জুলাই যোদ্ধাদের দায়মুক্তি দিতে অধ্যাদেশের খসড়া তৈরি: আসিফ নজরুল


প্রকাশিত: ০৫:৫০ ৮ জানুয়ারী ২০২৬
জুলাই যোদ্ধাদের দায়মুক্তি দিতে একটি অধ্যাদেশের খসড়া তৈরি করেছে আইন মন্ত্রণালয়। শিগগিরই এই খসড়াটি অনুমোদনের জন্য উপদেষ্টা পরিষদের বৈঠকে উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।
‘জুলাই যোদ্ধাদের দায়মুক্তি’ শীর্ষক পোস্টে ড. আসিফ নজরুল লেখেন, জুলাই যোদ্ধারা জীবনবাজি রেখে দেশকে ফ্যাসিস্ট শাসন থেকে মুক্ত করেছিলেন। সে কারণে তাদের দায়মুক্তি পাওয়া ন্যায্য অধিকার। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের সময় ফ্যাসিস্ট শেখ হাসিনার খুনিদের বিরুদ্ধে যেসব প্রতিরোধমূলক কার্যক্রম চালানো হয়েছে, সেগুলোর জন্য দায়মুক্তি দিয়ে একটি আইন প্রণয়ন করা সময়ের দাবি।
আইন উপদেষ্টা তার পোস্টে আরও উল্লেখ করেন, এ ধরনের দায়মুক্তির আইন প্রণয়ন সম্পূর্ণভাবে বৈধ। ইতিহাসের উদাহরণ টেনে তিনি বলেন, আরব বসন্তসহ বিভিন্ন দেশে গণঅভ্যুত্থান বা বিপ্লবের মাধ্যমে জনধিকৃত সরকারের পতনের পর সংশ্লিষ্ট যোদ্ধাদের জন্য দায়মুক্তির আইন করা হয়েছে। বাংলাদেশের ক্ষেত্রেও এর সাংবিধানিক ভিত্তি রয়েছে।
ড. আসিফ নজরুল বলেন, বাংলাদেশের সংবিধানের ৪৬ অনুচ্ছেদে দায়মুক্তি সংক্রান্ত আইন প্রণয়নের বৈধতা স্পষ্টভাবে উল্লেখ আছে। পাশাপাশি ১৯৭৩ সালে মহান মুক্তিযুদ্ধের পর মুক্তিযোদ্ধাদের জন্য দায়মুক্তি আইন প্রণয়নের নজিরও রয়েছে, যা বর্তমান উদ্যোগকে আরও শক্ত ভিত্তি দেয়।
এসব নজির ও আইনগত ব্যাখ্যার আলোকে আইন মন্ত্রণালয় দায়মুক্তি অধ্যাদেশের একটি খসড়া প্রস্তুত করেছে বলে জানান তিনি। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ইনশাআল্লাহ্ আগামী উপদেষ্টামণ্ডলীর বৈঠকে এই অধ্যাদেশ অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে।
পোস্টের শেষাংশে ড. আসিফ নজরুল বলেন, জুলাই গণঅভ্যুত্থান দেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় এবং ‘জুলাইকে নিরাপদ রাখা আমাদের পবিত্র দায়িত্ব’। এই উদ্যোগের মাধ্যমে সেই ঐতিহাসিক ঘটনার সঙ্গে যুক্ত যোদ্ধাদের আইনি সুরক্ষা নিশ্চিত হবে বলেও তিনি মন্তব্য করেন।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- আওয়ামী লীগের বৈশিষ্ট্য অর্জন করেছে জামায়াত: রাশেদ খান
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- সরকারের ১৮০ দিনের ‘হানিমুন পিরিয়ড’ শেষ, এখন দৃশ্যমান ফলাফলের সময়: শিক্ষামন্ত্রী
- গ্যাস সংকট কাটাতে লাগতে পারে দুই বছর, অবকাঠামো নির্মাণের কথা জানালেন বাণিজ্যমন্ত্রী
- কলকাতার রাজপথের মিছিলে জয়া আহসান, সামাজিক মাধ্যমে আলোচনা-সমালোচনা
- ‘ওয়েল ডান বাংলাদেশ ক্রিকেট টিম’ বললেন জামায়াত আমির
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- সীমান্তে ঢুকে পড়ল উত্তর কোরিয়ার সেনারা, গুলি ছুড়ে সতর্ক করল দক্ষিণ কোরিয়া
- নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করার ঘোষণা, উচ্চশিক্ষায় নতুন সুযোগের বার্তা প্রধানমন্ত্রীর
- ১৫০০ কোটি টাকার ‘সুফল’ প্রকল্পে দুর্নীতি: বন অধিদপ্তরে দুদকের অভিযান ও নথি তলব
- লামিনে ইয়ামালের সাফল্যের পেছনে দাদির ত্যাগের গল্প, যেভাবে বদলে গেল জীবন
- ম্যাজিক চুলায় ভাত রাঁধতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু
- জামায়াত ফেরেশতাদের দল নয়, আমাদেরও ভুলত্রুটি হতে পারে: বিরোধীদলীয় নেতা
- এক বছরের মধ্যে জুলাই গণহত্যার সব তদন্ত শেষ করার আশা চিফ প্রসিকিউটরের
- অধিনায়কত্ব হারানোর পথে মিরাজ, নতুন দায়িত্ব পাচ্ছেন কে?
- গভীর নিম্নচাপে উত্তাল বঙ্গোপসাগর, দেশজুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস
- 'মুখে হাড় থাকলে কুকুর ঘেউ ঘেউ করতে পারে না': বলিউডের নীরবতা নিয়ে নাসিরুদ্দিন শাহ্র কটাক্ষ
- ঢাকার মঞ্চে আজ পারফর্ম করবেন আন্তর্জাতিক ডিজে সঞ্জয় দেব
- জুলাই গণঅভ্যুত্থানে বিএনপির দীর্ঘ আন্দোলন সফল হয়েছে: রিজভী




