জামায়াতে যোগ দিলেন ইসলামী আন্দোলনের মাওলানা শরিফুল ইসলাম


প্রকাশিত: ১২:৩৪ ২২ জানুয়ারী ২০২৬
নওগাঁর পোরশা উপজেলায় রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের এক নেতা। ইসলামী আন্দোলনের পোরশা উপজেলা শাখার শিক্ষা ও সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক প্রভাষক মাওলানা শরিফুল ইসলাম আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। মঙ্গলবার সদস্য ফরম পূরণের মাধ্যমে তিনি জামায়াতের রাজনীতিতে যুক্ত হন।
মাওলানা শরিফুল ইসলাম পোরশা উপজেলার বারিন্দা ফাজিল মাদ্রাসার আরবি বিভাগের প্রভাষক হিসেবে দীর্ঘদিন ধরে শিক্ষকতা করে আসছেন। পাশাপাশি তিনি স্থানীয়ভাবে একজন পরিচিত ধর্মীয় ও সামাজিক ব্যক্তিত্ব হিসেবেও পরিচিত। তার দলবদলকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক ও ধর্মীয় অঙ্গনে নানা আলোচনা শুরু হয়েছে।
ইসলামী আন্দোলন থেকে বের হয়ে জামায়াতে যোগ দেওয়ার বিষয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করে মাওলানা শরিফুল ইসলাম বলেন, ইসলামী আন্দোলনের ভেতরের কিছু কর্মকাণ্ড ও আচরণ তাকে গভীরভাবে হতাশ করেছে। তিনি দাবি করেন, দলের কিছু নেতা প্রকাশ্যে বড় বড় আলেম ও হুজুরদের নিয়ে গালিগালাজ করতেও দ্বিধা করেন না। এ ধরনের আচরণ একজন দ্বীনদার মানুষ হিসেবে তার কাছে গ্রহণযোগ্য মনে হয়নি।
তিনি আরও বলেন, দলীয় নেতাকর্মীদের সামগ্রিক কার্যকলাপ ও সাংগঠনিক শিষ্টাচার দেখে তার মনে ক্ষোভ ও কষ্ট তৈরি হয়। এসব কারণেই তিনি ইসলামী আন্দোলন থেকে বের হয়ে এসে জামায়াতে ইসলামীতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন বলে জানান।
স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, একজন শিক্ষিত আলেম ও সাংগঠনিক দায়িত্বশীল নেতার দলবদল পোরশা উপজেলার রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে। বিশেষ করে ধর্মভিত্তিক রাজনীতিতে এ যোগদান জামায়াতে ইসলামীকে সাংগঠনিকভাবে আরও শক্তিশালী করবে বলে মনে করছেন অনেকে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- রোনালদোকে নভেম্বরেই পর্তুগাল দলে ফেরাতে চান ফুটবল ফেডারেশন সভাপতি
- নেপালে ফের ভয়াবহ আকস্মিক বন্যা, ভেসে গেল ঘরবাড়ি ও সেতু
- ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু সোমবার, বাড়ি বাড়ি যাবেন সরকারি কর্মীরা
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- রিয়াদ বিমানবন্দরে তৃতীয় দফা হামলার দাবি হুথিদের, ক্ষতিগ্রস্ত বিমান
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের নগ্ন ভাস্কর্য ‘অরেঞ্জ প্লেগ’
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন




