বিসিবিতে ‘যোগ্য সংগঠকদের’ চান সংগঠকেরা

বিসিবির সামনে ‘ক্রিকেট সংগঠক’ লেখা ব্যানার নিয়ে ক্রীড়া সংগঠকেরা

প্রকাশিত: ০১:৫৬ ৬ আগস্ট ২০২৪
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সামনে আজ সকাল ১০টার দিকে অবস্থান নিয়েছিলেন বেশ কয়েকজন ক্লাব কর্মকর্তা। তাঁদের নিয়ে আসা ব্যানারে বিভিন্ন দাবি-দাওয়ার কথা লেখা ছিল। ব্যানারে তাঁরা নিজেদের পরিচয় দিয়েছেন ‘ক্রিকেট সংগঠক’ হিসেবে।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বিসিবির কার্যালয়ের সামনে জড়ো হওয়া এই ক্রিকেট সংগঠকদের দাবি, আওয়ামী লীগ সরকারের অধীনে এত দিন বিসিবিতে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি হয়েছে। এসবের সুষ্ঠু তদন্ত করে দোষীদের শাস্তি দিতে হবে।
বিসিবির সাবেক যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম বাবুর নেতৃত্বে সেখানে ছিলেন ক্রিকেটারদের সংগঠন কোয়াবের সাধারণ সম্পাদক ও সাবেক ক্রিকেটার দেবব্রত পাল, পারটেক্স স্পোর্টিং ক্লাবের কর্মকর্তা সাজ্জাদ হোসেন, লিজেন্ডস অব রূপগঞ্জের কর্মকর্তা সাব্বির আহমেদ, প্রাইম দোলেশ্বরের যুগ্ম-সম্পাদক মুশতাক হোসেন, মোহামেডানের কর্মকর্তা তারিকুল ইসলাম, জাতীয় দলের সাবেক ক্রিকেটার শাহাদাত হোসেন, বিসিবির সাবেক দুই কাউন্সিলর জিয়াউর রহমান ও বোরহান উদ্দিনসহ আরও অনেকে।
রফিকুল ইসলাম বলেন, ‘২০১২ সালের পর আবার বিসিবিতে এসেছি। এসেছিলাম বিসিবির প্রধান নির্বাহীর সঙ্গে কথা বলতে। কিন্তু তাকে পাইনি। আমাদের দাবি, বিসিবি থেকে অযোগ্য সংগঠকদের সরিয়ে এখানে যোগ্য ক্রিকেট সংগঠকদের নিয়ে আসতে হবে।’
বিসিবির সামনে কিছুক্ষণ অবস্থান করে রফিকুল ইসলামের নেতৃত্বে আসা সংগঠকেরা বিসিবির সভাকক্ষে গিয়ে বসেন। সেখানে তাঁদের সঙ্গে ছিলেন জাতীয় দলের সাবেক দুই অধিনায়ক মিনহাজুল আবেদীন ও হাবিবুল বাশার। মিনহাজুল সাংবাদিকদের বলেন, ‘বিসিবিতে সুশাসন প্রতিষ্ঠা হোক।’ আর হাবিবুলের কথা, ‘সুদিনের আশা করছি।’
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - খেলাধুলা
- ম্যাজিক চুলায় ভাত রাঁধতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু
- সবজির দামে ‘সেঞ্চুরি’, কাঁচা মরিচ ২৮০ টাকা কেজি
- জামায়াত ফেরেশতাদের দল নয়, আমাদেরও ভুলত্রুটি হতে পারে: বিরোধীদলীয় নেতা
- 'মুখে হাড় থাকলে কুকুর ঘেউ ঘেউ করতে পারে না': বলিউডের নীরবতা নিয়ে নাসিরুদ্দিন শাহ্র কটাক্ষ
- শচীন-আফ্রিদির বহু পুরোনো রেকর্ড ভেঙে বৈভব সূর্যবংশীর নতুন ইতিহাস
- কেন্দ্রীয় সরকারের লিখিত আশ্বাসে ২৬ দিন পর অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক
- এক বছরের মধ্যে জুলাই গণহত্যার সব তদন্ত শেষ করার আশা চিফ প্রসিকিউটরের
- ভারতে আন্দোলনরত শিক্ষার্থীদের পাশে বিনোদন জগতের তারকারা
- ‘আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে’: ফয়জুল করিম
- ৪ দিন ১১ ঘণ্টা পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট
- ডা. শফিকুর রহমান: জীবন, চিকিৎসা পেশা ও রাজনৈতিক পথচলা
- জনগণের প্রতিনিধি শামীম কায়সার লিংকনের জীবন ও রাজনৈতিক পথচলা
- জার্মানিকে হারিয়ে নকআউটে ইকুয়েডর, আনন্দে জাতীয় ছুটি ঘোষণা
- হাসনাত আব্দুল্লাহ: ছাত্রজীবন, আন্দোলন ও রাজনৈতিক পথচলা
- বিশ্বকাপে আর্জেন্টিনার সামনে পুরোনো রেকর্ড ভাঙার চ্যালেঞ্জ
- ভূরাজনীতি নিয়ে বিভ্রান্তির খেলা: জনগণকে বিভ্রান্ত করার দায় কার?
- ১ জুলাই থেকে সারা দেশে বাধ্যতামূলক হচ্ছে বাংলা কিউআর পেমেন্ট
- চিকিৎসকদের মর্যাদা, স্বাস্থ্যখাতের সংকট এবং রাষ্ট্রের করণীয়
- স্টেজে ঝলমলে থাকার গোপন রুটিন জানালেন শাকিরা
- সম্ভাবনায় ব্রাজিল-আর্জেন্টিনা সেমিফাইনাল দ্বৈরথ




