• বুধবার , ২৯ এপ্রিল, ২০২৬ | ১৬ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

অবশেষে সিলেটে, বাংলাদেশের মাটিতে তারেক রহমান

অবশেষে সিলেটে, বাংলাদেশের মাটিতে তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৫:১১ ২৫ ডিসেম্বর ২০২৫

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশের মাটিতে পা রেখেছেন। তাঁকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি–২০২ ফ্লাইটটি বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ১০টার কিছু আগে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

নির্ধারিত সূচি অনুযায়ী, সিলেটে প্রায় এক ঘণ্টার গ্রাউন্ড টার্নঅ্যারাউন্ড শেষে সকাল ১০টা ৫৫ মিনিটে ফ্লাইটটির ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করার কথা রয়েছে। এরপর বেলা ১১টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।

স্বদেশে ফেরার মুহূর্তটি সামাজিক যোগাযোগমাধ্যমেও ভাগ করে নিয়েছেন তারেক রহমান। দেশে পৌঁছানোর পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দুটি ছবি পোস্ট করে তিনি লেখেন, ‘অবশেষে সিলেটে, বাংলাদেশের মাটিতে!’ পোস্ট করা ছবিগুলোর একটিতে তাঁকে একা দেখা যায়, অন্যটিতে তাঁর সঙ্গে রয়েছেন স্ত্রী ডা. জুবাইদা রহমান।

একই অনুভূতি প্রকাশ করেছেন তাঁর কন্যা জাইমা রহমানও। তিনি নিজের ফেসবুক আইডি থেকে একটি ছবি শেয়ার করেন, যেখানে তারেক রহমান ও ডা. জুবাইদা রহমানের সঙ্গে তাঁদের একমাত্র সন্তান জাইমা রহমানকে একসঙ্গে দেখা যায়।

দীর্ঘদিন পর তারেক রহমানের দেশে ফেরাকে কেন্দ্র করে বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে আবেগ, আনন্দ ও উৎসাহের প্রকাশ স্পষ্ট হয়ে উঠেছে।

বিজ্ঞাপন

https://moreshopbd.com/