জ্বালানি তেলবাহী বিদেশি দুটি ট্যাঙ্কার জব্দ করল ইরান, উপসাগরজুড়ে উত্তেজনা


প্রকাশিত: ০৫:৫৪ ৫ ফেব্রুয়ারী ২০২৬
জ্বালানি পাচারের অভিযোগে উপসাগরীয় জলসীমা থেকে বিদেশি নাবিকসহ দুটি তেলবাহী ট্যাঙ্কার জব্দ করেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে ট্যাঙ্কার দুটি জব্দ করা হয় বলে ইরানের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ইরানের উপকূলীয় জলসীমায় সামরিক অভিযানের মাধ্যমে ট্যাঙ্কার দুটি আটক করা হয়। আইআরজিসির দাবি, ট্যাঙ্কার দুটির মাধ্যমে অবৈধভাবে জ্বালানি তেল পাচার করা হচ্ছিল।
তবে জব্দ হওয়া ট্যাঙ্কার দুটি কোন দেশের পতাকা বহন করছিল কিংবা আটক নাবিকরা কোন দেশের নাগরিক—সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমের তথ্যমতে, ট্যাঙ্কার দুটিতে ১০ লাখ লিটারের বেশি পাচারকৃত জ্বালানি তেল ছিল। এ ঘটনায় ট্যাঙ্কার দুটির ১৫ জন বিদেশি নাবিককে আটক করে ইরানি বিচারিক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
এদিকে ইরানে সরকারবিরোধী বিক্ষোভ দমনকে কেন্দ্র করে যখন যুক্তরাষ্ট্রের সঙ্গে তীব্র উত্তেজনা চলছে, ঠিক সেই সময় এই ট্যাঙ্কার জব্দের ঘটনা ঘটলো। গত বছরের ডিসেম্বরের শেষ দিকে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে শুরু হওয়া আন্দোলন পরে সরকারবিরোধী বিক্ষোভে রূপ নেয়।
বিক্ষোভ দমনে ইরানি কর্তৃপক্ষ কঠোর ব্যবস্থা গ্রহণ করে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর দাবি, এসব বিক্ষোভে পাঁচ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে পারমাণবিক চুক্তি মেনে নেওয়ার বিষয়ে সতর্কবার্তা দিলে ওয়াশিংটন ওই অঞ্চলে একটি নৌবহর মোতায়েন করে, যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প
- ডিজেলে লিটারপ্রতি প্রায় ৯০ টাকা লোকসান, জানাল বিপিসি
- ‘তুই ছাড়া...’, শুভশ্রীর পোস্টে ফের আলোচনায় দেব-শুভশ্রী
- সম্প্রচারস্বত্বে স্বার্থের দ্বন্দ্বের অভিযোগ, তদন্তে পিএসজি সভাপতি
- হরমুজে মার্কিন MQ-1 ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের
- জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
- হাজারবার প্রার্থনা করেছি যেন পুরুষদেরও পিরিয়ড হয়: শ্রুতি হাসান
- ‘কোরআন-সুন্নাহ বিরোধী আইন করার মূল্য সরকারকে দিতে হবে’: শফিকুর রহমান
- পাঁচ ভেন্যুতে হবে এনসিএল ‘সেকেন্ড ইলেভেন’ চ্যাম্পিয়নশিপ
- ইরানের শর্ত না মানা পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: গালিবাফ
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- অকালে হারানো বাংলা চলচ্চিত্রের চিরসবুজ মহানায়ক সালমান শাহ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- ব্রাজিলের সঙ্গে খেললেই বদলাবে না বাংলাদেশের ফুটবল, বললেন আমিনুল
- শরীফুলের বোলিংয়ে মুগ্ধ অস্ট্রেলিয়া অধিনায়ক
- এআই জগতের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করল টাইম
- দেশজুড়ে আরও পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস
- বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী




