নিষেধাজ্ঞা উপেক্ষা করে আতশবাজির বর্ণিল ঝলকানিতে বরণ হলো নতুন বছর

প্রকাশিত: ১২:৪৪ ১ জানুয়ারী ২০২৬
রাষ্ট্র সংস্কারের নানা প্রচেষ্টা, মব সন্ত্রাস, প্রাণঘাতী ভূমিকম্প, তারেক রহমানের দেশে ফেরা এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুসহ ঘটনাবহুল এক সময় পার করে শুরু হলো আরেকটি বছর। খ্রিষ্টীয় নতুন বছর ২০২৬ বরণ করতে বুধবার রাত ১২টা বাজার আগেই ঢাকার আকাশে দেখা যায় আতশবাজির বর্ণিল ঝলকানি।
এবার নতুন বছরের সূচনা হয়েছে এক ভিন্ন বাস্তবতায়। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে দেশজুড়ে চলছিল তিন দিনের রাষ্ট্রীয় শোক। এই শোককালীন সময়ে নতুন বছর উদযাপন ঘিরে নানা বিধিনিষেধের কথা জানিয়েছিল ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
মঙ্গলবার ডিএমপির এক গণবিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রীয় শোক চলাকালে ঢাকা মহানগর এলাকায় সব ধরনের আতশবাজি ও পটকা ফোটানো, ফানুস ও গ্যাস বেলুন ওড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। একই সঙ্গে উন্মুক্ত স্থানে সাংস্কৃতিক অনুষ্ঠান, ডিজে পার্টি ও শোভাযাত্রা আয়োজন না করার নির্দেশনাও দেওয়া হয়।
তবে শোকের আবহ ও ঘোষিত বিধিনিষেধের মধ্যেও রাজধানীর বিভিন্ন এলাকায় রাতের আকাশে দেখা যায় আতশবাজির রঙিন আলো, ফানুস ও গ্যাস বেলুন উড়তে।
এদিকে থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নেওয়া হয় বাড়তি নিরাপত্তাব্যবস্থা। বুধবার রাত থেকে বিশ্ববিদ্যালয়ের সব প্রবেশপথে কড়াকড়ি আরোপ করা হয়। বাইরের কোনো ব্যক্তি কিংবা যানবাহনকে ক্যাম্পাসে প্রবেশ করতে দেওয়া হয়নি।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- পরীমণির কত বিয়ে, কারা ছিলেন স্বামী? জানুন বিস্তারিত
- সড়ক ছেড়ে নৌপথে মাদক পাচার, ট্রলারে ইয়াবার চালান ছড়াচ্ছে সারা দেশে
- মুক্তির প্রথম দিনেই ১২৫ কোটি রুপি আয়, বক্স অফিসে রজনীকান্তের ‘জেলার ২’-এর ঝড়
- মধ্যরাতে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, আতঙ্ক
- নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, রয়েছে ৮ তারকার স্বাক্ষর
- লন্ডনের রাস্তায় অচেতন আমিরাতের রাজবধূ, পাশে অসহায় ৩ বছরের শিশু
- প্রশ্নফাঁস ঠেকাতে সচিবালয়ে রাত কাটালেন প্রতিমন্ত্রী, আজ পরীক্ষা ৩ লাখ প্রার্থীর
- প্রায় এক মাস চিকিৎসা শেষে মালয়েশিয়া থেকে দেশে ফিরলেন মির্জা আব্বাস
- ক্রিকেটারদের পাসপোর্ট-আইফোনসহ ৮ লাগেজ উধাও, তদন্তে পুলিশ
- ইরানে ‘মাদার অব অল বোম্বস’ ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের, বাড়ছে উত্তেজনা
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- সালাহউদ্দিনের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন হাসনাতের, চাইলেন স্বচ্ছ হিসাব
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা




