মির্জা ফখরুলকে দেখে চেয়ার ছেড়ে দাঁড়িয়ে প্রশংসায় ভাসছেন তারেক রহমান


প্রকাশিত: ০৯:২১ ১৭ জানুয়ারী ২০২৬
রাজধানীর সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে আয়োজিত নাগরিক শোকসভায় একটি তাৎপর্যপূর্ণ দৃশ্যের সাক্ষী হন উপস্থিত অতিথিরা। শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে শোকসভা চলাকালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেখানে উপস্থিত হলে তাকে দেখেই নিজের আসন ছেড়ে দাঁড়িয়ে যান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এরপর তিনি মির্জা ফখরুলের সঙ্গে করমর্দন ও কুশল বিনিময় করেন। ওই মুহূর্তের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা দ্রুত ভাইরাল হয়।
এ সময় দেখা যায়, তারেক রহমান দাঁড়িয়ে উঠতেই মির্জা ফখরুল বারবার তাকে বসার অনুরোধ জানান। একপর্যায়ে তিনি নিজেই সামনে এগিয়ে গিয়ে তারেক রহমানের হাত ধরে তাকে পুনরায় আসনে বসান।
শোকসভায় উপস্থিত আমন্ত্রিত অতিথি ও নাগরিকদের কাছে এই দৃশ্যটি বিশেষভাবে আলোচিত হয়। অনেকেই বিষয়টিকে দলের জ্যেষ্ঠ নেতাদের প্রতি তারেক রহমানের সম্মান প্রদর্শন এবং বিএনপির শীর্ষ নেতৃত্বের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, সৌহার্দ্য ও ঐক্যের প্রতীক হিসেবে দেখছেন।
নাগরিক সমাজের উদ্যোগে আয়োজিত এই শোকসভায় রাজনৈতিক নেতারা মঞ্চে বক্তব্য না দিয়ে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- কাজের সুযোগ দিতে শারীরিক সম্পর্কের প্রস্তাব, বিস্ফোরক অভিযোগ অভিনেত্রী নীতি টেলরের
- বাংলাদেশের বিপক্ষে ব্যাটিংয়ে চোট, মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
- ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য বিশেষ ঋণ সুবিধা, সুযোগ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক
- ভারতের আন্দোলনের পেছনে বাংলাদেশের সংশ্লিষ্টতার অভিযোগ দিলীপ ঘোষের
- দেশে ফেরা প্রবাসীদের প্রশিক্ষণ ও পুনর্বাসনে কাজ করছে সরকার: নুর
- কেজিতে ৩ টাকা পর্যন্ত বাড়ল চালের দাম, ডিম-মুরগির বাজারেও স্বস্তি নেই
- মুম্বাইয়ে আটক হওয়ার পর শরীরে আঘাতের চিহ্ন দেখালেন আমির খানের ভাতিজি
- রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি, জামায়াত নেতার উপদেষ্টার বিরুদ্ধে রাশেদ খাঁনের অভিযোগ
- ভবিষ্যৎ ফুটবলের ১০ তারকা বেছে নিলেন মেসি, তালিকায় কারা?
- দিল্লিতে ফের বিক্ষোভের প্রস্তুতি, পুলিশকে ২৪ ঘণ্টার সময় দিল ককরোচ জনতা পার্টি
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প




