• মঙ্গলবার , ০৯ জুন, ২০২৬ | ২৬ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আন্তর্জাতিক

দুর্গাপূজায় কেন ট্রাম্পকে অসুর হিসেবে উপস্থাপন করা হলো

দুর্গাপূজায় কেন ট্রাম্পকে অসুর হিসেবে উপস্থাপন করা হলো

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে দুর্গাপূজার এক মণ্ডপে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘অসুর’ হিসেবে উপস্থাপন করা হয়েছে—এমন দৃশ্যই এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। সিংহের পিঠে বসে আছেন দেবী দুর্গা, হাতে দেবতাদের দেওয়া অস্ত্র, আর তাঁর নিশানা সেই অসুর—যার চেহারা, গঠন ও স্বর্ণাভ চুল ট্রাম্পের মতোই। গত সপ্তাহে মুর্শিদাবাদে উন্মোচিত হয় এই অসুররূপী ভাস্কর্যটি। আয়োজক কমিটির সদস্য সঞ্জয় বসাক জানান, এটি শুধুমাত্র একটি শিল্পকর্ম নয়, বরং একটি প্রতীকী প্রতিবাদ—যেখানে ট্রাম্পকে ‘অশুভ শক্তি’র প্রতীক হিসেবে দেখানো হয়েছে। তাঁর ভাষায়, “আগে ভারত ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক ভালো ছিল। কিন্তু ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকে ভারতকে চেপে ধরার চেষ্টা করছে, আমাদের নিচে নামানোর চেষ্টা করছে। তাই তাঁকে অসুর হিসেবে দেখানো হয়েছে, যাকে পরাস্ত করেছেন শক্তিশালী মা দুর্গা।”

“শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠান”—মোদিকে খোঁচা ওয়াইসির

“শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠান”—মোদিকে খোঁচা ওয়াইসির

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘বাংলাদেশি অনুপ্রবেশকারী’ ইস্যুতে দেওয়া বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন অল ইন্ডিয়া মজলিস-এ-ইত্তেহাদুল মুসলিমিন (AIMIM) প্রধান আসাদউদ্দিন ওয়াইসি। সম্প্রতি বিহারের এক নির্বাচনি জনসভায় মোদি কংগ্রেস এবং রাষ্ট্রীয় জনতা দলকে (RJD) ‘অনুপ্রবেশকারীদের পৃষ্ঠপোষকতা’ করার অভিযোগ তোলেন। তার জবাবে বৃহস্পতিবার ওয়াইসি কটাক্ষ করে বলেন, “বিহার ও সীমান্ত এলাকায় কোনো বাংলাদেশি নেই। মোদিজি, আপনার একজন বোন তো বাংলাদেশ থেকে এসে দিল্লিতে বসে আছেন। তাকে বাংলাদেশে পাঠিয়ে দিন, আমরাই তাকে পৌঁছে দেব।”