• মঙ্গলবার , ২৮ এপ্রিল, ২০২৬ | ১৫ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

আন্তর্জাতিক

কাতারের শ্রমমন্ত্রীর সঙ্গে বাংলাদে‌শি দূতের বৈঠক

কাতারের শ্রমমন্ত্রীর সঙ্গে বাংলাদে‌শি দূতের বৈঠক

কাতারের বিচার ও মন্ত্রিপরিষদবিষয়ক মন্ত্রী ইব্রাহীম বিন আলী আল মহাননাদীর স‌ঙ্গে বৈঠক ক‌রে‌ছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম। দোহার স্থানীয় সময় রোববার (১৯ মে) কাতারের বিচার ও মন্ত্রিপরিষদবিষয়ক মন্ত্রীর দপ্তরে হওয়া বৈঠকে দুই দে‌শের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এ সময় রাষ্ট্রদূত কাতারের মন্ত্রীকে বাংলাদেশ ও কাতারের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বিষয়ে সংক্ষেপে অবহিত করেন। তিনি চলতি বছরের এপ্রিল মাসে কাতারের আমিরের বাংলাদেশে অত্যন্ত সফল সফরের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক সম্পর্কে আলোচনা করেন।