খালেদা জিয়ার মৃত্যুতে ফ্যাসিস্ট হাসিনার দায় রয়েছে: আসিফ নজরুল


প্রকাশিত: ০২:১৫ ৩০ ডিসেম্বর ২০২৫
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর জন্য ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার সরকারের দায় রয়েছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি বলেন, প্রহসনের মিথ্যা রায়ের মধ্য দিয়ে বেগম খালেদা জিয়াকে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠক শেষে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার বাইরে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন ড. আসিফ নজরুল। তিনি বলেন, খালেদা জিয়ার বিরুদ্ধে দেওয়া সাজা ও বিচার প্রক্রিয়া ছিল রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং ন্যায়বিচারবিরোধী। এসব সিদ্ধান্তের কারণে তিনি সময়মতো প্রয়োজনীয় চিকিৎসা থেকে বঞ্চিত হয়েছেন।
আইন উপদেষ্টা আরও জানান, অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই বেগম খালেদা জিয়াকে যথাযথ মর্যাদা ও সম্মান দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করেছে। প্রধান উপদেষ্টা সবসময় তার খোঁজখবর রেখেছেন বলেও উল্লেখ করেন তিনি। ড. আসিফ নজরুল বলেন, “আরও দুই বছর আগে যদি আমরা তাকে পেতাম, তাহলে হয়তো উন্নত চিকিৎসার সুযোগ নিশ্চিত করা যেত।”
খালেদা জিয়ার জানাজা ও দাফন সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আইনশৃঙ্খলা সংক্রান্ত একটি বৈঠক আজই অনুষ্ঠিত হবে বলে জানান তিনি। তিনি বলেন, জানাজার নিরাপত্তা ও সার্বিক ব্যবস্থাপনায় সরকার সর্বাত্মক সহযোগিতা করবে।
ড. আসিফ নজরুল জানান, বেগম খালেদা জিয়াকে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের পাশে দাফন করা হবে। মন্ত্রিপরিষদ সভায় প্রধান উপদেষ্টা জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে জানাজা ও দাফন কার্যক্রমে সব ধরনের সহায়তা প্রদান করা হবে। সভায় উপদেষ্টারা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ও অবদান স্মরণ করেন।
তিনি আরও জানান, সর্বশেষ সশস্ত্র বাহিনী দিবসে প্রধান উপদেষ্টার সঙ্গে বেগম খালেদা জিয়ার দীর্ঘ সময় কথা হয়েছিল। সে সময়ও তিনি দেশের ভবিষ্যৎ ও গণতন্ত্র নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছিলেন।
আইন উপদেষ্টা বলেন, “জাতির এই সংকটময় সময়ে খালেদা জিয়ার খুব প্রয়োজন ছিল। বাংলাদেশের প্রতিটি মানুষের হৃদয়ে তার অবস্থান অক্ষয় ও অবিনশ্বর হয়ে থাকবে।” তিনি তার জানাজার নামাজ শৃঙ্খলা ও ভাবগম্ভীর পরিবেশে আদায়ের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান।
তিনি জানান, উপদেষ্টা পরিষদের সভায় বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আগামীকাল থেকে তিন দিনের রাষ্ট্রীয় শোক পালনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এ সময় সাধারণ ছুটির ঘোষণাও দেওয়া হয়েছে। পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশে অবস্থিত বাংলাদেশের দূতাবাসগুলোতে শোক বই খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অংশগ্রহণ করেন। আইন উপদেষ্টা জানান, তিনি জিয়ার পরিবার ও দলের প্রতি সরকারের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। আগামীকাল বাদ জোহর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা সংলগ্ন মানিক মিয়া এভিনিউতে বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে এবং এরপর তাকে শহীদ রাষ্ট্রপতি বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের পাশে দাফন করা হবে। সরকারের পক্ষ থেকে এ বিষয়ে সর্বাত্মক সহায়তা নিশ্চিত করা হবে বলেও জানান তিনি।
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- রেলের ইঞ্জিন সংকটে রংপুরে তেলের হাহাকার, বিপাকে পাঁচ জেলার জনজীবন
- যুক্তরাষ্ট্র-ইসরাইলের নতুন হামলায় ‘কঠোর জবাব’ দেবে ইরান
- ইরানকে ঘিরে মার্কিন অবরোধ দীর্ঘায়নের আভাস, বিশ্ববাজারে তেলের দাম ঊর্ধ্বমুখী
- পারমাণবিক নিরস্ত্রীকরণে বৈশ্বিক উদ্যোগ জোরদারের আহ্বান বাংলাদেশের
- দুই মাস পর হরমুজে এলএনজি ট্যাংকার চলাচল, স্বস্তির আভাস জ্বালানি বাজারে
- রূপপুরে চুল্লিতে দেওয়া হলো ইউরেনিয়াম, অপেক্ষা পারমাণবিক বিদ্যুতের
- রূপপুরে পারমাণবিক জ্বালানি লোডিং শুরু: বিদ্যুৎ উৎপাদনের নতুন যুগে বাংলাদেশ
- চট্টগ্রামে ‘শীর্ষ সন্ত্রাসী’ মনা গ্রেপ্তার, বিপুল অস্ত্র উদ্ধার
- জঙ্গি হামলার আশঙ্কা: শাহজালালসহ ৮ বিমানবন্দরে কড়া নিরাপত্তা জোরদার
- তেহরানের ‘অব্যবহৃত কার্ড’ ইস্যুতে নতুন আলোচনা: অর্থনৈতিক শক্তির লড়াইয়ে ইঙ্গিত ইরানের
- পোপ লিওকে আক্রমণ ট্রাম্পের, “আমি এই পোপের একদমই ভক্ত নই”
- জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিসে নতুন সূচি: তিন দিন অফিস, দুই দিন বাসা থেকে কাজ
- নদীতে টাকার বস্তা ভাসার ছবি ভাইরাল, শেষে জানা গেল আসল সত্য
- শোবিজ ছাড়ার পর নতুন জীবন,এবার বিয়ের পিঁড়িতে সিমরিন লুবাবা
- যুক্তরাষ্ট্রে হাতুড়ির আঘাতে বাংলাদেশি নারী হত্যা, ট্রাম্পের প্রতিক্রিয়া
- শিমুলতলা পল্লী বিদ্যুৎ অফিসে দালাল চক্রের দৌরাত্ম্য, হয়রানির অভিযোগে ক্ষোভ
- নড়াইলে জেলা পরিষদের প্রশাসক হলেন বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলেক
- জ্বালানি সংকটে দোকানপাট ও শপিংমল বন্ধ রাত ৮টায়
- ঢাকা-১৭ আসনে তারেক রহমানের নির্বাচনি ব্যয় ২৩ লাখ টাকা
- সৌদি আরবে ক্ষেপণাস্ত্র ও ১০ ড্রোন ভূপাতিত, কারা হামলার পেছনে?





