• রবিবার , ১৮ অক্টোবর, ২০২৬ | ৩ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

বেহেশতের লোভ দেখিয়ে ভোট নিয়ে দায়িত্বহীন আচরণ করছে বিরোধী দল:প্রতিমন্ত্রী

বেহেশতের লোভ দেখিয়ে ভোট নিয়ে দায়িত্বহীন আচরণ করছে বিরোধী দল:প্রতিমন্ত্রী

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০১:০০ ১৮ অক্টোবর ২০২৬

বেহেশতের লোভ দেখিয়ে মানুষের ভোট নেওয়ার পর বিরোধী দলের আসনে বসে ১১-দলীয় জোট দায়িত্বহীন আচরণ করছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
শুক্রবার (১৬ অক্টোবর) বগুড়ার শিবগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে দুর্গাপূজামণ্ডপগুলোতে আর্থিক অনুদান বিতরণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, দেশের অর্থনীতি সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। এমন পরিস্থিতিতে বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার মাত্র ছয় মাসের মাথায় বিরোধী দলের এক দফা দাবি তোলা দায়িত্বশীল আচরণ নয়। দেশ ও জনগণের স্বার্থে সরকারকে সহযোগিতা করতে বিরোধী দলের প্রতি আহ্বান জানান তিনি।
ধর্মীয় সম্প্রীতির বিষয়ে মীর শাহে আলম বলেন, বর্তমান সরকার সব ধর্মের নাগরিকের সমান অধিকারে বিশ্বাস করে। হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা ও ধর্মীয় উৎসব নির্বিঘ্নে উদ্‌যাপনে সরকার পাশে রয়েছে।

তিনি আরও দাবি করেন, গত নির্বাচনে হিন্দু সম্প্রদায়ের ভোটাররা স্বাধীনভাবে নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন। কোনো রাজনৈতিক দল তাঁদের একক সমর্থক হিসেবে বিবেচনা করতে পারে না।
এ সময় প্রতিমন্ত্রী নিজের তহবিল থেকে শিবগঞ্জ ও মোকামতলা এলাকার ৬৫টি দুর্গাপূজামণ্ডপে নগদ অর্থ সহায়তা বিতরণ করেন।

বিজ্ঞাপন