কোপার পুরস্কার কার হাতে কোনটি ?


প্রকাশিত: ১২:৪৮ ১৫ জুলাই ২০২৪
অবশেষে পর্দা নেমেছে কোপা আমেরিকার ৪৮তম আসরের। সোমবার (১৫ জুলাই) কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জিতেছে আর্জেন্টিনা। এই নিয়ে রেকর্ড ১৬তম শিরোপা নিজেদের করে নিলো আলবিসেলেস্তেরা। পুরো আসরে দাপট দেখিয়েছে লিওনেল মেসির দল।
আর্জেন্টিনার শিরোপা জয়ে বড় ভূমিকা রেখেছেন লাওতারো মার্টিনেজ। পুরো টুর্নামেন্টে ৫ গোল করেছেন এই ফরোয়ার্ড। সেইসঙ্গে হয়েছেন সর্বোচ্চ গোলদাতা। আর তাই গোল্ডেন বুটের পুরস্কার নিজের করে নিয়েছেন লাওতারো।
আরও একটি ব্যক্তিগত পুরস্কার উঠেছে আর্জেন্টাইনদের হাতে। পুরো আসরে অসাধারণ পারফর্ম করেছেন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। আর্জেন্টিনার গোল পোস্টের ভরসার প্রতীক পুরো টুর্নামেন্টে রেখেছেন ৫টি ক্লিন শিট। এছাড়া কোয়ার্টার ফাইনালে ইকুয়েডরের বিপক্ষে টাইব্রেকারে দুটি শট ঠেকিয়ে দলকে সেমিতে তুলেন এমিলিয়ানো। তাই আসর সেরা গোলরক্ষকের গোল্ডেন গ্লাভস পেয়েছেন তিনি।
শিরোপা জিততে না পারলেও অসাধারণ খেলেছেন কলম্বিয়ার হামেস রদ্রিগেজ। ৬ অ্যাসিস্টের সঙ্গে ১টি গোল করেছেন তিনি। তাই কোপার সেরা খেলোয়াড়ের পুরস্কার হিসেবে গোল্ডেন বল জিতেছেন রদ্রিগেজ।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - খেলাধুলা
- সাভারে মানবিক কর্মকাণ্ডে মানুষের পাশে ছাত্রদল নেতা তমিজ উদ্দিন
- বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য হওয়ার পথে এলিজা জামান
- শাহরুখের যে আচরণে সম্পর্ক ভেঙে দিতে চেয়েছিলেন গৌরী খান
- প্রথমবার ব্যালন ডি’অর জিতে আবেগাপ্লুত হ্যারি কেইন
- চীনের মেগা বাঁধের জবাবে ভারতের সিয়াং প্রকল্প, অরুণাচলে ক্ষোভ
- সাগর-রুনি হত্যা মামলা: টাস্কফোর্স প্রধানকে নথিসহ তলব হাইকোর্টের
- মানিক পশারীর দাফনে বাধার অভিযোগ, জামায়াত-এনসিপিকে নিয়ে রাশেদ খাঁনের সমালোচনা
- গোলাপি স্যাটিনের সাজে নজর কাড়লেন জয়া আহসান
- প্রথমবার বিগ ব্যাশে মোস্তাফিজ, বিসিবির কাছে চাইলেন এনওসি
- রাহুল গান্ধীর গাড়িবহরে দুর্ঘটনা, আহত কয়েকজন
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- সালাহউদ্দিনের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন হাসনাতের, চাইলেন স্বচ্ছ হিসাব
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- রিয়াদ বিমানবন্দরে তৃতীয় দফা হামলার দাবি হুথিদের, ক্ষতিগ্রস্ত বিমান
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু




