বাংলাদেশ সিরিজে ‘একজন’ স্পিনার, কারণ জানালেন পাক কোচ


প্রকাশিত: ০৭:২১ ১৫ আগস্ট ২০২৪
বাংলাদেশ-পাকিস্তান সিরিজ শুরুর আরও সপ্তাহখানেক বাকি। যার জন্য আগেভাগেই দেশটিতে গিয়ে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ দল। আসন্ন টেস্ট সিরিজের জন্য আরও আগে দুই দলই স্কোয়াড ঘোষণা করেছে। যেখানে পাকিস্তানের স্কোয়াডে মাত্র একজন বিশেষজ্ঞ স্পিনার হিসেবে আছেন আবরার আহমেদ। যা নিয়ে প্রশ্ন ওঠায় জবাব দিয়েছেন পাকিস্তানের টেস্ট দলের নতুন কোচ জেসন গিলেস্পি।
আগামী ২১ আগস্ট থেকে শুরু হচ্ছে বাংলাদেশ-পাকিস্তানের দুই ম্যাচের টেস্ট সিরিজ। রাওয়ালপিন্ডির পিন্ডি স্টেডিয়ামে হবে প্রথম ম্যাচ। তার আগে স্বাগতিক দলের ভারসাম্য নিয়ে কথা বলেছেন কোচ গিলেস্পি। সাবেক এই অস্ট্রেলিয়ার তারকা টেস্ট দলটি যথেষ্ট ভারসাম্যপূর্ণ বলে মন্তব্য করেছেন।
দলে দুজন বিশেষজ্ঞ স্পিনার আছে বলে দাবি করে পাক কোচ গিলেস্পি বলেন, ‘আপনি দলের যেকোনো বিভাগেই নজর দিতে পারেন। কিন্তু আমার মতে আমাদের দলে দুজন বিশেষজ্ঞ স্পিনার আছে। সালমান আলি আগা বিশেষজ্ঞ স্পিনার হিসেবে স্বীকৃতি পাওয়ার যোগ্য। আমি যতটুকু দেখেছি অফ-স্পিনে তার যথেষ্ট সামর্থ্য আছে। আবরার নিঃসন্দেহে নিজের ক্যারিয়ারের শুরুর পর্যায়েও দারুণ একজন তরুণ বোলার।’
শান্তদের নজিরবিহীন নিরাপত্তা দেওয়ার আহ্বান সাবেক পাক ক্রিকেটারের
তিনি আরও বলেন, ‘আমি মনে করি আমরা যথেষ্ট প্রস্তুতি সম্পন্ন করেছি। আমাদের অনেক সিম (পেসার) বোলিং এবং স্পিন বোলিং বিকল্প হাতে আছে। এর সঙ্গে ব্যাটিংও সবদিক দিয়ে পরিপূর্ণ। আমার বিশ্বাস আমরা সব বিভাগেই সামর্থ্যবান। তাই পাকিস্তানের টেস্ট দলের জন্য এটি খুবই রোমাঞ্চকর সময় হতে যাচ্ছে।’
সূত্রমতে সংবাদমাধ্যম ক্রিকেট পাকিস্তান বলছে, পিন্ডি স্টেডিয়ামের পিচ ফাস্ট বোলারদের অনুকূলে থাকতে পারে। আর তেমনটা হলে পাকিস্তানের প্রথম টেস্টের একাদশে দেখা যেতে পারে চারজন পেসার। শাহিন আফ্রিদি, নাসিম শাহ ও মির হামজার খেলা মোটামুটি নিশ্চিত। চতুর্থ পেসার হিসেবে খুররম শেহজাদ কিংবা মোহাম্মদ আলিকে দেখা যেতে পারে। আর একমাত্র স্পিনার হিসেবে দলে থাকতে পারেন সালমান আগা। এর আগে সাধারণত সালমানকে ব্যাটিং অলরাউন্ডার হিসেবে খেলতে দেখা গেছে। বোলিংও করেছেন পার্টটাইমার হিসেবে।
দ্বিতীয় টেস্ট হবে করাচির ন্যাশনাল ব্যাংক ক্রিকেট স্টেডিয়ামে। ২০২৫ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য সংস্কার কাজ চলছে স্টেডিয়ামটির গ্যালারিতে। সে কারণে ম্যাচটি দর্শকদের উপস্থিতি ছাড়াই হবে বলে জানিয়েছে পিসিবি। ৩০ আগস্ট শুরু হয়ে চলবে ৩ সেপ্টেম্বর পর্যন্ত।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - খেলাধুলা
- বিচ্ছেদের পর অতিরিক্ত মদ্যপান, ২৬ দিন রিহ্যাবে ছিলেন যুজবেন্দ্র চাহাল
- ইয়েমেনে তীব্র জ্বালানি সংকট: তাইজে খাবার পানির ঝুঁকিতে ১৬ লাখ শিশু
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে সাঙ্গ হচ্ছে শারদীয় দুর্গোৎসব
- ফেসবুকে ফ্রি ভেরিফায়েড ব্যাজ কারা পাচ্ছেন, জেনে নিন যোগ্যতা ও শর্ত
- শাহরুখ থেকে সালমান, বলিউডের শীর্ষ তারকারা কে কোন ক্যাটাগরির নিরাপত্তা পান
- নাহিদের বক্তব্যে ক্ষুব্ধ ইশরাক হোসেন, বললেন এনসিপির ভবিষ্যৎ ‘জিরো’
- দল ছেড়ে শাস্তির মুখে রোনালদো, জরিমানার টাকা আয়ে লাগবে ৩৮ সেকেন্ড
- সুদানে একের পর এক ড্রোন হামলা, প্রাণহানি ছাড়াল ১৬০ যুদ্ধবিধ্বস্ত সুদানে
- দুর্গাপূজায় তিন বিভাগ সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান, শুরু রংপুরে
- স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতায় ফাঁদে পড়েছেন ইশরাক: নাসীরুদ্দীন পাটওয়ারী
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- সালাহউদ্দিনের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন হাসনাতের, চাইলেন স্বচ্ছ হিসাব
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- বাংলাদেশের বিপক্ষে ব্যাটিংয়ে চোট, মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ




