ভারতীয় ক্রিকেট ম্যাচ সম্প্রচার ও দেখার উপর অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা


প্রকাশিত: ১২:০৮ ৪ জানুয়ারী ২০২৬
আইপিএল থেকে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনায় প্রতিবাদের ঝড় উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এই ঘটনার প্রতিবাদে কঠোর অবস্থান নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম (এসএম) হল সংসদ। হলের অডিটোরিয়ামে ভারতের মাটিতে আয়োজিত সব ধরনের ক্রিকেট ম্যাচ সম্প্রচার ও দেখার ওপর অনির্দিষ্টকালের জন্য নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) এসএম হল সংসদের পক্ষ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে হল সংসদের ভাইস প্রেসিডেন্ট মো. জায়েদুল হক, সাধারণ সম্পাদক সাদমান আব্দুল্লাহসহ সংসদের সকল নেতৃবৃন্দের স্বাক্ষর রয়েছে। হল সংসদ জানায়, এই সিদ্ধান্ত একটি প্রতিবাদী ও নৈতিক অবস্থানের অংশ, যা খেলাধুলায় ন্যায্যতা ও পেশাদারিত্ব রক্ষার দাবিকে সামনে আনে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বোলার মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার বিষয়টি ক্রিকেটের ন্যায্যতা ও পেশাদার আচরণকে চরমভাবে প্রশ্নবিদ্ধ করেছে। হল সংসদের ছাত্র প্রতিনিধিদের মতে, ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)-এর এমন সিদ্ধান্ত খেলাধুলার মূল চেতনার পরিপন্থী এবং এটি কেবল একজন খেলোয়াড় নয়, বরং একটি দেশের ক্রীড়াঙ্গনের প্রতি অবমূল্যায়নের শামিল।
এই অন্যায়ের প্রতিবাদ হিসেবেই এসএম হল অডিটোরিয়ামে ভারতীয় কোনো ক্রিকেট ম্যাচ টেলিভিশনে সম্প্রচার বা দেখানো হবে না বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি, ভারতীয় ক্রীড়া সরঞ্জাম ক্রয়ের ক্ষেত্রেও সর্বোচ্চ সতর্কতা অবলম্বন এবং তা নিরুৎসাহিত করার আহ্বান জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।
হল সংসদ তাদের বিবৃতিতে বাংলাদেশের ক্রীড়া কর্মকর্তাদের প্রতিও একটি গুরুত্বপূর্ণ অনুরোধ জানিয়েছে। তারা মনে করে, ভারতের মাটিতে আয়োজিত যেকোনো ধরনের ক্রীড়া প্রতিযোগিতায় বাংলাদেশের অংশগ্রহণ অব্যাহত রাখা উচিত কি না—সে বিষয়টি এখনই পুনর্বিবেচনা করার সময় এসেছে। জাতীয় স্বার্থ ও ক্রীড়াঙ্গনের মর্যাদা রক্ষায় এ বিষয়ে দৃঢ় সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
মুস্তাফিজ ইস্যুকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের মধ্যেও তীব্র ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। শিক্ষার্থীদের অনেকেই মনে করছেন, এসএম হল সংসদের এই সিদ্ধান্ত একটি প্রতিবাদী দৃষ্টান্ত হয়ে উঠতে পারে। এর প্রভাব অন্যান্য হল ও শিক্ষার্থী সংগঠনগুলোর মধ্যেও ছড়িয়ে পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - খেলাধুলা
- সালমান শাহের অসমাপ্ত সিনেমায় বিনা পারিশ্রমিকে কাজ করতে চেয়েছিলেন আমিন খান
- এলপিজি সংকটে ভোগান্তি, ১,৫৮৫ টাকার সিলিন্ডার বিক্রি ২,২০০ টাকায়
- রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র সংস্কারে ৫০ লাখ টাকা দেওয়ার ঘোষণা জামায়াতের
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ পরিত্যক্ত, সেমিফাইনালে প্রতিপক্ষ পাকিস্তান
- স্টারশিপ প্রথমবার কক্ষপথে, ২৬ স্যাটেলাইট স্থাপনের পর সাগরে বিস্ফোরণ
- দেশে এলপিজি সংকট নেই বলে দাবি অপারেটরদের, সরবরাহে নজর রাখার নির্দেশ
- জুলাই আন্দোলনের সমন্বয়ক সারজিস আলমের গল্প
- বিএনপি নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্ট
- নরওয়েকে হারিয়েও সতীর্থদের সঙ্গে উদ্যাপনে থাকলেন না রোনালদো
- উজ্জয়িনীতে শাহী মসজিদের অংশ ভাঙার পরিকল্পনা ঘিরে সংঘর্ষ
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- এআই জগতের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করল টাইম
- দিল্লিতে আওয়ামী লীগ–সংশ্লিষ্টদের সেমিনারের অনুমতি দেয়নি পুলিশ
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- ৩৫০ রানে অপরাজিত হৃদয়, বাংলাদেশের ক্রিকেটে নতুন ইতিহাস
- ইরানে ফের মার্কিন হামলা, নিহত ১৮ ও আহত ১৪২
- র্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের উন্নয়নকর্মী রুনা খান
- প্রধানমন্ত্রীকে গালিগালাজের অভিযোগে গ্রেপ্তার সিফাতকে ছেড়ে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের
- প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ
- কলকাতার শিয়ালদহ স্টেশনের পাশে ফুডকোর্টে ভয়াবহ আগুন, আতঙ্কে যাত্রীরা




