভিযান ও নথি তলব
- জামায়াত ফেরেশতাদের দল নয়, আমাদেরও ভুলত্রুটি হতে পারে: বিরোধীদলীয় নেতা
- এক বছরের মধ্যে জুলাই গণহত্যার সব তদন্ত শেষ করার আশা চিফ প্রসিকিউটরের



