শেষ বিদায়ে জনসমুদ্র: ইতিহাসের সর্ববৃহৎ জানাজা খালেদা জিয়ার


প্রকাশিত: ০৩:৪৫ ৩১ ডিসেম্বর ২০২৫
স্মরণকালের সর্বাধিক মানুষের অংশগ্রহণে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা সম্পন্ন হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত এই জানাজা দেশের রাজনৈতিক ইতিহাসে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। দুপুর ২টায় শুরু হওয়া জানাজা শেষ হয় বিকেল ৩টা ৫ মিনিটে। জানাজায় ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি আবদুল মালেক।
জানাজায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। পাশাপাশি বন্ধুপ্রতিম বিভিন্ন দেশের কূটনীতিকরাও সাবেক এই প্রধানমন্ত্রীকে শেষ শ্রদ্ধা জানাতে জানাজায় অংশ নেন।
জানাজার বহু আগেই ভোর থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে লাখো মানুষ রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ ও আশপাশের এলাকায় জড়ো হতে থাকেন। জনস্রোত ছড়িয়ে পড়ে বিজয় সরণি, খামারবাড়ি মোড়, ফার্মগেট, কারওয়ান বাজার, পান্থপথ, শেরেবাংলা নগর, কলেজগেট, আসাদগেট ও শাহবাগসহ বিস্তীর্ণ এলাকায়। ভবনের ছাদ, ওভারব্রিজসহ যেখানে যেখানে সুযোগ পেয়েছেন, সেখানেই দাঁড়িয়ে মানুষ জানাজায় অংশ নেওয়ার চেষ্টা করেন।
অতিরিক্ত ভিড় ও জনচাপের কারণে অনেকেই সময়মতো জানাজাস্থলে পৌঁছাতে পারেননি। তবুও শেষ মুহূর্ত পর্যন্ত মানুষের ঢল থামেনি। এই অভূতপূর্ব উপস্থিতি প্রমাণ করে, রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে বেগম খালেদা জিয়া দেশের মানুষের হৃদয়ে এক বিশেষ ও স্থায়ী স্থান করে নিয়েছিলেন।
পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী জানাজার পর বিকেল ৩টায় বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে রাষ্ট্রীয় মর্যাদায় বেগম খালেদা জিয়াকে দাফন করা হয়। দাফন কার্যক্রম নির্বিঘ্নে সম্পন্ন করতে সেখানে শুধুমাত্র পরিবারের সদস্য, উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা, রাষ্ট্রীয় অতিথি ও অনুমোদিত ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- আদালতে এসে জামিন পেলেন তানজিন তিশা
- গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমেদ রাষ্ট্রপতি হতেন: জামায়াত
- অস্ট্রেলিয়াকে ১৯৮ রানে গুটিয়ে দিল বাংলাদেশ, হাসানের ৬ উইকেট
- মার্কিন ক্ষেপণাস্ত্র পেলেই রাশিয়ায় হামলা চালাবেন জেলেনস্কি
- বিএনপি মহাসচিব ও স্থায়ী কমিটির পদ থেকে পদত্যাগ করেছেন মির্জা ফখরুল
- চাঁদাবাজি মামলায় চট্টগ্রামের শীর্ষ ‘সন্ত্রাসী’ ডেভিড ইমন পাঁচ দিনের রিমান্ডে
- নাসিরুদ্দিন শাহকে ‘শিয়াল’ বলে কঙ্গনা রানাওয়াতের কটাক্ষ
- দেশীয় এভিয়ান ইনফ্লুয়েঞ্জা ও গোটপক্সের ভ্যাকসিন যাচ্ছে খামারি পর্যায়ে
- ‘আমার সহধর্মিণী আমার জীবনের সর্বশ্রেষ্ঠ প্রাপ্তি’: মির্জা ফখরুল
- রোনালদো এখন আর্জেন্টিনার জামাই!
- নরসিংদীতে শিশুর পা মুচড়ে দেওয়ার ঘটনায় মামলা, স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হচ্ছে
- নবম পে-স্কেলের সুপারিশ চূড়ান্তে আজ সচিব কমিটির বৈঠক
- সাদিক কায়েম কি জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন? গুঞ্জনের বিষয়ে যা জানাল দল
- ম্যারাডোনা থেকে মেসি: ৪০ বছরের ব্যবধানে ইংল্যান্ডের বিপক্ষে একই ২-১ জয়ের ইতিহাস
- অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন দীঘি !
- ম্যাজিক চুলায় ভাত রাঁধতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু
- লামিনে ইয়ামালের সাফল্যের পেছনে দাদির ত্যাগের গল্প, যেভাবে বদলে গেল জীবন
- অনার্স পর্যন্ত মেয়েদের বিনামূল্যে শিক্ষা, মেধাবীদের জন্য স্কলারশিপের ঘোষণা প্রধানমন্ত্রীর
- প্রথমবারের মতো হাইড্রোজেনচালিত ট্রেন চালু করল ভারত
- রাত ১.০০ টায় মুখোমুখি আর্জেনটিনা - ইংল্যান্ড




