নির্বাচন ব্যাহতর চেষ্টায় কঠোর ব্যবস্থা, শিগগিরই যৌথ অভিযান: ইসি


প্রকাশিত: ০২:২২ ২১ ডিসেম্বর ২০২৫
নির্বাচনকে ব্যাহত করার যেকোনো চেষ্টার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি জানিয়েছেন, খুব শিগগিরই দেশে যৌথ বাহিনীর অভিযান শুরু হবে।
রোববার (২১ ডিসেম্বর) রাজধানীর নির্বাচন ভবনে আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে আয়োজিত ব্রিফিংয়ে এসব কথা বলেন নির্বাচন কমিশনার।
ইসি সানাউল্লাহ বলেন, “মেসেজ ক্লিয়ার—কাউকে সন্ত্রাসী কার্যকলাপ করতে দেওয়া হবে না।” নির্বাচনকে ঘিরে কোনো ধরনের নাশকতা, দস্যুতা কিংবা সহিংসতা বরদাশত করা হবে না বলেও তিনি স্পষ্ট করেন।
নির্বাচন কমিশনের দাবি, বর্তমানে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তবে যারা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ বা ব্যাহত করার চেষ্টা করছে, তাদের চিহ্নিত করে কঠোরভাবে দমন করা হবে বলে জানানো হয়।
ইসি সানাউল্লাহ আরও বলেন, “যারা দস্যুতা করতে চায়, যারা হত্যা করতে চায়, যারা ভোটের পরিবেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়—তাদের প্রতি আমরা কোনোভাবেই মানবিক হব না। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সুস্পষ্ট নির্দেশনা দেওয়া হবে।”
তিনি বলেন, আবেগ কিংবা অন্য কোনো অজুহাত দেখিয়ে যারা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়েছে, তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে। “অপকর্মের প্রতিদান অপকর্মকারীকেই পেতে হবে,”—বলেন তিনি।
নির্বাচনী পরিবেশকে ব্যাহত করে এমন যেকোনো কর্মকাণ্ডের ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর অবস্থান নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে জননিরাপত্তা নিশ্চিত করা এবং ভোটারদের আস্থা বাড়াতে যৌথ বাহিনীর অভিযান পুনরায় শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানায় নির্বাচন কমিশন।
ইসি মনে করছে, এই উদ্যোগের ফলে নির্বাচনী পরিবেশ আরও নিরাপদ ও শান্তিপূর্ণ হবে এবং সাধারণ মানুষের মধ্যে ভোট ও নির্বাচন প্রক্রিয়া নিয়ে আস্থা বৃদ্ধি পাবে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- অস্ট্রেলিয়ার কাছে ৩-০ ব্যবধানে ধবলধোলাই বাংলাদেশ নারী ক্রিকেট দল
- এলপিজি ব্যবসায়ীদের দুই দিনের ধর্মঘট প্রত্যাহার, খোলা থাকবে দোকান
- ৬০ বছর বয়সে বাবা হতে চান সালমান খান, জানালেন মনের ইচ্ছা
- দেশের টাকা লুটে বিদেশে বিলাসী জীবন কাটাচ্ছেন ফ্যাসিবাদের দোসররা: রিজভী
- ভারতের জেন জি আন্দোলনে বাংলাদেশ অনুপ্রেরণা: ছাত্রনেত্রী নেহা বোরা
- দেশের আট বিভাগে হচ্ছে ডিজিটাল ফরেনসিক ল্যাব, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
- কাজের সুযোগ দিতে শারীরিক সম্পর্কের প্রস্তাব, বিস্ফোরক অভিযোগ অভিনেত্রী নীতি টেলরের
- বাংলাদেশের বিপক্ষে ব্যাটিংয়ে চোট, মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
- ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য বিশেষ ঋণ সুবিধা, সুযোগ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক
- ভারতের আন্দোলনের পেছনে বাংলাদেশের সংশ্লিষ্টতার অভিযোগ দিলীপ ঘোষের
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- সালাহউদ্দিনের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন হাসনাতের, চাইলেন স্বচ্ছ হিসাব




