অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসী গ্রেপ্তারে সারাদেশে যৌথবাহিনীর অভিযান শুরু: ইসি


প্রকাশিত: ১১:৩৫ ৪ জানুয়ারী ২০২৬
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারা দেশে যৌথবাহিনীর বিশেষ অভিযান শুরু হতে যাচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। রোববার (৪ জানুয়ারি) কক্সবাজারে জেলা প্রশাসন আয়োজিত এক সভায় তিনি এ কথা জানান।
তিনি বলেন, আজকের মধ্যেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ বিষয়ে প্রয়োজনীয় পরিপত্র জারি হওয়ার কথা রয়েছে। সভায় পরিপত্রের গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরে তিনি জানান, যৌথবাহিনীর এই অভিযান দেশব্যাপী একযোগে পরিচালিত হবে।
ইসি সানাউল্লাহ বলেন, “এখন থেকে সারা দেশে যৌথবাহিনীর অপারেশন শুরু হবে। নির্বাচন কমিশনে সকল বাহিনী প্রধানদের নিয়ে ইতোমধ্যে বৈঠক হয়েছে। বিষয়টি সব হেডকোয়ার্টার অবগত রয়েছে।”
তিনি জানান, যৌথবাহিনীর অভিযানের মূল লক্ষ্য তিনটি। প্রথমত, নির্বাচনকে সামনে রেখে যেসব অবৈধ অস্ত্রের সরবরাহ রয়েছে, সেগুলো উদ্ধার করা। যেগুলো উদ্ধার করা সম্ভব হবে না, সেগুলো যেন কোনো ধরনের অপরাধমূলক কাজে ব্যবহার না হতে পারে, সে বিষয়েও কঠোর নজরদারি থাকবে।
দ্বিতীয় লক্ষ্য হিসেবে তিনি বলেন, চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসা হবে। তৃতীয়ত, নির্বাচনকেন্দ্রিক রাজনৈতিক দল ও প্রার্থীদের আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করা। আচরণবিধির বড় ধরনের ব্যত্যয় ঘটলে যৌথবাহিনী ব্যবস্থা নেবে, আর ছোটখাটো ব্যত্যয় রুটিন দায়িত্বপ্রাপ্ত কমিটিগুলো দেখবে।
রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তা নিয়েও আইন-শৃঙ্খলা বাহিনীকে বিশেষভাবে সতর্ক করেন এই নির্বাচন কমিশনার। তিনি বলেন, “ক্যাম্পগুলো সিল করে দিতে হবে। স্থল সীমান্ত ও সাগরপথে নজরদারি আরও বাড়াতে হবে, যাতে কোনোভাবেই দুষ্কৃতিকারীরা এসব পথ ব্যবহার করে অপরাধ সংঘটিত করতে না পারে।”
ইসি সানাউল্লাহ আরও বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ব্যর্থ হলে এর পরিণতি সবাইকেই ভোগ করতে হবে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- সাত খুন, মেজর সিনহা ও আবরার হত্যা মামলার আপিল শুনানির দিন নির্ধারণ
- দেশের প্রায় অর্ধেক পরিবার ঋণগ্রস্ত, আয়ের চেয়ে ব্যয় বেশি: বিবিএস জরিপ
- সাংবাদিকের বিরুদ্ধে মামলা: নিরপেক্ষ তদন্ত ও হয়রানি বন্ধের দাবি সাংবাদিক জহিরুলের
- ফ্ল্যাট ভাড়া দিয়েই কোটি টাকার আয়, রণবীর কাপুরের সম্পত্তির হিসাব প্রকাশ
- বেহেশতের লোভ দেখিয়ে ভোট নিয়ে দায়িত্বহীন আচরণ করছে বিরোধী দল:প্রতিমন্ত্রী
- বিদেশি কোচ এলেই দুনিয়া উল্টে যাবে না, দেশি কোচরাও সক্ষম’: তাসকিন
- মুক্তি পেলেন সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ, এখনো কারাগারে দুই নেতা
- ‘উনি তারেক জিয়া নন, উনি আরেক জিয়া’—চিফ হুইপ নূরুল ইসলাম মণি
- সাত বছরের সংসার ভাঙার গুঞ্জন সাবিলা নূরের, আলোচনায় নতুন সম্পর্কের অভিযোগ
- ফুটবলে নতুন চমক, হলুদ-লাল কার্ডের বদলে ‘ইলেকট্রনিক কার্ড’!
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- সালাহউদ্দিনের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন হাসনাতের, চাইলেন স্বচ্ছ হিসাব
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- বাংলাদেশের বিপক্ষে ব্যাটিংয়ে চোট, মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ




